স্বামীর অনুপস্থিতিতে পরিবারকে হয়রানির অভিযোগ সালমার

দেবরের বিরুদ্ধে ভাবির ভয়াবহ অভিযোগ, সংবাদ সম্মেলন

গোপালগঞ্জ প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ০৯ অক্টোবর ২০২৬, ০৭:১০
 ছবি:

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জমি দখল, ফলন্ত গাছ জোরপূর্বক বিক্রি, জালিয়াতি ও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে চাচাতো দেবরের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন সালমা আক্তার (৪০) নামে এক নারী। তাঁর দাবি, একটি মামলায় স্বামী কারাগারে থাকায় পরিবারের ওপর হয়রানি চালানো হচ্ছে। তিনি অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত, পরিবারের নিরাপত্তা নিশ্চিত ও জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) টুঙ্গিপাড়া উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন সালমা আক্তার। তিনি উপজেলার পাটগাতি গ্রামের মুন্সি আতাউর রহমান খোকনের স্ত্রী এবং কাওসার লস্কারের মেয়ে।

লিখিত বক্তব্যে সালমা আক্তার অভিযোগ করেন, পূর্বশত্রুতার জেরে তাঁর স্বামী আতাউর রহমানকে একটি মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। স্বামী কারাগারে থাকার সুযোগে একই এলাকার মৃত হাফিজুর রহমান মুন্সির ছেলে ও তাঁর চাচাতো দেবর মানিক মুন্সি (৪২) তাঁদের বাড়ির কয়েকটি বড় ফলন্ত আমগাছ জোরপূর্বক বিক্রি করে দেন।

সালমার ভাষ্য, গাছ কাটার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে বাধা দিলে মানিক মুন্সি তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং হুমকি দেন। পরে তিনি টুঙ্গিপাড়া থানায় অভিযোগ করলে পুলিশের উপস্থিতিতে তাৎক্ষণিকভাবে গাছ কাটা বন্ধ হয়। তবে পরবর্তী সময়ে আইন অমান্য করে আবারও গাছ কাটা শুরু করা হয় বলে অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে সালমা আক্তার আরও অভিযোগ করেন, তাঁর পরিবারের সঙ্গে পূর্ববিরোধের জেরে মানিক মুন্সি নানা ধরনের হয়রানি করছেন। তিনি মানিক মুন্সিকে মাদকাসক্ত বলে দাবি করেন। এ ছাড়া গোপালগঞ্জের আলোচিত বিএনপি নেতা দিদার হত্যা মামলায় মানিক মুন্সি অন্যতম আসামি বলেও উল্লেখ করেন তিনি। ওই মামলায় কারাভোগ শেষে বের হওয়ার পর থেকে তাঁর পরিবারের ওপর হয়রানি বেড়েছে বলে অভিযোগ সালমার।

নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে সালমা আক্তার বলেন, মানিক মুন্সির পক্ষ থেকে যেকোনো সময় হামলার আশঙ্কা করছেন তিনি। বিষয়টি একাধিকবার পুলিশকে জানিয়েছেন এবং জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেও প্রত্যাশিত প্রতিকার পাননি বলে দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে সালমা আক্তার তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এ বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতাও চান তিনি।

তবে এসব অভিযোগের বিষয়ে মানিক মুন্সির বক্তব্য এবং সংশ্লিষ্ট থানার পুলিশের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অভিযোগগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

১

বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

২

দেবরের বিরুদ্ধে ভাবির ভয়াবহ অভিযোগ, সংবাদ সম্মেলন

৩

ডিপি ওয়ার্ল্ডকে এনসিটি পরিচালনার দায়িত্ব, আপত্তির মুখেই চুক্তি সই

৪

মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে: রাষ্ট্রপতি

৫

এল নিনিওর প্রভাবে বাংলাদেশে কী হতে পারে, কী প্রস্তুতি দরকার

৬

চট্টগ্রামে শেখ হাসিনাসহ ১৮৭ জনের বিরুদ্ধে মামলা তুলে নিলেন বাদী

৭

ডেঙ্গু নিয়ন্ত্রণে টিকার ক্লিনিক্যাল ট্রায়াল বিবেচনায়

৮

তিন বছর পর মাঠে ফিরছে প্রথম বিভাগ হকি লিগ

৯

বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট

১০

প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যানের সাক্ষাৎ

১১

আমরা ভারতবিরোধী নই, আধিপত্যবিরোধী: আসিফ মাহমুদ

১২

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে সারদার মতো পুলিশ একাডেমি করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

ফ্যামিলি কার্ডের কথা বলে টিপসই, বিধবাকে বিয়ে করার অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

১৪

রংপুর সিটি করপোরেশনে ১,৮১২ কোটি টাকার প্রকল্প অনুমোদন, আনন্দ মিছিল

১৫

পানির ন্যায্য হিস্যা আদায়ে ভারতের সঙ্গে সংলাপ চায় বাংলাদেশ

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত