সারাদেশ

কুড়িগ্রাম সীমান্তে ‘বাংলাদেশি ভেবে’ বিএসএফের গুলি, আহত দুই ভারতীয় রংপুর হাসপাতালে

কুড়িগ্রাম প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১১ অক্টোবর ২০২৬, ১২:১০
 ছবি:

গরু পাচারের সময় গুলির শিকার হওয়ার দাবি; দুজনের অবস্থা আশঙ্কাজনক, অবৈধ অনুপ্রবেশের মামলা

কুড়িগ্রামের উলিপুর উপজেলার সীমান্ত এলাকায় বাংলাদেশি ভেবে দুই ভারতীয় নাগরিককে গুলি করার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। গুলিবিদ্ধ অবস্থায় তাঁদের ফেলে যাওয়ার পর স্থানীয় লোকজন উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

আহত ব্যক্তিরা হলেন ভারতের আসাম রাজ্যের দক্ষিণ সালমারা-মাইনকার চর এলাকার বড়বালু গ্রামের আব্দুল করিম শেখের ছেলে ইসমাইল হোসেন (৩৫) এবং আব্দুল মজিদ মণ্ডলের ছেলে খাজা আব্দুল আলীম (৩৯)।

সোমবার বিকেলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান জানান, গুলিবিদ্ধ দুই ভারতীয় নাগরিক হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন। তাঁদের প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

রংপুর মহানগর পুলিশের উপকমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী জানান, পুলিশ পাহারায় তাঁদের চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের ভাষ্য অনুযায়ী, রোববার মধ্যরাতে উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের দুর্গম দইখাওয়া চর সীমান্ত দিয়ে গরু পাচারের সময় বিএসএফ সদস্যরা তাঁদের লক্ষ্য করে গুলি চালান। পরে মৃত ভেবে তাঁদের ফেলে চলে যান।

পুলিশ কর্মকর্তা বলেন, স্থানীয়দের সহায়তায় প্রথমে তাঁদের গোপনে রংপুর শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে গোয়েন্দা বিভাগের সদস্যরা তাঁদের অবস্থান জানতে পেরে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তাঁরা হাসপাতালের ১৫ নম্বর ওয়ার্ডের সার্জারি বিভাগে চিকিৎসাধীন।

সনাতন চক্রবর্তী আরও জানান, অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আহত দুজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

তবে সীমান্তে গুলির ঘটনার বিষয়ে বিজিবির কাছে কোনো তথ্য নেই বলে জানিয়েছেন কুড়িগ্রাম-২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব উল হক। তিনি বলেন, সীমান্তে গুলির কোনো ঘটনা তাঁদের জানা নেই। এ কারণে এ বিষয়ে বিস্তারিত তথ্যও দিতে পারেননি তিনি। তবে সীমান্ত এলাকায় বিজিবির টহল জোরদার রয়েছে।

ঘটনাটি নিয়ে বিএসএফের বক্তব্য পাওয়া যায়নি। আহত ব্যক্তিদের অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে ঘটনার প্রকৃত পরিস্থিতি আরও স্পষ্ট হবে।

১

রংপুরে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত

২

প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে

৩

ভারতের তরুণদের আন্দোলনে নাহিদ ইসলামের সংহতি

৪

বিএনপির লোকজন কি পড়াশোনা করে না, প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর

৫

খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমাকে অতিথি ডটকমের সংবর্ধনা

৬

৭ মাস আগে ইসলামী ছাত্র আন্দোলন থেকে অব্যাহতি, তথ্য গোপন রাখায় এবার যুবদল থেকেও অব্যাহতি

৭

সারজিস আলমের ছবি পোস্ট করে মেঘনা আলমের প্রশ্ন, ‘মতলব কি’

৮

শরৎকালে উত্তরাঞ্চলে শীতের পদধ্বনি

৯

আওয়ামী লীগ ও বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ১০

১০

পর্যটন নগরীর জলাবদ্ধতা নিরসনে উদ্যোগ: কক্সবাজারে শৈবাল খাল খনন ও পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

১১

কক্সবাজারে সাংবাদিকদের সুবিধার্থে তথ্যকমপ্লেক্স নির্মাণের উদ্যোগ

১২

তাসনিম সিরাজের ক্লাস থেকে অব্যাহতি ‘বেআইনি’: শিক্ষক নেটওয়ার্ক

১৩

দিল্লিতে ব্যাপক ধরপাকড়, পরিচয়পত্র দেখিয়েও আটক সাংবাদিকেরা

১৪

রাহুল গান্ধীর বিরুদ্ধে রাষ্ট্রপতিকে নিয়ে মিথ্যাচারের অভিযোগ বিজেপির

১৫

বনানীতে বিএইচই ইউনির মাল্টি ডেসটিনেশন এডুকেশন এক্সপো, অংশ নেন প্রায় ৬০০ শিক্ষার্থী

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত