লালমনিরহাটে পারিবারিক জমি বিরোধে বিএনপি নেতাদের জড়িয়ে অপপ্রচারের অভিযোগ

লালমনিরহাট প্রতিনিধিঃ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১১ অক্টোবর ২০২৬, ১২:১০
 ছবি:

লালমনিরহাট পৌরসভার বিডিআরহাট এলাকার পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধকে রাজনৈতিক রূপ দিয়ে বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছে লালমনিরহাট জেলা বিএনপি।

শুক্রবার সকালে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় হামারবাড়ির হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন দলটির নেতারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক। তিনি বলেন, গত ৫ অক্টোবর লালমনিরহাট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বিডিআরহাট এলাকায় আত্মীয়দের মধ্যে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পরিবারের ব্যক্তিগত বিরোধকে রাজনৈতিক রং দিয়ে বিএনপি নেতাদের বিরুদ্ধে অন্যায়ভাবে অভিযোগ তোলা হয়েছে।

জেলা বিএনপির দাবি, একটি কুচক্রী মহল রাজনৈতিকভাবে দলটিকে হেয় করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে। অতীতে আওয়ামী লীগের সঙ্গে জড়িত কিছু ব্যক্তি রাজনৈতিক প্রভাব খাটিয়ে দখলবাজিতে জড়িত ছিলেন বলেও অভিযোগ করেন তারা। দলটির দাবি, ৫ আগস্টের পর দল পরিবর্তন করে বিভিন্ন রাজনৈতিক দলে প্রবেশের মাধ্যমে সুযোগ নেওয়ার চেষ্টা করা ওই চক্র নিজেদের অপকর্ম আড়াল করতে বিএনপিকে জড়ানোর চেষ্টা করছে।

একেএম মমিনুল হক আরও বলেন, আলোচিত ঘটনার সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই। জমিজমা বিরোধের ঘটনায় থানায় দায়ের করা মামলার বাদী ও আসামি উভয় পক্ষ একই পরিবারের আত্মীয়স্বজন। এ ঘটনাকে কেন্দ্র করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে নেতারা বলেন, ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর নাম জড়িয়ে অপপ্রচার চালিয়ে তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা নিন্দনীয়। জেলা বিএনপি যেকোনো ধরনের বলপ্রয়োগ, নৈরাজ্য ও ভাঙচুরের বিরোধিতা করে। একই সঙ্গে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারী, মাদক কারবারি ও রাজনৈতিক অপপ্রচারে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, দপ্তর সম্পাদক জয়নুল আবেদীন স্বপন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম, জেলা যুবদলের আহ্বায়ক মান ভিপি আনিছসহ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং লালমনিরহাটে কর্মরত শতাধিক গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

১

রংপুরে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত

২

প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে

৩

ভারতের তরুণদের আন্দোলনে নাহিদ ইসলামের সংহতি

৪

বিএনপির লোকজন কি পড়াশোনা করে না, প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর

৫

খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমাকে অতিথি ডটকমের সংবর্ধনা

৬

৭ মাস আগে ইসলামী ছাত্র আন্দোলন থেকে অব্যাহতি, তথ্য গোপন রাখায় এবার যুবদল থেকেও অব্যাহতি

৭

সারজিস আলমের ছবি পোস্ট করে মেঘনা আলমের প্রশ্ন, ‘মতলব কি’

৮

শরৎকালে উত্তরাঞ্চলে শীতের পদধ্বনি

৯

আওয়ামী লীগ ও বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ১০

১০

পর্যটন নগরীর জলাবদ্ধতা নিরসনে উদ্যোগ: কক্সবাজারে শৈবাল খাল খনন ও পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

১১

কক্সবাজারে সাংবাদিকদের সুবিধার্থে তথ্যকমপ্লেক্স নির্মাণের উদ্যোগ

১২

তাসনিম সিরাজের ক্লাস থেকে অব্যাহতি ‘বেআইনি’: শিক্ষক নেটওয়ার্ক

১৩

দিল্লিতে ব্যাপক ধরপাকড়, পরিচয়পত্র দেখিয়েও আটক সাংবাদিকেরা

১৪

রাহুল গান্ধীর বিরুদ্ধে রাষ্ট্রপতিকে নিয়ে মিথ্যাচারের অভিযোগ বিজেপির

১৫

বনানীতে বিএইচই ইউনির মাল্টি ডেসটিনেশন এডুকেশন এক্সপো, অংশ নেন প্রায় ৬০০ শিক্ষার্থী

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত