বাংলাদেশিদের অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালো যুক্তরাষ্ট্র

আজাদ অনলাইন
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

 

বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ ব্যাখ্যা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির দাবি, বাংলাদেশি অভিবাসীদের মধ্যে যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণমূলক সুবিধা ব্যবহারের হার বেশি হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (১১ জুলাই) ঢাকার মার্কিন দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের করদাতাদের স্বার্থ রক্ষা করা দেশটির সরকারের দায়িত্ব। তাই অভিবাসীরা যাতে অবৈধভাবে সরকারি কল্যাণমূলক সুবিধা গ্রহণ না করেন বা সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হয়ে না পড়েন, তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মার্কিন দূতাবাস স্মরণ করিয়ে দেয়, গত ২১ জানুয়ারি ২০২৬ সালে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করে। ওই সিদ্ধান্তের পেছনে বাংলাদেশি নাগরিকদের মধ্যে সরকারি কল্যাণমূলক সুবিধা ব্যবহারের হারকে কারণ হিসেবে উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই স্থগিতাদেশের ফলে অভিবাসী ভিসা-সংক্রান্ত যাচাই-বাছাই নীতিমালা ও প্রক্রিয়ার পূর্ণাঙ্গ পর্যালোচনার সুযোগ তৈরি হবে, যাতে তা যুক্তরাষ্ট্রের নাগরিকদের স্বার্থকে অগ্রাধিকার দেয়।

তবে এ সিদ্ধান্ত অনভিবাসী ভিসার ক্ষেত্রে প্রযোজ্য নয়। অর্থাৎ পর্যটক, শিক্ষার্থীসহ অন্যান্য অনভিবাসী ভিসা কার্যক্রম আগের নিয়মেই চালু থাকবে।

 

শু/আজা

এলাকার খবর

সম্পর্কিত