বারবার বিধি লঙ্ঘনের অভিযোগ, বিকল্প পরিকল্পনা বিবিসির

আফগানিস্তানে বিবিসির এফএম সম্প্রচার বন্ধ করল তালেবান

আজাদ ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১৪ অক্টোবর ২০২৬, ০৪:১০
 ছবি:

আফগানিস্তানে এফএম রেডিও নেটওয়ার্কের মাধ্যমে বিবিসির সব ধরনের সম্প্রচার বন্ধ করে দিয়েছে তালেবান সরকার। বারবার বিধি লঙ্ঘনের অভিযোগ তুলে দেশজুড়ে বিবিসির এফএম সম্প্রচার কার্যক্রম স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়। তবে কোন বিধি লঙ্ঘনের অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেয়নি সরকার। তালেবান সরকারের তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের মুখপাত্র খুবাইব ঘুফরান স্থানীয় গণমাধ্যমকে বলেন, বিবিসি ক্রমাগত কিছু নিয়ম লঙ্ঘন করায় আপাতত দেশজুড়ে তাদের সব কার্যক্রম স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিবিসি বিবৃতিতে বলেছে, সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্যের জন্য আফগানিস্তানের লাখ লাখ মানুষ তাদের ওপর নির্ভর করেন। সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি। এফএম সম্প্রচার বন্ধ হলেও বিকল্প মাধ্যমে আফগানিস্তানের শ্রোতাদের কাছে পৌঁছানোর কার্যক্রম অব্যাহত রাখার কথা জানিয়েছে বিবিসি। পশতু, দারি ও ইংরেজি ভাষায় শর্টওয়েভ ও মিডিয়ামওয়েভ রেডিও, অনলাইন এবং স্যাটেলাইটের মাধ্যমে সংবাদ ও অন্যান্য অনুষ্ঠান প্রচার চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাদের।

আফগানিস্তানে মেয়েদের মাধ্যমিক বিদ্যালয়ে যাতায়াত নিষিদ্ধ হওয়ার পর বিবিসির শিক্ষামূলক অনুষ্ঠান, সংবাদ ও অন্যান্য আয়োজনের গুরুত্ব আরও বেড়েছে। বিবিসির তথ্য অনুযায়ী, তাদের এসব অনুষ্ঠান প্রতি সপ্তাহে দেশটির প্রাপ্তবয়স্ক জনসংখ্যার ২০ শতাংশেরও বেশি মানুষের কাছে পৌঁছায়।

২০২১ সালে তালেবান পুনরায় ক্ষমতায় আসার পর থেকে আফগানিস্তানের গণমাধ্যমের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। সংবাদ পরিবেশন, বিনোদনমূলক অনুষ্ঠান এবং নারী সাংবাদিকদের কাজের ক্ষেত্রেও নানা বিধিনিষেধ আরোপ করেছে কর্তৃপক্ষ। রেডিওতে গান প্রচার নিষিদ্ধ এবং টেলিভিশনে নারীদের উপস্থিতিও সীমিত করা হয়েছে।

এ পরিস্থিতিতে দেশটির মানুষের তথ্য পাওয়ার সুযোগ নিয়েও উদ্বেগ রয়েছে। আফগানিস্তানের অনেক এলাকায় বিদ্যুতের সীমিত সরবরাহ এবং কম সাক্ষরতার হার সংবাদ ও তথ্যপ্রাপ্তির ক্ষেত্রে বাধা সৃষ্টি করে। ফলে রেডিও বহু মানুষের কাছে সংবাদ ও শিক্ষামূলক অনুষ্ঠান শোনার গুরুত্বপূর্ণ মাধ্যম।

আফগানিস্তানে বিবিসি আফগান সার্ভিসের কার্যক্রম শুরু হয় ১৯৮১ সালে। দীর্ঘদিন ধরে পশতু ও দারি ভাষায় সংবাদ এবং বিভিন্ন অনুষ্ঠান প্রচার করে আসছে প্রতিষ্ঠানটি। ২০২২ সালে দেশটিতে দুটি মার্কিন সংবাদমাধ্যমের সম্প্রচার বন্ধ হওয়ার পর বিবিসি সেখানে সরাসরি সম্প্রচার চালিয়ে যাওয়া আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর অন্যতম ছিল। নতুন সিদ্ধান্তের ফলে দেশটির শ্রোতাদের কাছে বিবিসির এফএম সম্প্রচারের পথ বন্ধ হলো।

১

সর্বকালের সেরা বিতর্কে মেসির ওপরে পেলেকে রাখলেন রোমারিও

২

পার্বত্য চট্টগ্রামবিষয়ক তিন জাতীয় কমিটি বাতিলের দাবি

৩

ড্রয়ে হতাশ শান্ত, ব্যর্থতা থেকে শিক্ষা নিতে চান

৪

পরাজয়ের কিনারায় অবিশ্বাস্য প্রতিরোধের গল্প

৫

আইনি লড়াই কি পাখতুনখোয়ার ক্ষমতায় ফেরাবে পিটিআইকে

৬

বিক্ষোভে ভিন্ন আচরণ করে বিরোধীদের বিভক্ত করছে সরকার: সিজেপি প্রতিষ্ঠাতা

৭

আফগানিস্তানে বিবিসির এফএম সম্প্রচার বন্ধ করল তালেবান

৮

মিষ্টির শূন্য আসনে ভোট দিতে পারবে না জামায়াত জোট

৯

সৌদির বিমানবন্দরে অচলাবস্থা, ঢাকার ৮২ ফ্লাইট ব্যাহত

১০

লালমনিরহাটে প্রশাসনের নির্দেশে প্রধান শিক্ষকের যোগদান ঘিরে সংঘর্ষ, আহত ১৩

১১

সাতক্ষীরায় সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

১২

মাদরাসাছাত্রীদের উত্ত্যক্তের অভিযোগে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২

১৩

সরকারি স্কুলে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি

১৪

বিরোধী দলকে নিয়েই সংবিধান সংশোধন চাই: স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

এনসিপিতে ‘সুপার ইলেভেন’ থেকে ‘সুপার সিক্স’, শীর্ষ পদে আসছেন চার নেতা

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত