চট্টগ্রামের লালদীঘি ময়দানে ১১ দলীয় ঐক্যের লংমার্চের সমাপনী

বিদায় নেওয়ার পথেই হাঁটছে সরকার: জামায়াত আমির

চাঁদপুর প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৯
সমাবেশে বক্তব্য দিচ্ছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান ছবি:
সমাবেশে বক্তব্য দিচ্ছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান

আগের সরকার যে পথে হেঁটেছে, বর্তমান সরকারও সেই পথেই হাঁটছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘সরকারকে বিদায় দেওয়ার জন্য আমাদের এই আন্দোলন নয়। কিন্তু কেউ যদি বিদায় নেওয়ার আমল করে, আমরা কী করতে পারি? বর্তমান সরকার সেই পথেই হাঁটছে।’ শনিবার রাতে চট্টগ্রামের লালদীঘি ময়দানে ১১ দলীয় ঐক্যের লংমার্চের সমাপনী সমাবেশে তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেন, নির্বাচনের আগে বিএনপি ঘোষিত ৩১ দফা ইশতেহারে বলা হয়েছিল, সমাজের সব স্তরে নির্বাচিত জনপ্রতিনিধিরাই দেশ পরিচালনা করবেন। কিন্তু এখন বিভিন্ন জায়গায় প্রশাসক নিয়োগের মাধ্যমে দলীয় লোকদের বসানো হচ্ছে। চট্টগ্রামের মেয়রকে এর ‘জ্বলন্ত প্রমাণ’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, মেয়রের মেয়াদ শেষ হয়ে গেলেও তিনি পদে বহাল রয়েছেন বলে তাঁরা জানতে পারছেন।

জামায়াতের আমির প্রশ্ন করেন, ‘এটা কি গণতন্ত্র, নাকি ফ্যাসিবাদ?’ গণভোটের প্রসঙ্গ তুলে শফিকুর রহমান বলেন, নির্বাচনের আগে সব রাজনৈতিক দলই জনগণকে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিল। গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে সেই রায় বাস্তবায়নের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল। কিন্তু নির্বাচনের ছয় মাস পার হয়ে গেলেও বিএনপি সেই প্রতিশ্রুতি রেখেছে কি না, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

সমাবেশে সভাপতির বক্তব্যে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বলেন, অতীতে অনেক সরকার ক্ষমতায় এসেছে। কিন্তু কোনো সরকারের দুই বা ছয় মাসের মধ্যে সাধারণ মানুষের মধ্যে সরকার টিকবে না—এমন আলোচনা দেখা যায়নি। তাঁর দাবি, বর্তমানে দেশের মানুষের মুখে মুখে একই কথা—এই সরকার টিকবে না। অলি আহমদ বলেন, ‘এই দেশে একমাত্র ১১ দলীয় জোটই সুশাসন দিতে পারে।’ তিনি বিএনপির অতীত সরকারের সমালোচনা করে দুর্নীতি ও খেলাপি ঋণের প্রসঙ্গও তুলে ধরেন। ১১ দলীয় জোটকে ক্ষমতার বাইরে রাখার পেছনে ‘ষড়যন্ত্র’ হয়েছে বলেও অভিযোগ করেন অলি আহমদ। তাঁর দাবি, ভারত, সরকারি কর্মকর্তা, মুহাম্মদ ইউনূস ও বিএনপি মিলে এই ষড়যন্ত্র করেছে। তবে এ অভিযোগের পক্ষে তিনি বিস্তারিত কোনো তথ্য তুলে ধরেননি।

অলি আহমদ আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ছয় মাসে এক লাখ মানুষের চাকরি দেওয়ার কথা বলেছিল। কিন্তু তাঁর দাবি, উল্টো গত ছয় মাসে এক লাখ মানুষ বেকার হয়েছেন। তিনি বলেন, ‘চাটুকাররাই প্রধানমন্ত্রীকে ডোবাবে, ১১ দলীয় জোট কিছু করবে না।’

সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেন, ১৯৭০ সালের নির্বাচনে জনগণের রায় উপেক্ষা করার পরিপ্রেক্ষিতে বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়েছিল। একইভাবে গণভোটের গণরায় বাস্তবায়ন করা না হলে জনগণ আবার রাজপথে নামবে বলে হুঁশিয়ারি দেন তিনি। মামুনুল হক বলেন, গণভোট কোনো ‘ছেলে ভোলানো খেলা’ ছিল না; এটি ছিল রাজনৈতিক অঙ্গীকার। বিএনপি ও ১১ দল জনগণের কাছে এই অঙ্গীকার করেছিল বলে দাবি করেন তিনি। গণভোটের বিষয়ে বিএনপির অবস্থানের সমালোচনা করে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল ‘আত্মস্বীকৃত মুনাফেকের দলে’ পরিণত হয়েছে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচারী সরকারের রেখে যাওয়া সমস্যার কারণে দেশে অরাজকতা তৈরি হচ্ছে বলে যে বক্তব্য দিয়েছেন, তা যথেষ্ট নয়। এসব সমস্যার সমাধান করতে না পারলে সরকারের উচিত জনগণের কাছে তা স্বীকার করা। নাহিদ ইসলাম বলেন, সরকার একা দেশের সব সমস্যা সমাধান করতে পারছে না—এই বাস্তবতা মেনে নিয়ে বিরোধী দলগুলোর সঙ্গে আলোচনা করা উচিত। তাঁর ভাষায়, ‘বিরোধীদল সমর্থন না দিলে একা এই দেশ চালানো আপনার পক্ষে সম্ভব নয়। এই বাস্তবতা মেনে নিন।’

প্রধানমন্ত্রীর সংসদে কম কথা বলার সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, প্রধানমন্ত্রী সংসদে কথা বলা বন্ধ করে দিয়েছেন। তিনি এ ক্ষেত্রে সালাউদ্দিন আহমদকে দায়িত্ব দিয়েছেন বলেও মন্তব্য করেন। একই সঙ্গে তিনি প্রধানমন্ত্রীকে তাঁর বাবার অতীতের ভুল পুনরাবৃত্তি না করার আহ্বান জানান। নাহিদ ইসলাম আরও বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন না করে সরকার গণঅভ্যুত্থানের সঙ্গে প্রতারণা করছে।

এর আগে শনিবার সকালে ঢাকার শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের লংমার্চ চট্টগ্রামের উদ্দেশে যাত্রা শুরু করে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়া বাজার, চৌদ্দগ্রাম ও ফেনীতে পথসভা শেষে রাতে চট্টগ্রামের লালদীঘি ময়দানে সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হয়।

১১ দলীয় ঐক্যের ঘোষিত ছয় দফা দাবির মধ্যে রয়েছে গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও অপরাধ দমন, বিদ্যুৎ-জ্বালানি ও সারের সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ এবং প্রশাসনের সর্বস্তরে দলীয়করণ বন্ধ করা।

স্থানীয় সরকার নির্বাচনে মিছিল-পোস্টার নিষিদ্ধ, এআই অপপ্রচারেও শাস্তি

প্রতিবেশী দেশের চেয়ে পাকিস্তানের অন্য প্রদেশগুলোই পাঞ্জাবের জন্য বড় হুমকি: মরিয়ম নওয়াজ

সালমান শাহর মৃত্যু : তিন দশকেও ঘোর কাটেনি ‘রহস্যের’, জট খুলবে কি এবার?

রাষ্ট্রপতি হিসেবে প্রথম সফর, মির্জা ফখরুলকে বরণে প্রস্তুত ঠাকুরগাঁও

বিদায় নেওয়ার পথেই হাঁটছে সরকার: জামায়াত আমির

সাভারে মাদ্রাসাছাত্রকে ছয় মাস ধরে ধর্ষণের অভিযোগ, ২ শিক্ষকসহ গ্রেপ্তার ৫

পুতিনের সঙ্গে বৈঠক শেষে কিয়েভের পথে উইটকফ-কুশনার

লংমার্চে জ্বালানি ব্যয় জাতীয় সম্পদের অপচয়: ইশরাক

শিক্ষার্থীদের ভালো মানুষ হওয়ার আহ্বান আইজিপির

১০

এবার একসঙ্গে খেলতে দেখা যেতে পারে মেসি-রোনালদোকে

১১

কবর থেকে ‘পীরের’ মরদেহ তুলে দরবারে দাফনের অভিযোগ

১২

বিদ্যুৎমন্ত্রীর বাড়িতে বিদ্যুৎ থাকে, সাধারণ মানুষের বাড়িতে থাকে না: শফিকুর রহমান

১৩

২৩১ কোটি রুপির হিট, এবার কেরালার বাইরে ‘বেথলেহেম কুডুম্বা ইউনিট’

১৪

এক্সপ্রেসওয়েতে মরদেহ: মেয়ের বিয়ের টাকা নিয়ে ফিরছিলেন ইসমাইল

১৫

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত