খেলা

প্রতিটি ফেডারেশনকে বছরে ৩ আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনে সহায়তা করবে সরকার

নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১৮ অক্টোবর ২০২৬, ০৮:১০
 ছবি:

জাতীয় পর্যায়ে আরও ৪টি টুর্নামেন্টে অংশগ্রহণের সুযোগ তৈরির পরিকল্পনা: ক্রীড়া প্রতিমন্ত্রী

দেশের ক্রীড়াঙ্গনে নিয়মিত প্রতিযোগিতা আয়োজন ও খেলোয়াড়দের পারফরম্যান্স মূল্যায়নে নতুন পরিকল্পনা নিয়েছে সরকার। এর আওতায় প্রতিটি ক্রীড়া ফেডারেশনকে বছরে অন্তত তিনটি আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের পাশাপাশি জাতীয় পর্যায়ে চারটি টুর্নামেন্টে অংশগ্রহণের সুযোগ তৈরির প্রাথমিক পরিকল্পনার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

রোববার পল্টনের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে চার জাতির আন্তর্জাতিক হ্যান্ডবল টুর্নামেন্টের উদ্বোধন শেষে এ কথা জানান তিনি। প্রতিযোগিতায় স্বাগতিক বাংলাদেশের পাশাপাশি অংশ নিচ্ছে ভারত, নেপাল ও মালদ্বীপ।

ক্রীড়া খাতকে আরও পেশাদার কাঠামোর আওতায় আনা এবং খেলোয়াড়দের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, ‘ক্রীড়া খাতকে পেশাদারিত্বের আদলে গড়ে তুলতে এবং খেলোয়াড়দের সঠিক মূল্যায়ন করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে নিয়মিত আন্তর্জাতিক ও স্থানীয় টুর্নামেন্ট আয়োজনের নির্দেশনা সব ফেডারেশনকে দিয়ে দেওয়া হয়েছে এবং তা বাস্তবায়নও শুরু হয়েছে।’

খেলোয়াড়দের মূল্যায়নে নিয়মিত পারফরম্যান্সকে গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করে আমিনুল হক জানান, ক্রীড়াভাতা ও ক্রীড়া কার্ডের কার্যকারিতা যাচাইয়ের জন্য ইতোমধ্যে একটি দল কাজ করেছে। সেই মূল্যায়নের ভিত্তিতে ভাতা পাওয়ার তালিকায় পরিবর্তন আনা হচ্ছে।

প্রতিমন্ত্রী বলেন, ‘খেলোয়াড়রা নিয়মিত পারফর্ম না করলে তাদের মূল্যায়ন করা সম্ভব নয়। ইতোমধ্যে ক্রীড়াভাতা ও ক্রীড়া কার্ডের কার্যকারিতা যাচাই করতে একটি দল কাজ করেছে এবং মূল্যায়ন সম্পন্ন হয়েছে। পারফরম্যান্সের মানদণ্ড অনুযায়ী অনেকেই ভাতা থেকে বাদ পড়ছেন এবং নতুন ক্রীড়াবিদরা অন্তর্ভুক্ত হয়েছেন, যা একটি চলমান প্রক্রিয়া।’

ক্রীড়াবিদদের সুযোগ-সুবিধা বাড়ানোর পাশাপাশি নিয়মিত প্রতিযোগিতার মাধ্যমে তাঁদের দক্ষতা ও সক্ষমতা যাচাই করতে চায় সরকার। এ জন্য বছরজুড়ে আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ে টুর্নামেন্ট আয়োজনের ওপর জোর দেওয়া হচ্ছে।

নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী প্রতিটি ফেডারেশন তাদের বার্ষিক কার্যক্রম সফলভাবে পরিচালনা করতে পারবে বলে আশা প্রকাশ করেন ক্রীড়া প্রতিমন্ত্রী। তাঁর মতে, নিয়মিত প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ তৈরি হলে খেলোয়াড়দের পারফরম্যান্স মূল্যায়ন এবং দেশের ক্রীড়াঙ্গনে পেশাদার পরিবেশ গড়ে তোলার পথ আরও সুগম হবে।

১

বরগুনায় বিএনপি ও ছাত্রদল নেতার বিরুদ্ধে জমি-দোকান দখলের চেষ্টার অভিযোগ

২

‘একদিন বাংলাদেশ বুঝবে’, সৌদিতে দুই প্রবাসীর মৃত্যুদণ্ডের পর মেঘনা আলম

৩

৫ আগস্টের পর বিএনপি নয়, আওয়ামী লীগকে মাফ করতে চেয়েছিল জামায়াত: রিজভী

৪

সচিবালয় যাচ্ছে শেরেবাংলা নগরে, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভায় প্রস্তাব অনুমোদন

৫

রংপুরে জামায়াত নেতার মেয়ের ‍সঙ্গে প্রেমের অভিযোগ, কিশোরকে রাতভর নির্যাতন

৬

গণঅভ্যুত্থানের পরতে পরতে হাসনাত-সারজিসের গাদ্দারি খুঁজে পাওয়া যাবে: রাশেদ খাঁন

৭

নাটোরে পূজামণ্ডপ পরিদর্শনে ভারতীয় সহকারী হাইকমিশনার

৮

ক্ষোভের আগুনে পুড়ছে বিশ্ব

৯

খাইবার পাখতুনখাওয়ায় আরও আগেই হস্তক্ষেপ করা উচিত ছিল: নওয়াজ

১০

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে নতুন সাজে রংপুর, জোরদার নিরাপত্তা

১১

মোদির উপর ভর করে ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরা অসম্ভব: আবু হানিফ

১২

৭ জানুয়ারি শুরু অমর একুশে বইমেলা, চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত

১৩

পিএসসি থেকে পদত্যাগ করলেন দুই সদস্য, গ্রহণ করলেন রাষ্ট্রপতি

১৪

ডেরা ইসমাইল খানে ধ্বংসের আশঙ্কার মধ্যে রাম লীলা মন্দির সিলগালা

১৫

প্রতিটি ফেডারেশনকে বছরে ৩ আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনে সহায়তা করবে সরকার

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত