রংপুরে গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা মামলায় ৫ অভিযুক্ত গ্রেফতার

রংপুর ব্যুরো:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯
 ছবি:

রংপুরে গৃহবধূ সুখী মনিকে শ্বাসরোধ করে হত্যার মামলায় প্রধান অভিযুক্ত তার স্বামী শামীম মিয়াসহ পাঁচজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। মঙ্গলবার দিবাগত রাতে পঞ্চগড় ও লালমনিরহাটে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন নিহত গৃহবধূর স্বামী শামীম মিয়া (২৪), সাজু মিয়া (৫০), আফরোজা বেগম (৪৬), সাথী বেগম (২২) ও আমিনুল গাটিয়া (৬০)।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।

এসআরবি-১৩ সূত্রে জানা যায়, রংপুরের গঙ্গাচড়া উপজেলার চিল্লানির মাজার এলাকার শামীম মিয়ার সঙ্গে ২০২৪ সালে সুখী মনির বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর শামীম ও তার পরিবারের সদস্যরা দুই লাখ টাকা যৌতুক দাবি করে সুখী মনির ওপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ-মীমাংসাও হয়।

গত ১১ সেপ্টেম্বর রাতে যৌতুকের দাবিতে শামীম ও তার পরিবারের লোকজন সুখী মনির ওপর নির্যাতন চালান বলে মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে। রাত দেড়টার দিকে উপজেলার কোলকোন্দ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শরীফুল ইসলাম মোবাইল ফোনে সুখী মনির মৃত্যুর খবর তাঁর পরিবারকে জানান।

খবর পেয়ে নিহতের স্বজনরা ঘটনাস্থলে গিয়ে সুখী মনির গলায় কালো দাগ দেখতে পান। এ ঘটনায় নিহতের মা রওশন বেগম বাদী হয়ে ১২ সেপ্টেম্বর গঙ্গাচড়া মডেল থানায় একটি হত্যা মামলা করেন।

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করলে এসআরবি ছায়া তদন্ত শুরু করে। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে পঞ্চগড়ের বোদা উপজেলার মালিপুকুরী গ্রামে অভিযান চালিয়ে সাথী বেগম ও আমিনুল গাটিয়াকে গ্রেফতার করা হয়।

তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার সকাল ৬টার দিকে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাশিরাম গ্রামে অভিযান চালিয়ে মামলার প্রধান অভিযুক্ত শামীম মিয়া, সাজু মিয়া ও আফরোজা বেগমকে গ্রেফতার করা হয়।

এসআরবি-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী বলেন, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গঙ্গাচড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

১

দেড় দশকের আন্দোলন-সংগ্রামের পথ ধরে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ

২

মেসিকে বিদায়ী ম্যাচ খেলতে যেভাবে রাজি করান স্কালোনি

৩

‘মালয়েশিয়ার কাছে ১ গোলে হারলেও ফ্যান্টাস্টিক’

৪

অপ্রতিম হত্যা: জড়িতদের দুজন কিশোর গ্যাং ‘কেবিজি’র সদস্য

৫

এশিয়ান গেমসে ১০০ মিটারের সেমিফাইনালে বাংলাদেশের ইমরানুর

৬

রোমাঞ্চকর লড়াইয়ে ইংল্যান্ডকে হারিয়ে সমতা ফেরাল শ্রীলঙ্কা

৭

ব্রিটজকের সেঞ্চুরি, মহারাজের ঘূর্ণিতে অস্ট্রেলিয়াকে হারাল দক্ষিণ আফ্রিকা

৮

যুক্তরাষ্ট্র থেকে কি ফিরতে পারবেন না ইরানের প্রেসিডেন্ট

৯

নেশন্স লিগে হালান্ডের জোড়া গোল, নাটকীয় রাতে গ্রিসের জয়

১০

বার্লিনে বামপন্থিদের জয়, উত্তর-পূর্বাঞ্চলে উড়ল চরম ডানপন্থিদের পতাকা

১১

জাতিসংঘে খলিলের কার্যালয়ের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা

১২

আফ্রিকাকে আলোচনার ‘টেবিলে থাকতে হবে, মেন্যুতে নয়’: জাতিসংঘে খলিল

১৩

তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজের বৈঠক

১৪

যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কে ‘গর্বিত’ ট্রাম্প, বললেন শির সঙ্গে চমৎকার বৈঠক

১৫

‘অস্ত্র বানান, মার্ডার হলে আমি দেখব’—সালথার ইউপি চেয়ারম্যানকে শোকজ

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

১৫

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

সম্পর্কিত