আন্তর্জাতিক

বাংলাদেশি দাবি করে আসামে ১৮ জনকে আটক করল পুলিশ

আজাদ ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ০৮ অক্টোবর ২০২৬, ০১:১০
 ছবি:

ভারতের আসাম রাজ্যের গুয়াহাটিতে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে ১৮ জনকে আটক করেছে পুলিশ। গত দুই দিনে পৃথক অভিযানে তাদের আটক করা হয়। পুলিশের দাবি, আটক ব্যক্তিরা বাংলাদেশের নাগরিক। মঙ্গলবার পল্টন বাজার রেলওয়ে স্টেশনের কাছে তল্লাশি চালিয়ে পাঁচজনকে এবং বুধবার শহরের একটি হোটেলে অভিযান চালিয়ে আরও ১৩ জনকে আটক করা হয়।

গুয়াহাটির ডেপুটি কমিশনার অব পুলিশ (অপারেশনস) কুলেন্দ্র নাথ ডেকা সাংবাদিকদের জানান, মঙ্গলবার নিয়মিত তল্লাশির সময় পল্টন বাজার রেলস্টেশনের কাছে লোকমান্য তিলক টার্মিনাস এক্সপ্রেসের সাধারণ কামরা থেকে পাঁচজনকে আটক করা হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী, তারা মেঘালয়ের ডাউকি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে গত ৫ অক্টোবর গুয়াহাটিতে পৌঁছেছিলেন।

পুলিশের দাবি, গুয়াহাটিতে পৌঁছানোর পর তারা একটি হোটেলে অবস্থান নেন। জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিদের একজন ওই হোটেলের তথ্য দেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে হোটেলটিতে অভিযান চালানো হয়। সেখানে সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন তথ্যপ্রমাণ যাচাই করে পানবাজার থানায় মামলা করা হয়েছে।

বাংলাদেশি নাগরিকদের ভারতে অবৈধভাবে অবস্থান এবং আসাম থেকে ভারতের অন্যান্য এলাকায় যেতে সহায়তার অভিযোগে চারজনের বিরুদ্ধেও মামলা করেছে পুলিশ। তারা হলেন হজরত আলী, অমিতরাই দইমারি, বিকাশ পাল ও রঞ্জন ধর।

ডিসিপি ডেকার ভাষ্য অনুযায়ী, অমিতরাই দইমারি ওই হোটেলের মালিক। বিকাশ পাল ও রঞ্জন ধর হোটেলটির ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত। আর হজরত আলী মূল সহযোগী হিসেবে কাজ করতেন বলে পুলিশের অভিযোগ। তিনি রেলস্টেশন থেকে আটক বাংলাদেশিদের হোটেলে পৌঁছে দিতেন বলে দাবি পুলিশের।

বুধবার পৃথক অভিযানে আরও ১৩ জনকে আটক করা হয়। পুলিশের দাবি, তারা গুয়াহাটিতে আসার আগে ১০ থেকে ১৫ বছর ধরে শ্রীনগরে অবস্থান করছিলেন। পরে আসাম হয়ে বাংলাদেশে ফেরার জন্য সহায়তা করতে পারে—এমন একটি চক্রের সন্ধানে গুয়াহাটিতে এসেছিলেন তারা।

নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে একটি হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ। ডেকা বলেন, ইমিগ্র্যান্টস (এক্সপালশন ফ্রম আসাম) আইনের আওতায় তাদের আসাম থেকে বহিষ্কারের প্রক্রিয়া চলছে। পাশাপাশি তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়াও এগিয়ে নেওয়া হচ্ছে। পুলিশ জানিয়েছে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে কামরূপ মেট্রোপলিটনের ডেপুটি কমিশনার অব পুলিশের আদেশ অনুযায়ী আটক ১৩ জনকে ভারত থেকে বহিষ্কার করা হতে পারে।

আসামে বিদেশি নাগরিকদের অবৈধ অবস্থান ও চলাচলে সহায়তা করার অভিযোগে গড়ে ওঠা কথিত চক্রটির বিষয়ে আরও তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

১

রংপুর সিটি করপোরেশনে ১,৮১২ কোটি টাকার প্রকল্প অনুমোদন, আনন্দ মিছিল

২

পানির ন্যায্য হিস্যা আদায়ে ভারতের সঙ্গে সংলাপ চায় বাংলাদেশ

৩

১৩৫ টাকার ডিজেলে শুল্ক-কর ৩৬ টাকা: রাজস্ব বাড়াতে মূল্যস্ফীতির আগুনে ঘি

৪

বিদায়বেলায় মেসিকে ‘আলিঙ্গন’ রোনালদোর

৫

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

৬

মেসির মতো আবেগঘন বিদায় রোনালদো না পাওয়ায় খারাপ লাগছে লিনেকারের

৭

‘বিশাল গরু পার্টি’ থিমে সিডনিতে আইইউটিয়ানদের জমজমাট পুনর্মিলনী

৮

আসিয়ান বিপর্যয়ে বাংলাদেশের অবনতি, ব্রাজিলকে টপকে পাঁচে পর্তুগাল

৯

৩৮ রানে অলআউট সিলেট, সেঞ্চুরি তাকরিরের

১০

যেভাবে ‘কাকতালীয় ঘটনায়’ ফাঁস হয়েছিল স্যান্ডপেপারগেট

১১

বাংলাদেশি দাবি করে আসামে ১৮ জনকে আটক করল পুলিশ

১২

নিষেধাজ্ঞার প্রথম রাতেই দশমিনায় তিনজনের কারাদণ্ড, মইয়া জাল জব্দ

১৩

সব ইউএনও-উপজেলা প্রশাসকদের জন্য জরুরি নির্দেশনা

১৪

গুনী অভিনেতা নানা পাটেকর না ফেরার দেশে চলে গেলেন

১৫

৮৫২ মিটারের মধ্যে ধ্বংসাবশেষ, যেভাবে রক্ষা পেল বাংলাদেশের স্যাটেলাইট

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত