ইরানি সেনাপ্রধানের ঘোষণা: মার্কিন সেনা হত্যা বা বন্দী করলে ৩০ হাজার ডলার পুরস্কার

আন্তর্জাতিক ডেস্ক:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

যেকোনো মার্কিন সেনাসদস্যকে হত্যা বা বন্দী করতে পারলে ৩০ হাজার মার্কিন ডলার পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি। কোনো নারী এ ধরনের কর্মকাণ্ডে অংশ নিয়ে সফল হলে পুরস্কারের অর্থ দ্বিগুণ করে ৬০ হাজার ডলার দেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএর বরাতে এ তথ্য জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম। হাতামি বলেন, এ ধরনের আর্থিক সহায়তা কর্মসূচিতে অংশ নিতে সাধারণ মানুষের কাছ থেকে বিপুলসংখ্যক অনুরোধ আসার পরই এমন পরিকল্পনা নেওয়া হয়েছে।

তবে মার্কিন সেনাদের লক্ষ্য করে কথিত অভিযানগুলো কোথায় বা কখন পরিচালিত হতে পারে, সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য দেননি ইরানের সেনাপ্রধান।

এদিকে চলমান সংঘাতের মধ্যে ইরানের অভ্যন্তরে মার্কিন স্থলবাহিনীর কোনো ধরনের মোতায়েন বা উপস্থিতির তথ্য পাওয়া যায়নি। তবে গত এপ্রিল মাসে ইরানে একটি মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার পর এর পাইলটকে উদ্ধারে যুক্তরাষ্ট্র একটি বিশেষ অভিযান পরিচালনা করেছিল।

তবে ইরানের সেনাপ্রধানের ঘোষণার বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

 

শু/আজা

এলাকার খবর

সম্পর্কিত