রাজবাড়ীতে বিএনপি কার্যালয়ে আগুন

আজাদ অনলাইন
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ০৪ অক্টোবর ২০২৬, ০৮:১০
 ছবি:

রাজবাড়ীতে জেলা বিএনপির কার্যালয়ে রাতের আঁধারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে পুড়ে গেছে কার্যালয়ের দেওয়ালে থাকা ব্যানার, লাইট এবং সেই সঙ্গে ক্ষতিগ্রস্ত হয়েছে গেট। শুক্রবার (২ অক্টোবর) দিবাগত গভীর রাতে কোনো এক সময় এ ঘটনা ঘটে।

এদিকে সকালে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে আগুন লাগার খবর পেয়ে ছুটে আসেন জেলা বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং রাজবাড়ী সদর থানার পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

এ সময় জেলা বিএনপির নেতারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা পূর্বপরিকল্পিতভাবে রাজবাড়ীসহ সারা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে এ ঘটনা ঘটিয়েছে। তারা মাদক বেচাকেনা, সেবন ও অস্ত্র পাচারের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে একাধিক মামলা থাকার পরও বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। এদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে চিহ্নিত ও গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।

জানা গেছে, রাত ১টার দিকে দলীয় কার্যালয়ের কেয়ারটেকার সব রুম ও গেটের তালা চেক করে বাড়িতে যান। সকালে এসে আগুনের ঘটনা দেখতে পান।

কেয়ারটেকার আতর আলী বলেন, রাত ১টার দিকে তালা চেক করে বাড়িতে যাই, তখন এখানে কেউ ছিল না। সকাল সাড়ে ৮টার পর খবর পাই রাতে কে বা কারা দলীয় কার্যালয়ের গেটে আগুন দিয়েছে। তখন তাড়াতাড়ি এসে বিষয়টি নেতাদের জানাই।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবিব বলেন, এ ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সঙ্গে ৪৮ ঘণ্টার মধ্যে দুষ্কৃতকারীদের গ্রেপ্তারের দাবি জানাই। যারা ঘটনাটি ঘটিয়েছে তাদের প্রকাশ্যে বিএনপিকে মোকাবিলা করার মতো সাহস নাই। এরা চোরাগুপ্ত ঘাতক। রাজবাড়ীর রাজনীতিকে নষ্ট ও উন্নয়নে বাধাগ্রস্ত ও পরিবেশ নষ্ট করতে এ ঘটনা ঘটিয়েছে।

রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সদস্য সচিব অধ্যক্ষ মঞ্জুরুল আলম দুলাল বলেন, এই ঘটনা উদ্দেশ্যমূলক ও পরিকল্পিত। ফ্যাসিবাদরা এ ঘটনা ঘটিয়েছে। ঘটনা উদঘাটনে পুলিশকে সহযোগিতা করতে আমরা নিজেরাও দলের পক্ষ থেকে ঘটনার তদন্ত করব।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, বিএনপি পার্টি অফিসে আগুন দেওয়ার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। প্রাথমিকভাবে কেরোসিন দিয়ে আগুন দেওয়ার বিষয়টি জানা গেছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দেন তিনি।

১

শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

২

জিন্নাতকে সংবর্ধনা ও লাখ টাকা পুরস্কার

৩

হোয়াইটওয়াশ এড়ালো ওয়েস্ট ইন্ডিজ

৪

সুন্দরগঞ্জে সাংবাদিককে মারধর ও গলা চেপে ধরার অভিযোগ

৫

কোচিং শেষে বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়ে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেপ্তার ৩

৬

বিক্ষোভে উত্তাল মুম্বাই, সিইসির পদত্যাগের দাবিতে একাট্টা দুই ‘ঠাকরে’

৭

দুই দিনে পুলিশের ৯৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি-পদায়ন

৮

এলডিসি উত্তরণের পরও বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

৯

১৮ বস্তা ইউরিয়া সার মজুতের ঘটনায় জামায়াত নেতা মনিরুল ইসলাম বহিষ্কার

১০

আখতারুজ্জামানের মুক্তির দাবিতে জামায়াতের বিক্ষোভ

১১

জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনার হামিদুল্লাহর বিদায়ী সাক্ষাৎ

১২

বিএনপির দাবি একনিষ্ঠ কর্মী,আগে ছিলেন আ.লীগের কর্মী, স্থানীয়দের প্রশ্ন ‘রবিউল তুমি কার?’

১৩

আইপিইউ সম্মেলনে যোগ দিতে তানজানিয়া গেলেন স্পিকার হাফিজ

১৪

সংবিধান সংশোধন কমিটিকে ‘আমরা-মামুরা’ বললেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ

১৫

এনটিআরসিএ শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশে আর কোনো টালবাহানা মেনে নেওয়া হবে না: সাদিক কায়েম

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

১৫

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

সম্পর্কিত