অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী এক ক্রিকেটারের যাবতীয় রেকর্ড ও পরিসংখ্যান বাতিল

বয়স জালিয়াতি, ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেটারসহ নিষিদ্ধ ৬৫

ক্রীড়া ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯
 ছবি:

বয়স জালিয়াতির অভিযোগে ভারতের ক্রিকেটে বড় ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)। অনূর্ধ্ব-১৯ দলের লেগ স্পিনার রোহিত যাদবকে দুই বছরের জন্য নিষিদ্ধ করার পাশাপাশি একই অভিযোগে সাবেক অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী পেসার রবি কুমারসহ মোট ৬৫ ক্রিকেটারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে সংস্থাটি।

প্রাক্-মৌসুমে খেলোয়াড়দের নথিপত্র যাচাইয়ের সময় বয়সসংক্রান্ত তথ্যে অসংগতি ধরা পড়ার পর এ ব্যবস্থা নেয় সিএবি। এরই মধ্যে রোহিত যাদবকে ভারতের অনূর্ধ্ব-১৯ দল থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। চলতি মাসের শেষ দিকে অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ভারতের পাঁচটি ওয়ানডে ও দুটি দীর্ঘ সংস্করণের ম্যাচ খেলার কথা ছিল তাঁর।

সিএবি সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বাংলার বয়সভিত্তিক ক্রিকেটে খেলা রোহিতের প্রকৃত বয়স ও সরকারি নথিতে উল্লেখ করা বয়সের মধ্যে প্রায় ২৭ মাসের ব্যবধান পাওয়া গেছে। তাঁর নিষেধাজ্ঞার বিষয়টি বিসিসিআইয়ের অধিভুক্ত সব রাজ্য ক্রিকেট সংস্থাকেও জানিয়ে দেওয়া হয়েছে। নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে তাৎক্ষণিকভাবে।

তবে তালিকায় সবচেয়ে আলোচিত নাম রবি কুমার। বাঁহাতি এই পেসার ২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতকে চ্যাম্পিয়ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ইংল্যান্ডের বিপক্ষে ফাইনালে দুর্দান্ত বোলিং করে ৯ ওভারে ৩৪ রান দিয়ে চার উইকেট নিয়েছিলেন তিনি। ইংল্যান্ডের প্রথম চার ব্যাটারের তিনজনকে আউট করে শুরুতেই প্রতিপক্ষের ব্যাটিংয়ে চাপ তৈরি করেছিলেন রবি। সেই বিশ্বকাপের পর একই বছর বাংলার সিনিয়র দলে অভিষেক হয় তাঁর। তবে ২০২৩ সালের পর আর প্রতিযোগিতামূলক ক্রিকেটে দেখা যায়নি এই পেসারকে।

সিএবির সিদ্ধান্ত অনুযায়ী, বয়সভিত্তিক ক্রিকেটে রবির অভিষেক থেকে ২০২৫-২৬ মৌসুম পর্যন্ত তাঁর সব রেকর্ড ও পরিসংখ্যান বাতিল হিসেবে গণ্য হবে। অনুসন্ধানে তাঁর নথিভুক্ত বয়স ও প্রকৃত বয়সের মধ্যে ৪০ মাসের বেশি ব্যবধান পাওয়া গেছে বলে জানা গেছে।

বয়স জালিয়াতির বিরুদ্ধে ভারতীয় ক্রিকেটে এটি নতুন কোনো পদক্ষেপ নয়। বয়সভিত্তিক ক্রিকেটে প্রকৃত বয়স গোপন করে সুবিধা নেওয়ার অভিযোগ দীর্ঘদিন ধরেই আলোচিত। এ ধরনের অনিয়ম ঠেকাতে ২০২০ সালে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই) অ্যামনেস্টি স্কিম চালু করেছিল। এতে নিবন্ধিত কোনো ক্রিকেটার স্বেচ্ছায় বয়সসংক্রান্ত সঠিক তথ্য জানালে নির্দিষ্ট শর্তে শাস্তি থেকে ছাড় পাওয়ার সুযোগ রাখা হয়েছিল। তবে জালিয়াতি ধরা পড়লে কঠোর শাস্তির বিধানও ছিল। অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে বয়স যাচাই আরও কঠোর করতে জন্মসনদের পাশাপাশি স্কুল ও কলেজের শিক্ষাগত নথিও যাচাইয়ের আওতায় আনা হয়েছে। এর ফলে বয়সভিত্তিক ক্রিকেটে অংশ নেওয়া খেলোয়াড়দের বয়সসংক্রান্ত তথ্য যাচাইয়ে এখন একাধিক নথি বিবেচনা করা হয়।

সিএবির সাম্প্রতিক সিদ্ধান্তে সবচেয়ে বেশি আলোচনায় এসেছেন রবি কুমার। কারণ, বয়সসংক্রান্ত অনিয়মের অভিযোগে তাঁর বিরুদ্ধে শুধু নিষেধাজ্ঞাই নয়, বয়সভিত্তিক ক্রিকেটে তাঁর আগের রেকর্ডও বাতিল করার সিদ্ধান্ত হয়েছে। এতে ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের এই সদস্যের ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ একটি অধ্যায়ও নতুন করে প্রশ্নের মুখে পড়েছে।
 

ঢাবির অধীনে প্রথম বর্ষের মানোন্নয়ন পরীক্ষা বাতিলের প্রক্রিয়া চলছে: ডিসিইউ রেজিস্ট্রার

লালমনিরহাটে সারের দাবিতে মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে কৃষকদের বিক্ষোভ

মাদক মামলায় মিসরে টিভি উপস্থাপিকাসহ ১২ জনের মৃত্যুদণ্ড

রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

স্থানীয় সরকার নির্বাচনে মিছিল-পোস্টার নিষিদ্ধ, এআই অপপ্রচারেও শাস্তি

প্রতিবেশী দেশের চেয়ে পাকিস্তানের অন্য প্রদেশগুলোই পাঞ্জাবের জন্য বড় হুমকি: মরিয়ম নওয়াজ

সালমান শাহর মৃত্যু : তিন দশকেও ঘোর কাটেনি ‘রহস্যের’, জট খুলবে কি এবার?

রাষ্ট্রপতি হিসেবে প্রথম সফর, মির্জা ফখরুলকে বরণে প্রস্তুত ঠাকুরগাঁও

বিদায় নেওয়ার পথেই হাঁটছে সরকার: জামায়াত আমির

১০

সাভারে মাদ্রাসাছাত্রকে ছয় মাস ধরে ধর্ষণের অভিযোগ, ২ শিক্ষকসহ গ্রেপ্তার ৫

১১

পুতিনের সঙ্গে বৈঠক শেষে কিয়েভের পথে উইটকফ-কুশনার

১২

লংমার্চে জ্বালানি ব্যয় জাতীয় সম্পদের অপচয়: ইশরাক

১৩

শিক্ষার্থীদের ভালো মানুষ হওয়ার আহ্বান আইজিপির

১৪

এবার একসঙ্গে খেলতে দেখা যেতে পারে মেসি-রোনালদোকে

১৫

কবর থেকে ‘পীরের’ মরদেহ তুলে দরবারে দাফনের অভিযোগ

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত