হবিগঞ্জে এনসিপি'র কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে জামালপুরে মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত। রাত ৯টায় শহরের পাঁচরাস্তা মোড় থেকে মশাল মিছিলটি শুরু হয়ে সরকারী আশেক মাহমুদ কলেজে জুলাই স্মৃতি স্তম্ভে গিয়ে সমাবেশ করে।
সমাবেশে জামালপুর সদর এনসিপির যুগ্ম সমন্বয়কারী সাকাওয়াত হোসেন জনি সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা এনসিপির ভারপ্রাপ্ত আহ্বায়ক এডভোকেট আবু সাঈদ মো. শামীম, সদর এনসিপির প্রধান সমন্বয়কারী আরাফাত হোসেন শাকিল, সরিষাবাড়ী উপজেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার রাকিব হোসাইন, জেলা যুবশক্তির সংগঠক ও পৌর মেয়র প্রার্থী আবিদ সৌরভ, ছাত্রশক্তির সদস্য সচিব আহাদ, ছাত্রশক্তির আহ্বায়ক আমিমুল ইহসান।
গত ১৭ বছরে একটি বালুক ট্রাক আপনারা সরাতে পারেন নাই। আজকে যাদের মাধ্যমে ক্ষমতায় এসেছেন তাদের উপর আক্রমণ করছেন। যাদের রক্তের উপর দিয়ে ক্ষমতায় এসেছেন তাদের সাথে বেইমানি করবেন না। ১৭ বছরে আপনারা কোন আন্দোলন গড়ে তুলতে পরেন নাই। ক্ষমতায় আসার এই ৩ মাসে ধর্ষণে সেঞ্চুরি করে ফেলেছেন আপনারা। আজকে ক্ষমতায় আসার পরে আমরা যে বিএনপিকে দেখতেছি গত ১৭ বছরে এই বিএনপি আমরা দেখি নাই।
জেলা এনসিপির ভারপ্রাপ্ত আহ্বায়ক এডভোকেট আবু সাঈদ মো. শামীম বলেন, আমরা শান্তিপূর্ণ বাংলাদেশ চাই। গতকাল হবিগঞ্জে একটি শান্তিপূর্ণ মিছিল এবং সমাবেশে হামলা করা হয়েছে। আমরা প্রশাসনকে বলতে চাই আপনারা দেশকে শান্তিপূর্ণ রাখুন। দেশে অশাস্তি সৃষ্টি করার চেষ্টা করছে একটি মহল।
মিছিল ও সমাবেশে জেলাসহ বিভিন্ন উপজেলা এনসিপি, যুবশক্তি ও ছাত্রশক্তির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।