খেলা

গোলবন্যায় ভাসল রায়েরবাজার

নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১৩ অক্টোবর ২০২৬, ০২:১০
 ছবি:

প্রথম বিভাগ হকি লিগের দ্বিতীয় দিনে গোলবন্যায় ভাসল মওলানা ভাসানী হকি স্টেডিয়াম। আজ ১১ অক্টোবর অনুষ্ঠিত দুটি ম্যাচে হয়েছে মোট ২৩ গোল। দিনের দ্বিতীয় ম্যাচে রায়েরবাজার স্পোর্টিং ক্লাবকে ১৫–০ গোলে উড়িয়ে দিয়েছে হকি ঢাকা ইউনাইটেড। একতরফা লড়াইয়ে প্রথমার্ধেই ৮–০ গোলে এগিয়ে ছিল বিজয়ী দল।

দিনের প্রথম ম্যাচেও ছিল গোলের ছড়াছড়ি। মুক্ত বিহঙ্গ তরুণ সংঘকে ৭–১ গোলে হারিয়েছে শিশু-কিশোর সংঘ। প্রথমার্ধে ৩–১ গোলে এগিয়ে থেকে বিরতির পর আরও চারটি গোল করে ব্যবধান বাড়ায় শিশু-কিশোর সংঘ।

দীর্ঘ তিন বছর পর মাঠে ফেরা এই লিগের দ্বিতীয় দিনেই বড় ব্যবধানের দুই জয় প্রতিযোগিতায় এনে দিয়েছে গোলের উত্তাপ। বিশেষ করে হকি ঢাকা ইউনাইটেডের ১৫ গোলের জয় দিনের সবচেয়ে বড় আকর্ষণ হয়ে ওঠে।

এর আগে ১০ অক্টোবর উদ্বোধনীদিনে প্রথম বিভাগ হকি লিগে জয় দিয়ে শুরু করে ঐতিহ্যবাহী ওয়ারী ক্লাব। ঢাকা ইয়াং স্টার ক্লাবকে ৬–৩ গোলে হারিয়েছে তারা। প্রথমার্ধে ৩–২ গোলে এগিয়ে ছিল ওয়ারী। অন্য ম্যাচে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব ও ব্যাচেলর স্পোর্টিং ক্লাবের লড়াই হয়েছে সমানে সমান। ৩–৩ গোলে ড্র হওয়া ম্যাচের প্রথমার্ধে ৩–১ গোলে এগিয়ে ছিল ফরাশগঞ্জ। 

এবারের প্রথম বিভাগ হকি লিগে অংশ নিচ্ছে ১১টি ক্লাব। দলগুলো হলো—ওয়ারী ক্লাব, হকি ঢাকা ইউনাইটেড, পিডব্লিউডি স্পোর্টিং ক্লাব, কম্বাইন্ড স্পোর্টিং ক্লাব, মুক্ত বিহঙ্গ তরুণ সংঘ, ব্যাচেলার্স স্পোর্টিং ক্লাব, ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব, শিশু-কিশোর সংঘ, ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব, রায়েরবাজার স্পোর্টিং ক্লাব ও ঢাকা ইয়াং স্টার ক্লাব।

১

যুক্তরাজ্যে আশ্রয় জালিয়াতির অভিযোগ, তদন্তে শতাধিক আবেদন

২

টেকসই উদ্ভাবনে পোশাকশিল্পের ১২ উদ্যোগকে পুরস্কার দেবে বিজিএমইএ

৩

সরকার বিধবা কার্ড চালু করলে এমপির বউ সবার আগে নেবে: হাসনাত

৪

প্রধানমন্ত্রীর স্বর্ণপদক পাচ্ছেন ৪৬৯ শিক্ষার্থী, সর্বোচ্চ ৩২ জন ঢাবির

৫

হার্নিয়ার অস্ত্রোপচার করতে গিয়ে যুবকের দেহে জরায়ু, ডিম্বনালি

৬

জ্ঞানেশের পর মোদি-অমিতের পালা, থামানো যাবে না: রাহুল

৭

কক্সবাজার সৈকতে পাঁচ টন প্লাস্টিকের ‘দানব’

৮

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভাষাবিজ্ঞান ইনস্টিটিউট প্রতিষ্ঠার সিদ্ধান্ত

৯

এএফসি চ্যালেঞ্জ লিগে বড় স্বপ্ন নিয়ে কুয়েতের পথে ফর্টিস

১০

খাইবার পাখতুনখাওয়ায় জরুরি শাসনের প্রথম দিনেই ২৭৮ পিটিআইকর্মী আটক

১১

দিল্লিতে বিক্ষোভের স্থান বদল, বিকল্প তিনটি স্থান নির্ধারণ, বাদ যন্তর মন্তর

১২

৮৩ বিলিয়ন ডলারের সামরিক শক্তিও ঠেকাতে পারছে না হামলা

১৩

৩৩ হাজার একর জমিতে চালু মাত্র ১৬ কারখানা

১৪

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা দায়িত্ব: প্রধানমন্ত্রী

১৫

ধোঁয়া ও পানির স্বল্পতায় বেগ পেতে হয় ফায়ার সার্ভিসকে, ভিড় সরানোর আহ্বান ডিএসসিসি প্রশাসকের

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত