সারাদেশ

ভালোবেসে বিয়ে, স্ত্রী তালাক দেওয়ায় দুধ দিয়ে গোসল করলেন যুবক

ফরিদপুর প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ০৮:১১
 ছবি:

ভালোবেসে করেছিলেন বিয়ে। ভেবেছিলেন সংসার সুখের হবে। কিন্তু দাম্পত্য জীবনে সুখ স্থায়ী হয়নি। তালাক দিয়ে চলে গেছেন স্ত্রী। এ ঘটনার পর দুধ দিয়ে গোসল করেছেন আলামিন শেখ (৩১) নামের এক যুবক। বুধবার (১৮ নভেম্বর) দুপুরে ফরিদপুরের আলফাডাঙ্গা পৌর এলাকার কুসুমদি নিজ গ্রামের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। ওই গ্রামের রেজাউল শেখের ছেলে আলামিন শেখ।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২১ নভেম্বর পার্শ্ববর্তী কাশিয়ানী উপজেলার পোনা গ্রামের আজাদ মুন্সির মেয়ে আহিয়া আইভিকে (২৫) ভালোবেসে বিয়ে করেছিলেন আলামিন। কিন্তু বিয়ের কয়েকমাস পর স্বামীর অনুমতি ছাড়াই অন্য এক যুবকের সঙ্গে মিউজিক ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন আইভি। এরপর থেকেই তাদের দাম্পত্য জীবনে মনোমালিন্য ও দূরত্ব তৈরি হয়।

ভুক্তভোগী আলামিন শেখের অভিযোগ, তার স্ত্রী বিভিন্ন সময়ে একাধিক যুবকের সঙ্গে পরকীয়া ও সম্পর্কে জড়িয়ে পড়ে। এ বিষয়ে তাকে বারবার সতর্ক করা সত্ত্বেও তিনি শোধরাননি। উল্টো এসব অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদ করায় ক্ষিপ্ত হয়ে শেষ পর্যন্ত আলামিনকে তালাক দেন আহিয়া আইভি।

তালাকের বিষয়টি নিশ্চিত করে আইভির ভাই আরমান মুন্সি বলেন, ‌‘দু-তিনদিন আগে আমার বোন তাকে ডিভোর্স দিয়েছে। আমাদের পরিবারের কেউই চায় না সে এই সংসার করুক।’

আলামিনের মা জোনাকি বেগম বলেন, ‘তার (স্ত্রী) আচরণ ও মানসিক অত্যাচারে আমাদের পরিবারের সবাই অতিষ্ঠ ছিল। আমার ছেলেকে ডিভোর্স দেওয়ার সংবাদ পাওয়ার পর সে দুধ দিয়ে গোসল করে পবিত্র হয়েছে। এতে আমরা সবাই মুক্তি পেয়েছি।’

১

ইসলামী ব্যাংককে বাঁচাতে হবে, নতুন মালিক বানিয়ে নয়

২

আকাশচুম্বী ভবনে মানুষের ভয় কাটানোর উপায় কী

৩

থ্যালাসেমিয়া রোগীদের সহায়তার লক্ষ্যে রেনাটার রক্তদান কর্মসূচি

৪

রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিয়ে আসুন: আ.লীগের নেতা-কর্মীদের উদ্দেশে যুবদলের নেতারা

৫

আল্লাহকে কোন কোন নামে ডাকা নিষেধ

৬

অন্ধকারে গাড়ি থামিয়ে চুমুর প্রস্তাব, ভয়ে কাঁপছিলেন অভিনেত্রী

৭

আরও ১০০ উপজেলা-পৌরসভায় এনসিপি-সমর্থিত প্রার্থীর নাম ঘোষণা

৮

ভালোবেসে বিয়ে, স্ত্রী তালাক দেওয়ায় দুধ দিয়ে গোসল করলেন যুবক

৯

নিজেদের উদ্যোগে জমি লিজ নিয়ে চার বিঘার মাঠ, বদলে গেছে পুটিমারীর বিকেল

১০

বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল পাস, ক্রয় প্রক্রিয়ায় ই-জিপি আবশ্যক নয়

১১

স্থানীয় প্রতিবাদ-সংঘাত যেসব কারণে কখনো গণআন্দোলনে রূপ নেয় না

১২

পশ্চিমবঙ্গে এনকাউন্টার চলবে, অসুবিধা হলে বাংলাদেশে চলে যান: দিলীপ ঘোষ

১৩

ব্রাজিলের আমাজনে বিচ্ছিন্ন আদিবাসীদের দুর্লভ ছবি, সামনে অস্তিত্বের সংকট

১৪

সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ

১৫

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী, কেন্দ্রীয় নেতা থেকে তৃণমূলের কর্মী—গ্রেপ্তার অভিযান দেশজুড়ে

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }