টি-টোয়েন্টি বিশ্বকাপ : ভারতের সেমির সমীকরণ কী

ক্রীড়া প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের ম্যাচে জিম্বাবুয়েকে ১০৭ রানে উড়িয়ে দিয়ে ভারতকে সেমিফাইনালের পথে বড় ধাক্কা দিল ওয়েস্ট ইন্ডিজ। এতে টুর্নামেন্টে ভারতের শেষ চারে ওঠার সম্ভাবনা আরও জটিল হয়ে পড়েছে। 

আগেরদিন দক্ষিণ আফ্রিকার কাছে হেরে চাপে ছিল ভারত। তার ওপর ওয়েস্ট ইন্ডিজের বড় জয় ভারতের নেট রান রেট (এনআরআর) সমীকরণকেও কঠিন করে তুলেছে। ফলে বাকি ম্যাচগুলোতে বড় ব্যবধানে জিততেই হবে ভারতকে।

ভারত তাদের পরবর্তী ম্যাচে বুধবার চেন্নাইয়ে জিম্বাবুয়ের মুখোমুখি হবে। একই দিনে গ্রুপ ১-এর আরেক ম্যাচে আহমেদাবাদে দক্ষিণ আফ্রিকা খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ভারতের সেমিফাইনাল ভাগ্য অনেকটাই নির্ভর করবে এই ম্যাচের ফলাফলের ওপর। দক্ষিণ আফ্রিকার জয় ভারতের জন্য সমীকরণ সহজ করবে।

 

সেমিফাইনালে যাওয়ার সম্ভাব্য সমীকরণ
পরিস্থিতি ১ – ভারত বাকি দুই ম্যাচেই জিতলে
ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের বিপক্ষে জিতলে ভারতের পয়েন্ট হবে ৩ ম্যাচে ৪। যদি দক্ষিণ আফ্রিকা তাদের তিন ম্যাচই জিতে, তাহলে ভারত তাদের সঙ্গে সেমিফাইনালে উঠবে। তবে দক্ষিণ আফ্রিকা যদি ওয়েস্ট ইন্ডিজের কাছে হারে, তাহলে দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও ভারতের পয়েন্ট হবে সমান ৪। সে ক্ষেত্রে নেট রান রেট নির্ধারণ করবে শেষ চারের ভাগ্য। সোমবারের জয়ে ভারতের কাজটি কঠিক করে ফেলেছে ক্যারিবিয়ানরা। আবার দক্ষিণ আফ্রিকা যদি বাকি দুই ম্যাচই হারে, তাহলে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ সেমিফাইনালে উঠবে।

পরিস্থিতি ২– ভারত দুই ম্যাচের একটিতে জিতলে
ভারতকে অবশ্যই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিততে হবে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে। যদি দক্ষিণ আফ্রিকা তাদের দুই ম্যাচই জিতে এবং ভারত ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে জিম্বাবুয়ের কাছে হারে, তাহলে ভারত, জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজ; তিন দলেরই পয়েন্ট হবে ২ করে। সেক্ষেত্রে নেট রান রেট নির্ধারণ করবে কারা উঠবে। তবে দক্ষিণ আফ্রিকা যদি বাকি দুই ম্যাচেই হারে, সুর্যকুমার যাদবের নেতৃত্বাধীন দলটির সেমিফাইনালে ওঠা সম্ভব হবে না।

সুপার এইটে গ্রুপ ১-এর বাকি সূচি
২৬ ফেব্রুয়ারি: দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ (আহমেদাবাদ)
২৬ ফেব্রুয়ারি: ভারত বনাম জিম্বাবুয়ে (চেন্নাই)
১ মার্চ: দক্ষিণ আফ্রিকা বনাম জিম্বাবুয়ে (দিল্লি)
১ মার্চ: ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ (কলকাতা)

এলাকার খবর

সম্পর্কিত