আন্তর্জাতিক

কারাবন্দির ৮ মাস পর প্রথম প্রকাশ্যে মাদুরোর ছবি

আজাদ ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯
 ছবি:

মার্কিন সামরিক অভিযানে আটক হয়ে যুক্তরাষ্ট্রের কারাগারে বন্দি থাকার আট মাস পর প্রথমবারের মতো প্রকাশ্যে এল ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ছবি। তবে ছবি প্রকাশের সময়টি নজর কেড়েছে সবচেয়ে বেশি—যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার সঙ্গে একটি ঐতিহাসিক সমঝোতার কথা জানানোর ঠিক দুই দিন পর সামনে এল এসব ছবি।

রয়টার্সের বরাতে জানা যায়, মাদুরোর সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ অ্যাকাউন্টে পোস্ট করা ছবিগুলোতে তাকে নিউ ইয়র্কের ব্রুকলিনে অবস্থিত ‘মেট্রোপলিটন ডিটেনশন সেন্টার’-এ দেখা যায়। জানুয়ারিতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস থেকে মার্কিন বাহিনী তাকে আটক করে তুলে নিয়ে যাওয়ার পর এটিই তার কারাবন্দি অবস্থার প্রথম প্রকাশিত ছবি। ছবিতে ধূসর রঙের সোয়েটস্যুট ও সাদা স্নিকার্স পরে একটি সাধারণ দেয়ালের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় মাদুরোকে, যেখানে তাকে আগের চেয়ে অনেকটাই কৃশ ও হালকা দেখাচ্ছে।

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের প্রতিবেদন অনুযায়ী, পরিবার ও সমর্থকদের জন্য আশার প্রতীক হিসেবেই এই ছবিগুলো প্রকাশ করেছেন মাদুরো। তিনি জানান, তিনি ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস এখনো ‘দৃঢ়, শান্ত এবং আত্মবিশ্বাসী’ আছেন এবং ভেনেজুয়েলা আবারও ঘুরে দাঁড়াবে।

বার্তায় মাদুরো লেখেন, ‘আমাদের ভালোবাসেন এমন সব মহান মানুষ, আমার নাতি-নাতনি ও আদরের ছোটদের জন্য আশার আলো হিসেবে এই ছবিগুলো পাঠালাম। আপনারা জেনে রাখুন, আমরা এখনো ভেঙে পড়িনি, আপনাদের ভালোবাসাকে বুকে ধারণ করেই শক্ত হয়ে দাঁড়িয়ে আছি। আপনাদের সেই ভালোবাসাই এখানে আমাদের প্রার্থনা, একতা ও লড়াই চালিয়ে যাওয়ার সাহস জোগাচ্ছে।’ তিনি আরও লেখেন, ‘আনন্দ ও আশার সঙ্গে এই ক্ষুদ্র উপহারটি গ্রহণ করুন। সিলিয়া ও আমি ঈশ্বরের প্রতি অবিচল বিশ্বাস রেখে চিরকাল আপনাদের পাশে আছি।’ মাদক পাচারের একই ধরনের অভিযোগে মাদুরোর স্ত্রী সিলিয়া ফ্লোরেসও নিউ ইয়র্কে বন্দি রয়েছেন।

লক্ষণীয় বিষয় হলো, ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে রোববার সকালে পোস্ট করা হলেও এতে থাকা সময় সংকেত অনুযায়ী সেগুলো তোলা হয়েছিল গত ২৫ জুন। আর তার ঠিক আগের দিনই ভেনেজুয়েলার উত্তরাঞ্চলে আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে প্রাণ হারান সাড়ে ৬ হাজারের বেশি মানুষ।

মাদুরো ও তার স্ত্রী সিলিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে কোকেন পাচারের ষড়যন্ত্রের অভিযোগে কারাবান্দি করেছে ট্রাম্প প্রশাসন। যদিও দুজনেই নিজেদের নির্দোষ দাবি করেছেন। দোষী সাব্যস্ত হলে তাদের যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। ২০২৭ সালের জুনে নিউ ইয়র্কের আদালতে তাদের বিচার প্রক্রিয়া শুরু হওয়ার কথা রয়েছে।

তারেক রহমানকে বন্দির মূল উদ্দেশ্য ছিল জাতীয়তাবাদী রাজনীতি দুর্বল করা: রিজভী

আওয়ামী লীগ ১৭ বছরে অর্থনীতির কোমর ভেঙে দিয়ে গেছে: পার্থ

৯ম জাতীয় পে স্কেল অনুমোদন, এ সপ্তাহেই গেজেট

১৮৮ কর্মকর্তার পদোন্নতি-বদলিতে ৪ কোটি টাকার লেনদেনের অভিযোগ

এনজোকে নিতে ১২৫ মিলিয়ন পাউন্ডে চেলসির সঙ্গে সিটির চুক্তি

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অনিয়ম-দুর্নীতি: আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান

‘চলচ্চিত্রে অভিনয় করে পাপ করেছি বলিনি’, বক্তব্য পরিষ্কার করলেন পপি

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য: প্রধানমন্ত্রী

টেলিভিশন চ্যানেলের প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক

১০

বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা বাড়ল

১১

রংপুরে সাংবাদিক হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, দুই আসামির যাবজ্জীবন

১২

নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নেওয়ার অভিযোগে রংপুরে হিমাগার ঘেরাও

১৩

রংপুরের চার হত্যাকাণ্ড: সিদ্ধার্থ ও মুগ্ধকে জেলগেটে জিজ্ঞাসাবাদ

১৪

ইউনিয়ন নিয়ে গঠিত হচ্ছে কক্সবাজার সিটি কর্পোরেশন

১৫

যুক্তরাষ্ট্রকে ‘শয়তান’, ইসরায়েলকে ‘ছোট শয়তান’ বললেন ইরানের স্পিকার

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত