রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিয়ে আসুন: আ.লীগের নেতা-কর্মীদের উদ্দেশে যুবদলের নেতারা

বিনোদন প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ০৮:১১
 ছবি:

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের উদ্দেশে জাতীয়তাবাদী যুবদলের নেতারা বলেছেন, রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিয়ে আসতে হবে। কারণ, ঘরে ফিরে যাওয়ার সম্ভাবনা কম। আওয়ামী লীগের নেতা-কর্মীরা অগ্নিসংযোগ করলে তাঁদের বাড়িঘরেও পাল্টা আগুন দেওয়ার হুমকি দিয়েছেন তাঁরা।

বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক বিক্ষোভ সমাবেশে যুবদল নেতারা এ কথা বলেন। আওয়ামী লীগের ‘সন্ত্রাস, নৈরাজ্য ও অপরাজনীতির’ প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল এ কর্মসূচির আয়োজন করে।

সমাবেশে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম বলেন, আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাঁদের সহনশীলতাকে দুর্বলতা মনে করছেন। তাঁরা মাঠে নামলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা বাড়িঘরে থাকতে পারবেন না। একটি হাত উঠলে ১০টি হাত উঠবে। তিনি বলেন, ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর যুবদলের নেতা-কর্মীরা বিভিন্ন মন্দির ও আওয়ামী লীগের নেতাদের বাড়িঘর পাহারা দিয়েছেন। কোথাও অগ্নিসংযোগ করেননি।

.

যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বলেন, আওয়ামী লীগ অতীতের ভুলের জন্য জনগণের কাছে ক্ষমা চাইবে বলে তাঁরা আশা করেছিলেন। কিন্তু দলটির মধ্যে কোনো অনুশোচনা দেখা যাচ্ছে না। বরং জ্বালাও-পোড়াও ও সন্ত্রাসের রাজনীতি দিয়ে মানুষের শান্তি নষ্ট করা হচ্ছে। শেখ হাসিনার শাসনামলে ১ হাজার ৪০০ মানুষ হত্যার বিচার বাংলাদেশে হবে বলেও মন্তব্য করেন তিনি।

সভাপতির বক্তব্যে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হক বলেন, আওয়ামী লীগের নেতা-কর্মীরা একটি বাড়িতে আগুন দিলে তাঁদের ১০০টি বাড়িতে আগুন দিতে হবে। তাঁদের শ্বশুরবাড়িসহ যেখানে যা আছে, সব তছনছ করে দিতে হবে।

.

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা প্রসঙ্গে এই যুবদল নেতা বলেন, তিনি কোন পথে আসবেন, তা জানাতে হবে। তাঁরা সেখানে উপস্থিত থাকবেন। আওয়ামী লীগের নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিয়ে এসো। অন্যথায় ঘরে ফিরে যাওয়ার সম্ভাবনা খুব কম।’

সমাবেশ সঞ্চালনা করেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন। এতে যুবদলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি রেজাউল কবিরসহ কেন্দ্রীয় ও মহানগর দক্ষিণের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে নয়াপল্টন থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পল্টন ও গুলিস্তান হয়ে মতিঝিলের বক চত্বরে গিয়ে শেষ হয়।

১

ইসলামী ব্যাংককে বাঁচাতে হবে, নতুন মালিক বানিয়ে নয়

২

আকাশচুম্বী ভবনে মানুষের ভয় কাটানোর উপায় কী

৩

থ্যালাসেমিয়া রোগীদের সহায়তার লক্ষ্যে রেনাটার রক্তদান কর্মসূচি

৪

রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিয়ে আসুন: আ.লীগের নেতা-কর্মীদের উদ্দেশে যুবদলের নেতারা

৫

আল্লাহকে কোন কোন নামে ডাকা নিষেধ

৬

অন্ধকারে গাড়ি থামিয়ে চুমুর প্রস্তাব, ভয়ে কাঁপছিলেন অভিনেত্রী

৭

আরও ১০০ উপজেলা-পৌরসভায় এনসিপি-সমর্থিত প্রার্থীর নাম ঘোষণা

৮

ভালোবেসে বিয়ে, স্ত্রী তালাক দেওয়ায় দুধ দিয়ে গোসল করলেন যুবক

৯

নিজেদের উদ্যোগে জমি লিজ নিয়ে চার বিঘার মাঠ, বদলে গেছে পুটিমারীর বিকেল

১০

বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল পাস, ক্রয় প্রক্রিয়ায় ই-জিপি আবশ্যক নয়

১১

স্থানীয় প্রতিবাদ-সংঘাত যেসব কারণে কখনো গণআন্দোলনে রূপ নেয় না

১২

পশ্চিমবঙ্গে এনকাউন্টার চলবে, অসুবিধা হলে বাংলাদেশে চলে যান: দিলীপ ঘোষ

১৩

ব্রাজিলের আমাজনে বিচ্ছিন্ন আদিবাসীদের দুর্লভ ছবি, সামনে অস্তিত্বের সংকট

১৪

সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ

১৫

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী, কেন্দ্রীয় নেতা থেকে তৃণমূলের কর্মী—গ্রেপ্তার অভিযান দেশজুড়ে

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }