সারাদেশ

লালমনিরহাটে ক্ষতিকর রঙ মেশানো মুগডাল বিক্রি, দোকানিকে জরিমানা

স্টাফ রিপোর্টার, লালমনিরহাট
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১১ অক্টোবর ২০২৬, ১২:১০
 ছবি:

লালমনিরহাটে ক্ষতিকর রঙ মেশানো মুগডাল বিক্রির দায়ে একটি মুদি দোকানকে ২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে দুগ্ধ বিক্রেতাদের কাছ থেকে সংগ্রহ করা দুধের গুণগত মান পরীক্ষা করে সন্তোষজনক ফল পাওয়া গেছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) জেলা প্রশাসন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও পৌরসভার সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর ফয়সাল আলী ও মো. মামুনুর রশিদ। এ সময় জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা ও পৌরসভার স্যানিটারি পরিদর্শক উপস্থিত ছিলেন।

অভিযানের শুরুতে লালমনিরহাট পৌরসভার সামনে দুগ্ধ বিক্রেতাদের কাছ থেকে সংগৃহীত দুধের গুণগত মান পরীক্ষা করা হয়। পরীক্ষায় দুধের মান সন্তোষজনক পাওয়া যায় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

পরে গোশালা বাজারে ‘মেসার্স নুরুল অ্যান্ড সন্স’ নামের একটি মুদি দোকানে অভিযান চালানো হয়। সেখানে ক্ষতিকর রঙ মেশানো মুগডাল বিক্রির প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়েছে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

১

রংপুরে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত

২

প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে

৩

ভারতের তরুণদের আন্দোলনে নাহিদ ইসলামের সংহতি

৪

বিএনপির লোকজন কি পড়াশোনা করে না, প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর

৫

খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমাকে অতিথি ডটকমের সংবর্ধনা

৬

৭ মাস আগে ইসলামী ছাত্র আন্দোলন থেকে অব্যাহতি, তথ্য গোপন রাখায় এবার যুবদল থেকেও অব্যাহতি

৭

সারজিস আলমের ছবি পোস্ট করে মেঘনা আলমের প্রশ্ন, ‘মতলব কি’

৮

শরৎকালে উত্তরাঞ্চলে শীতের পদধ্বনি

৯

আওয়ামী লীগ ও বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ১০

১০

পর্যটন নগরীর জলাবদ্ধতা নিরসনে উদ্যোগ: কক্সবাজারে শৈবাল খাল খনন ও পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

১১

কক্সবাজারে সাংবাদিকদের সুবিধার্থে তথ্যকমপ্লেক্স নির্মাণের উদ্যোগ

১২

তাসনিম সিরাজের ক্লাস থেকে অব্যাহতি ‘বেআইনি’: শিক্ষক নেটওয়ার্ক

১৩

দিল্লিতে ব্যাপক ধরপাকড়, পরিচয়পত্র দেখিয়েও আটক সাংবাদিকেরা

১৪

রাহুল গান্ধীর বিরুদ্ধে রাষ্ট্রপতিকে নিয়ে মিথ্যাচারের অভিযোগ বিজেপির

১৫

বনানীতে বিএইচই ইউনির মাল্টি ডেসটিনেশন এডুকেশন এক্সপো, অংশ নেন প্রায় ৬০০ শিক্ষার্থী

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত