প্রতিশ্রুতি পূরণ না হলে ফের আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির

আন্তর্জাতিক ডেস্ক:
| প্রিন্ট সংস্করণ
 ছবি:

সরকারের দেওয়া প্রতিশ্রুতিগুলো পূরণ না হওয়ায় ভারতজুড়ে আবারও বিক্ষোভে নামার হুঁশিয়ারি দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। পরবর্তী কর্মসূচি নির্ধারণে সোমবার (২৪ আগস্ট) জাতীয় ওয়ার্কিং কমিটির বৈঠকও ডেকেছে দলটি।

সিজেপির দাবি, আগের আন্দোলন স্থগিত করার সময় সরকার যেসব প্রতিশ্রুতি দিয়েছিল, সেগুলোর গুরুত্বপূর্ণ অংশ এখনও পূরণ হয়নি। এ পরিস্থিতিতে নতুন করে দেশব্যাপী শান্তিপূর্ণ আন্দোলনের প্রস্তুতি নিতে শিক্ষার্থী, তরুণ ও স্বেচ্ছাসেবকদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে দলটি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সর্বশেষ আন্দোলন স্থগিত করার সময় নরেন্দ্র মোদি সরকার যেসব প্রতিশ্রুতি দিয়েছিল, সেগুলোর বেশিরভাগই এখনও পূরণ হয়নি বলে অভিযোগ করেছে সিজেপি। বিশেষ করে বিক্ষোভকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, ভবিষ্যতে শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ার নিশ্চয়তা এবং নিহত নিট পরীক্ষার্থীদের পরিবারের জন্য ক্ষতিপূরণের লিখিত প্রতিশ্রুতি এখনও দেওয়া হয়নি।

সরকারের প্রতিশ্রুতি কতটা পূরণ হয়েছে, তা পর্যালোচনা করতে সোমবার জাতীয় ওয়ার্কিং কমিটির বৈঠক ডেকেছে সিজেপি। একই সঙ্গে পরবর্তী কর্মসূচি কী হবে, সেই সিদ্ধান্তও বৈঠকে নেওয়া হবে।

রোববার (২৩ আগস্ট) এক বিবৃতিতে সিজেপি জানিয়েছে, সরকারকে প্রতিশ্রুতি পূরণে বাধ্য করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিয়ে আলোচনা করা হবে। এর মধ্যে দেশজুড়ে আবারও শান্তিপূর্ণ আন্দোলন শুরুর বিষয়টিও রয়েছে।

এ কারণে সিজেপি দেশজুড়ে শিক্ষার্থী, তরুণ ও স্বেচ্ছাসেবকদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে। এর আগে সরকারি আশ্বাসের ভিত্তিতে গত ২৫ জুলাই তাদের প্রাথমিক আন্দোলন স্থগিত করা হয়েছিল। এরপর কেন্দ্রীয় সরকারের আচরণে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করে দলটি নতুন করে আন্দোলনের হুঁশিয়ারি দিল।

সিজেপির নেতারা বলছেন, নতুন করে উত্তেজনা তৈরির তাৎক্ষণিক কারণ গত ১৮ আগস্ট সুপ্রিম কোর্টে অনুষ্ঠিত একটি শুনানি। তাদের দাবি, বিক্ষোভে অংশ নেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে থাকা মামলাগুলো নিষ্পত্তির জন্য আদালত বারবার সরকারের সহযোগিতা চেয়েছে।

সিজেপি জানিয়েছে, দেশজুড়ে শিক্ষার্থী ও বিক্ষোভকারীদের বিরুদ্ধে দায়ের করা এফআইআরের একটি সমন্বিত তালিকা দিতে সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারকে তিনবার নির্দেশ দিয়েছে। যাতে সংবিধানের ১৪২ অনুচ্ছেদে দেওয়া বিশেষ ক্ষমতা ব্যবহার করে আদালত একবারেই সব মামলা বাতিল করতে পারে।

তবে আদালতের বারবার অনুরোধের পরও মোদি সরকার ওই তালিকা জমা দেওয়ার বিষয়ে কোনো প্রতিশ্রুতি দেয়নি বলে অভিযোগ করেছে সিজেপি। দলটি আরও জানিয়েছে, তাদের প্রাথমিক আন্দোলনের ফলে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ হলেও আরও কিছু গুরুত্বপূর্ণ দাবি এখনও পূরণ হয়নি।

দলটির দাবিগুলোর মধ্যে রয়েছে আন্দোলনের সঙ্গে সম্পর্কিত সব এফআইআর প্রত্যাহার বা বাতিল, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে ভবিষ্যতে কোনো শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ার নিশ্চয়তা এবং নিহত নিট পরীক্ষার্থীদের পরিবারের জন্য সম্মানজনক ক্ষতিপূরণের লিখিত নিশ্চয়তা। এসব বিষয়ে সরকারের প্রতিনিধিরা এখনও আনুষ্ঠানিকভাবে তাদের সঙ্গে যোগাযোগ করেননি বলেও দাবি করেছে সিজেপি।

সিজেপি বলেছে, আগের আন্দোলন স্থগিতের সিদ্ধান্ত ছিল তাদের সদিচ্ছার প্রকাশ। তবে সেই সদিচ্ছাকে দুর্বলতা হিসেবে না দেখার জন্য মোদি সরকারকে সতর্ক করেছে দলটি।

ব্যাংকের গ্রাহকদের ১ কোটি টাকা আত্মসাৎ, পিবিআইয়ের তদন্তে বের হলো জালিয়াতির কৌশল

প্রত্যাবাসন অনিশ্চিত, মিয়ানমারের পুরোনো অস্বীকৃতিই বহাল

তিস্তা মহাপরিকল্পনা: বাংলাদেশের স্বার্থে কেন জরুরি?

রাবিতে ১৬ মাসেও প্রতিবেদন জমা হয়নি ১৬ সদস্যের সত্যানুসন্ধান কমিটির

একাত্তরের কালোছায়া বেলুচিস্তানে: মানচিত্র বদলায়, কৌশল বদলায় না

‘আমি সারাজীবন ভার্জিন ছিলাম’, মেঘনা আলমের মন্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে আলোচনা

সাভারে ওরস বাতিলের দাবি, প্রশাসনের কাছে ‘তৌহিদী জনতার’ স্মারকলিপি

ঘুষসাইট’ খুলে সরকারি খাতের দুর্নীতির চিত্র ফুটিয়ে তুলছেন দুই তরুণ

‘মা অসুস্থ, চিকিৎসা করাতে পারছি না’, টাকা না পেয়ে ব্যাংকের সামনে কান্নায় ভেঙে পড়লেন গ্রাহক

১০

দিল্লিতে পাকিস্তান হাইকমিশনের বাইরের স্থাপনা ভাঙা নিয়ে প্রশ্ন

১১

ইরানকে ‘একঘরে’ করতে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা ঘোষণা যুক্তরাষ্ট্রের

১২

অপরাধ তদন্তের ক্ষমতা পাচ্ছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন

১৩

সেই মাদরাসাশিক্ষকের সঙ্গে নবজাতকের ডিএনএর মিল

১৪

২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে এমপি শাহজাহানের পিএসসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

১৫

২ বছর বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচের অনুমতি

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত