ক্ষেপণাস্ত্রে চড়ে মস্কো যাবেন জেলেনস্কি!

আন্তর্জাতিক ডেস্ক:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯
 ছবি:

যুক্তরাষ্ট্রে নিউইয়র্কের রাস্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও একজন রুশ সাংবাদিকদের মধ্যে বাক্যবিনিময়ের ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। রাশিয়ার ওই সাংবাদিক মস্কো সফর নিয়ে প্রশ্ন করলে ‘বিতর্কিত’ জবাব দেন ইউক্রেনের প্রেসিডেন্ট। খবর সিএনএনের।

ভিডিও ক্লিপটিতে দেখা যায়, নিরাপত্তাকর্মীদের বেষ্টনীতে নিউইয়র্কের রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় রুশ সাংবাদিক জেলেনস্কিকে বারবার প্রশ্ন করছিলেন, তিনি কবে মস্কো সফরে যাবেন? একপর্যায়ে ইউক্রেনীয় প্রেসিডেন্ট রসিকতার ছলে জবাব দেন, ‘ক্ষেপণাস্ত্রের ওপর চড়ে (মস্কো যাব)।’

তার এই জবাব দ্রুতই রুশ সংবাদমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ক্রেমলিনের নিয়মিত ব্রিফিংয়ে বিষয়টি নিয়ে কথা বলেন মুখপাত্র দিমিত্রি পেসকভ। জেলেনস্কির এই মন্তব্যকে কীভাবে দেখছেন, এমন এক প্রশ্নের জবাবে তিনি দাবি করেন, জেলেনস্কি কিন্তু মস্কো সফরের বিষয়টি ‘প্রত্যাখ্যান করেননি’।

এদিকে কিছু দিন আগে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা ঘোষণা দিয়েছিলেন, তার দেশ একটি পূর্ণাঙ্গ ও শর্তহীন যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। রাশিয়াকেও একই পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছিলেন তিনি। বৃহস্পতিবার এ প্রসঙ্গে পেসকভ জোর দিয়ে বলেন, রাশিয়া ‘শান্তিপূর্ণ সমাধানের বিষয়ে সম্পূর্ণ ইতিবাচক’। তবে সাময়িক যুদ্ধবিরতির চেয়ে দীর্ঘমেয়াদে ‘শান্তি প্রতিষ্ঠাকেই’ প্রাধান্য দিচ্ছেন তারা।

ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয় সিএনএন-কে জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহামসহ বিশ্বনেতাদের সঙ্গে নিউইয়র্কে একগুচ্ছ উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নিয়েছেন জেলেনস্কি। ইউক্রেনের প্রতিনিধিদল এখন কিয়েভের উদ্দেশে রওনা হয়েছে।

১

মুন্সিগঞ্জে প্রতি মৌসুমে বিক্রি হয় ৭ থেকে ৮ কোটি টাকার চারা

২

গ্রাহকের কোটি কোটি টাকা নিয়ে উধাও অগ্রণী ব্যাংকের কর্মকর্তা

৩

২৩ বছর ৯ মাস পর খোলা আকাশ দেখল মিঠু, চার বছর বেশি সাজা খাটার আক্ষেপ

৪

জাতিসংঘে মামদানিকে কড়া ভাষায় আক্রমণ নেতানিয়াহুর

৫

থানার দরজা ভেঙে পালিয়ে যাওয়ার অভিযোগ ১৭ কিশোরের, যা বলছে পুলিশ

৬

ট্রাম্পের নিষেধাজ্ঞা স্থগিত, হোয়াইট হাউসে ফিরল সেই তিন গণমাধ্যম

৭

ফরিদপুরে সেই এনসিপি নেতা শাহেদের কারখানায় ফের অভিযান

৮

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি মোকাবিলায় প্রধানমন্ত্রীর ৪ প্রস্তাব

৯

বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

১০

লালমনিরহাটে গোপন বৈঠকের অভিযোগে আওয়ামী লীগ নেতা আটক

১১

ক্ষেপণাস্ত্রে চড়ে মস্কো যাবেন জেলেনস্কি!

১২

রোহিঙ্গা সংকট সমাধানে চীন-ভারতকে এগিয়ে আসতে হবে : জামায়াত আমির

১৩

পরিকল্পিতভাবে আগুন লাগিয়ে বাস পোড়ানো হচ্ছে: রিজভী

১৪

জাতিসংঘে বাংলাদেশের শিক্ষা খাতে জিপিই’র আরও অর্থায়ন চাইলেন গণশিক্ষা প্রতিমন্ত্রী

১৫

ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র, জাতিসংঘে বৃহস্পতিবার ভার্চ্যুয়ালি ভাষণ দেবেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

১৫

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

সম্পর্কিত