আন্তর্জাতিক এমিতে মনোনয়ন পেল ‘হাসিনা: ৩৬ ডেজ ইন জুলাই’

আজাদ অনলাইন
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৯
 ছবি:

বাংলাদেশের জুলাই আন্দোলন ও ওই সময়ের ৩৬ দিনের ঘটনাপ্রবাহ নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ‘হাসিনা: ৩৬ ডেজ ইন জুলাই’ ২০২৬ সালের আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডসে মনোনয়ন পেয়েছে।

কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা ইংলিশের প্রযোজনাটি ‘কারেন্ট অ্যাফেয়ার্স’ বিভাগে মনোনীত হয়েছে।

আল জাজিরার ইনভেস্টিগেটিভ ইউনিটের নির্মিত এই প্রামাণ্যচিত্রের প্রধান অনুসন্ধানী সাংবাদিক হিসেবে কাজ করেছেন জুলকারনাইন সায়ের খান। জুলাই আন্দোলন ঘিরে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা, প্রত্যক্ষদর্শীদের অভিজ্ঞতা এবং সংশ্লিষ্ট তথ্য-উপাত্তের ভিত্তিতে প্রামাণ্যচিত্রটি নির্মাণ করা হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে মনোনয়নের খবর জানান জুলকারনাইন সায়ের খান।

পোস্টে তিনি লেখেন, ‘এই চলচ্চিত্রটি সবার আগে বাংলাদেশের সেই মানুষদের, যারা ওই ৩৬টি দিন নিজের চোখে দেখেছেন ও জীবন দিয়ে পার করেছেন: শিক্ষার্থী, শ্রমিক, পরিবার এবং যারা সেই দিনগুলোতে প্রাণ হারিয়েছেন। অনেকেই ব্যক্তিগত ও নিরাপত্তাজনিত বড় ঝুঁকি নিয়ে আমাদের কাছে তাদের সাক্ষ্য তুলে ধরেছেন। এই স্বীকৃতি তাদের।’

তিনি লিখেন, ‘বাংলাদেশের কোনো গল্পের জন্য ইন্টারন্যাশনাল এমিসের মঞ্চে পৌঁছানো এখনও খুবই বিরল। আমার জানা মতে, সর্বশেষ ২০০৪ সালে বাংলাদেশ থেকে এমন স্বীকৃতি এসেছিল, যখন এটিএন বাংলার জন্য বাংলাদেশের কিশোরদের তৈরি তথ্যচিত্র “আমরাও পারি” বিশেষ ইন্টারন্যাশনাল এমি সম্মাননা পেয়েছিল।’

জুলকারনাইন আশা প্রকাশ করে লিখেন, ‘হাসিনা: ৩৬ ডেজ ইন জুলাই-এর এই মনোনয়ন বাংলাদেশের আরও অনেক প্রতিভাবান সাংবাদিক ও চলচ্চিত্র নির্মাতার কাজ আন্তর্জাতিক দর্শকের কাছে পৌঁছানোর পথ কিছুটা সহজ করবে।’

প্রামাণ্যচিত্রটি নির্মাণে যুক্ত আল জাজিরার ইনভেস্টিগেটিভ ইউনিটের সহকর্মী এবং পর্দার আড়ালে কাজ করা সবাইকে ধন্যবাদ জানান তিনি। ঘটনাগুলো সত্যনিষ্ঠভাবে তুলে ধরতে পুরো দলের সম্মিলিত প্রচেষ্টার কথাও উল্লেখ করেন।

এবার আন্তর্জাতিক এমির ‘কারেন্ট অ্যাফেয়ার্স’ বিভাগে ‘হাসিনা: ৩৬ ডেজ ইন জুলাই-এর সঙ্গে ফ্রান্সের ‘মাই ফাদার্স হেয়ার’, যুক্তরাজ্যের ‘ব্রেকিং র‍্যাঙ্কস: ইনসাইড ইসরায়েলস ওয়ার’ এবং ব্রাজিলের ‘ফেমিনিস’ মনোনীত হয়েছে।

আগামী ২৩ নভেম্বর নিউইয়র্কে অনুষ্ঠিত হবে ২০২৬ সালের আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডসের আসর। সেখানেই বিজয়ীর নাম ঘোষণা করা হবে।

নিজের পোস্টের শেষাংশে জুলকারনাইন বলেন, ২৩ নভেম্বর নিউইয়র্কে যা-ই ঘটুক না কেন, এই কাজের প্রকৃত মূল্যায়ন হবে এটি জবাবদিহি ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় কোনো ভূমিকা রাখতে পারছে কি না, তার ওপর।

১

নওগাঁয় মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগ-আওয়ামী লীগের ১১ নেতাকর্মী আটক

২

জামালপুরের সরিষবাড়ীতে যুব ইউনিয়নের বর্ণাঢ্য সম্মেলন অনুষ্ঠিত

৩

স্যালো মেশিন আছে, তেল নেই— সেচ নিয়ে উৎকণ্ঠায় কৃষক

৪

জেএফএ অনূর্ধ্ব-১৪ ফুটবল কন্যাদের সংবর্ধনা

৫

পীরগাছায় ছেলের ছুরিকাঘাতে পিতার মৃত্যু

৬

রংপুরে স্কুলে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

৭

পার্বত্যাঞ্চলের শিক্ষার উন্নয়নে প্রধানমন্ত্রী বিশেষ বরাদ্দ দিয়েছেন

৮

ইউক্রেন যুদ্ধে রাজপুত্র ও সাধুদের দেহাবশেষ কেন পাঠাচ্ছে রাশিয়া

৯

ইরানের নতুন শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প

১০

রায়গঞ্জে বার্ষিকী (বদরী) সদস্য সম্মেলন অনুষ্ঠিত

১১

হাটের ইজারার টাকা দিয়ে সৌরবিদ্যুৎ, ৩১ জানুয়ারির মধ্যে স্থাপনের নির্দেশ

১২

ইমরান খানের মুক্তির দাবিতে লং মার্চ, ইসলামাবাদে লকডাউনে পেছাল কর্মসূচী

১৩

পুলিশে যুক্ত হচ্ছে স্বতন্ত্র সাইবার সিকিউরিটি ইউনিট

১৪

সেমিতে ওঠার লড়াইয়ে লিটনদের প্রতিপক্ষ মালয়েশিয়া

১৫

সিসি নেওয়ার পরও চার্জশিট, এসআইয়ের বিরুদ্ধে তদন্ত

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

১৫

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

সম্পর্কিত