খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী পুলিশি হেফাজতে, পেশোয়ারে বিক্ষোভ-সমাবেশ নিষিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১৪ অক্টোবর ২০২৬, ০৮:১০
 ছবি:

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মুখ্যমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা সোহেল আফ্রিদি এবং তার মন্ত্রিসভার কয়েকজন সদস্যকে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। তাদের মধ্যে যাদের বিরুদ্ধে মামলা রয়েছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তালাল চৌধুরী।


এদিকে নিরাপত্তাঝুঁকির কথা উল্লেখ করে পেশোয়ারে সাত দিনের জন্য ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। নিষিদ্ধ করা হয়েছে সকল ধরনের বিক্ষোভ-সমাবেশও।

সংবাদমাধ্যম জিও নিউজ বলছে, খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি ও তার মন্ত্রিসভার কয়েকজন সদস্যকে নিরাপত্তার স্বার্থে হেফাজতে নেয়া হয়েছে বলে দাবি করেছেন তালাল চৌধুরী।

একটি সংবাদ সংস্থাকে দেয়া সাক্ষাৎকারে তালাল চৌধুরী বলেন, যাদের নামে মামলা রয়েছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। আর যাদের বিরুদ্ধে মামলা নেই, তাদের ছেড়ে দেয়া হবে।

পাকিস্তানের এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, রোববার (১১ অক্টোবর) তাদের পুলিশি হেফাজতে নেয়া হয়।এদিকে খাইবার পাখতুনখাওয়া প্রদেশের গভর্নর ফয়সাল করিম কুন্দি সোমবার (১২ অক্টোবর) বলেছেন, ‘সাবেক মুখ্যমন্ত্রী’ সোহেল আফ্রিদিকে নিরাপত্তার স্বার্থে হেফাজতে রাখা হয়েছে। তিনি নিরাপদে আছেন বলেও জানান গভর্নর।

অন্যদিকে পাকিস্তানের পেশোয়ারে সাত দিনের জন্য ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। সংবেদনশীল স্থাপনা ও গুরুত্বপূর্ণ মহাসড়কগুলোর আশপাশে ‘বিপদের’ আশঙ্কা থাকায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সোমবার জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তি অনুযায়ী, সেখানে বিক্ষোভ, অবস্থান কর্মসূচি ও সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। প্রশাসনের আশঙ্কা, বিক্ষোভ বা মিছিলের সুযোগ নিয়ে দুষ্কৃতকারীরা সহজেই হামলার লক্ষ্যবস্তু তৈরি করতে পারে। অস্ত্র প্রদর্শন ও অস্ত্র নিয়ে ঘোরাফেরাও নিষিদ্ধ করা হয়েছে।

১

সর্বকালের সেরা বিতর্কে মেসির ওপরে পেলেকে রাখলেন রোমারিও

২

পার্বত্য চট্টগ্রামবিষয়ক তিন জাতীয় কমিটি বাতিলের দাবি

৩

ড্রয়ে হতাশ শান্ত, ব্যর্থতা থেকে শিক্ষা নিতে চান

৪

পরাজয়ের কিনারায় অবিশ্বাস্য প্রতিরোধের গল্প

৫

আইনি লড়াই কি পাখতুনখোয়ার ক্ষমতায় ফেরাবে পিটিআইকে

৬

বিক্ষোভে ভিন্ন আচরণ করে বিরোধীদের বিভক্ত করছে সরকার: সিজেপি প্রতিষ্ঠাতা

৭

আফগানিস্তানে বিবিসির এফএম সম্প্রচার বন্ধ করল তালেবান

৮

মিষ্টির শূন্য আসনে ভোট দিতে পারবে না জামায়াত জোট

৯

সৌদির বিমানবন্দরে অচলাবস্থা, ঢাকার ৮২ ফ্লাইট ব্যাহত

১০

লালমনিরহাটে প্রশাসনের নির্দেশে প্রধান শিক্ষকের যোগদান ঘিরে সংঘর্ষ, আহত ১৩

১১

সাতক্ষীরায় সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

১২

মাদরাসাছাত্রীদের উত্ত্যক্তের অভিযোগে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২

১৩

সরকারি স্কুলে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি

১৪

বিরোধী দলকে নিয়েই সংবিধান সংশোধন চাই: স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

এনসিপিতে ‘সুপার ইলেভেন’ থেকে ‘সুপার সিক্স’, শীর্ষ পদে আসছেন চার নেতা

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত