বাড়ল বাণিজ্য চুক্তির মেয়াদ, এআই ইস্যুতে মতপার্থক্য

আন্তর্জাতিক ডেস্ক:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯
 ছবি:

চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে লাল গালিচা অভ্যর্থনা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাকে স্বাগত জানাতে সস্ত্রীক নিজেই পৌঁছে গিয়েছিলেন বিমানবন্দরে। পরে স্থানীয় সময় বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নৈশভোজেও দুই নেতার মধ্যে উষ্ণ সম্পর্ক চোখে পড়েছে। তাদের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠকে বেশকিছু ইস্যুতে যেমন সমঝোতা এসেছে, তেমনি এখনও কিছু বিষয়ে দূরত্ব রয়ে গেছে।

আপাতত বাড়ল বাণিজ্য চুক্তির মেয়াদ

চলতি সপ্তাহে একটি স্বল্পমেয়াদী বাণিজ্য যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানান, গত বছরের বাণিজ্য যুদ্ধের অবসান ঘটানো এবং আগামী নভেম্বরে মেয়াদ শেষ হতে চলা চুক্তিটির মেয়াদ আরও দুই মাস বাড়াতে দুই পক্ষ সম্মত হয়েছে।

বেসেন্ট বলেন, এই বৃদ্ধির ফলে ‘অর্থনৈতিক ক্ষেত্রে আর কী করা যেতে পারে তা খতিয়ে দেখার জন্য অতিরিক্ত সময় পাবে’ ওয়াশিংটন ও বেইজিং। তবে একটি স্থায়ী চুক্তিতে পৌঁছানোর বদলে এই মেয়াদ বৃদ্ধির ফলে শুল্ক, চীনা পণ্য ক্রয়, বিরল খনিজ সরবরাহ এবং প্রযুক্তিগত বিধিনিষেধের মতো ইস্যুগুলো নিয়ে চূড়ান্ত বোঝাপড়ার বিষয়টি ঝুলেই রইল।


এর আগে গত বুধবার (২৩ সেপ্টেম্বর) বেসেন্ট জানান, আগের চুক্তি অনুযায়ী বেইজিং ২৫ মিলিয়ন টন সয়াবিন কেনার শর্ত পূরণ করেছে। তবে অন্যান্য কৃষিপণ্য বাবদ ১৭ বিলিয়ন ডলার ব্যয়ের অঙ্গীকার পূরণে পিছিয়ে রয়েছে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, বিরল খনিজ সরবরাহের ক্ষেত্রেও ঘাটতি রয়েছে।


বর্ণিল আয়োজনে অভ্যর্থনা


ট্রাম্পের জন্য শি জিনপিংয়ের যুক্তরাষ্ট্র সফর ছিল নিজের মতো করে নতুন রূপে সাজানো ওয়াশিংটনকে তুলে ধরার একটি সুযোগ। এর আগে বেইজিংয়ে ট্রাম্পকে মিং রাজবংশের একটি মন্দির এবং সাধারণের জন্য সচরাচর বন্ধ থাকা একটি উদ্যান ঘুরিয়ে দেখিয়েছিলেন শি।
মার্কিন প্রেসিডেন্ট এবার অন্যরকম এক বর্ণাঢ্য আয়োজনে তার প্রতিদান দিলেন।


বুধবার এবং বৃহস্পতিবারের অনুষ্ঠান চলাকালীন দুই নেতার মাথার ওপর দিয়ে উড়ে যায় যুদ্ধবিমান ও বোমারু বিমান। এর একটির প্রচণ্ড শব্দে খোদ ট্রাম্পকেও চমকে উঠতে দেখা যায়।


সাংবাদিকদের প্রশ্নের জবাবে নীতিগত আলোচনা সম্পর্কিত প্রশ্নগুলো পাশ কাটিয়ে যান ট্রাম্প। শি জিনপিং সম্পর্কে ট্রাম্প বলেন, ‘তিনি ভালো গ্রানাইট পছন্দ করেন। দুর্দান্ত বৈঠক হয়েছে।’


তাইওয়ান প্রশ্নে যুক্তরাষ্ট্রের ‘সতর্কতা’ চান শি


শি জিনপিং যথারীতি তাইওয়ান ইস্যুতে ট্রাম্পের ওপর চাপ সৃষ্টি করেছেন। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থার মতে, চীনের আশা, ‘তাইওয়ান প্রশ্নটি সতর্কতার সঙ্গে বিবেচনা করবে’ যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থাটির ইংরেজি সংস্করণে লেখা হয়, যুক্তরাষ্ট্র তাইওয়ানের স্বাধীনতার বিরোধিতা করবে বলে আশা প্রকাশ করেছেন শি।


এই আলোচনার বিষয়ে হোয়াইট হাউসের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনও তথ্য প্রদান করা হয়নি। মার্কিন কর্মকর্তারা দীর্ঘদিন ধরেই তাইওয়ানের স্বাধীনতার সরাসরি বিরোধিতা করা থেকে বিরত থেকেছেন।


কৌশলগত ঝুঁকি


ট্রাম্পের সঙ্গে বৈঠকে এবারও ‘থুসিডাইডিস ট্র্যাপ’ ধারণার কথা স্মরণ করিয়ে দেন শি। এই ট্র্যাপের অর্থ, একটি উদীয়মান শক্তি ও এক প্রতিষ্ঠিত শক্তির মধ্যকার প্রতিযোগিতা সাধারণত যুদ্ধের দিকে ধাবিত হয়।
শি’র মতে, এই ঝুঁকি এড়ানো সম্ভব। তবুও তার এই বিষয়টি বারবার সামনে নিয়ে আসার অর্থ, বিশ্বের বৃহত্তম দুই অর্থনীতির মধ্যে সামরিক সংঘাতের শঙ্কা রয়েই গেছে।


চীনা প্রেসিডেন্ট যুক্তি দেন, দুই দেশই পারস্পরিক সহযোগিতার মাধ্যমে লাভবান হতে পারে, আর সংঘাতের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই নিয়মিত সামরিক সংলাপ এবং সংকট মোকাবিলার জন্য শক্তিশালী ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান তিনি।


অন্যদিকে, যৌথ সহযোগিতার সম্ভাবনার ওপর জোর দিতে দুই দেশের যৌথ ইতিহাসের কথা তুলে ধরেন ট্রাম্প। জাপানের বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গড়ে ওঠা সামরিক জোটের কথা উল্লেখ করে তিনি বলেন, দুই দেশের স্বার্থ রক্ষায় একসঙ্গে কাজ করলে অনেক কিছু অর্জন সম্ভব।


কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে মতপার্থক্য


কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে দুই নেতার ভিন্নমত প্রকাশ্যে এসেছে। এআই-কে ‘সুপার ইন্টেলিজেন্স’ বা এসআই ডাকার পক্ষে ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে তিনি জানান, ‘এটিকে (এআই) ঠিক যে অবস্থায় আছে, সেভাবেই রেখে দিতে চান’। নতুন কোনও নিয়ম চাপানোর বদলে মার্কিন বিচার বিভাগের ওপর ভরসা রাখতে চান ট্রাম্প। তার দাবি, চীনের অবস্থানও একই।


তবে বৃহস্পতিবার শি জিনপিং বলেন, এআই প্রযুক্তির শীর্ষস্থানীয় দেশ হিসেবে চীন ও যুক্তরাষ্ট্রের দায়িত্ব এর অগ্রগতিকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করা। তার ভাষায়, মানবজাতির কল্যাণে এবং মানুষের নিয়ন্ত্রণে রেখে এআই-এর বিকাশ নিশ্চিত করার ক্ষমতা ও দায়িত্ব, দুটোই আমাদের রয়েছে।

১

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের হিসাব কষছে কানাডা, মারাত্মক পরিণতির শঙ্কা

২

তেলের দাম বাড়তেই চড়ল সবজির বাজার, বাড়তি চাল-আটা-ময়দাও

৩

ছয় প্রবাসী নিয়েও মালয়েশিয়ার কাছে বড় হারে শুরু ‘ছন্নছাড়া’ বাংলাদেশের

৪

ভিএআর নাটকের পর শেষ মুহূর্তে রায়ানের গোল, তবুও জয়হীন ব্রাজিল

৫

হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ ও ভারত মিলে নেবে, ‘আশা’ যুক্তরাষ্ট্রের

৬

ককটেল বিস্ফোরণ ইস্যুতে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপি

৭

শাস্তি এখনো নির্ধারিত নয়, সম্ভাবনা পয়েন্ট কর্তন থেকে বহিষ্কার

৮

জাতিসংঘে লিগ্যাল অফিসার জাইমা রহমান, যেসব দায়িত্ব পালন করবেন

৯

নাশকতায় নতুন কৌশল, ‘কন্ট্রোল’ দেশের বাইরে

১০

ওয়াল স্ট্রিটে বিনিয়োগের আহ্বান, আলোচনায় শান্তি ও মানবাধিকার

১১

বাড়ছে অ্যানথ্রাক্সের বিস্তার, হটস্পট সুন্দরগঞ্জ

১২

বিশ্বকাপে ইতিহাস গড়ে টানা দ্বিতীয়বার বর্ষসেরা বেলিংহাম

১৩

৪৮ ঘণ্টার মধ্যে সিইসির পদত্যাগ দাবি, অন্যথায় ভারতজুড়ে আন্দোলনের হুমকি ‘ককরোচদের’

১৪

আন্তর্জাতিক এমিতে মনোনয়ন পেল ‘হাসিনা: ৩৬ ডেজ ইন জুলাই’

১৫

বাড়ল বাণিজ্য চুক্তির মেয়াদ, এআই ইস্যুতে মতপার্থক্য

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

১৫

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

সম্পর্কিত