সারাদেশ

কবর থেকে ‘পীরের’ মরদেহ তুলে দরবারে দাফনের অভিযোগ

কুষ্টিয়া প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯
 ছবি:

কুষ্টিয়ার দৌলতপুরে আলোচিত ‘পীর’ শামীম রেজা ওরফে জাহাঙ্গীরের মরদেহ কবর থেকে তুলে দরবার প্রাঙ্গণে পুনরায় দাফনের অভিযোগ উঠেছে তাঁর ভক্তদের বিরুদ্ধে। শুক্রবার দিবাগত রাতের কোনো এক সময় মরদেহটি কবর থেকে তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন নিহতের স্বজনেরা। শনিবার সকালে বিষয়টি জানাজানি হয়।

নিহত শামীম রেজার বড় ভাই ফজলুর রহমান বলেন, সকালে খবর পেয়ে তাঁরা স্থানীয় কবরস্থানে গিয়ে দেখেন, শামীমের কবর খোঁড়া। মরদেহ তুলে নেওয়ার আলামতও সেখানে পাওয়া যায়। পরে দরবার প্রাঙ্গণে গিয়ে একটি নতুন কবর দেখতে পান তাঁরা। ওই কবরটি খাপাচি দিয়ে ঢেকে মাটি চাপা দেওয়া ছিল।

তবে নতুন কবরের ভেতরে পাওয়া বস্তুটি শামীম রেজার মরদেহ কি না, তা এখনো নিশ্চিত নয় বলে জানিয়েছে পুলিশ।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ সরিয়ে নেওয়ার আলামত পেয়েছে। দরবার প্রাঙ্গণে খোঁড়া নতুন কবরের ভেতরে কঙ্কালসদৃশ বস্তু দেখা গেছে। তবে সেটি শামীম রেজার মরদেহের অংশ কি না, তা নিশ্চিত হওয়ার জন্য আরও প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

ওসি আরও বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। তাঁদের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে চলতি বছরের ১১ এপ্রিল ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে শামীম রেজার দরবারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় তাঁকে মারধর করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ ওঠে। পরে ময়নাতদন্ত শেষে ১২ এপ্রিল স্থানীয় একটি কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়।

ওই ঘটনায় নিহত শামীম রেজার ভাই ফজলুর রহমান বাদী হয়ে দৌলতপুর থানায় মামলা করেন। মামলায় খাজা আহম্মেদ, আসাদুজ্জামান আসাদ, স্থানীয় জামায়াতের কর্মী রাজিব মিস্ত্রি ও মো. শিহাবের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১৮০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।

মরদেহ কবর থেকে তুলে নেওয়ার অভিযোগের বিষয়ে এখনো কোনো ব্যক্তি বা সংগঠনের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। নতুন কবর থেকে পাওয়া বস্তুটি কার এবং কীভাবে সেটি সেখানে রাখা হয়েছে, তা তদন্তের পরই স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।
 

লংমার্চে জ্বালানি ব্যয় জাতীয় সম্পদের অপচয়: ইশরাক

শিক্ষার্থীদের ভালো মানুষ হওয়ার আহ্বান আইজিপির

এবার একসঙ্গে খেলতে দেখা যেতে পারে মেসি-রোনালদোকে

কবর থেকে ‘পীরের’ মরদেহ তুলে দরবারে দাফনের অভিযোগ

বিদ্যুৎমন্ত্রীর বাড়িতে বিদ্যুৎ থাকে, সাধারণ মানুষের বাড়িতে থাকে না: শফিকুর রহমান

২৩১ কোটি রুপির হিট, এবার কেরালার বাইরে ‘বেথলেহেম কুডুম্বা ইউনিট’

এক্সপ্রেসওয়েতে মরদেহ: মেয়ের বিয়ের টাকা নিয়ে ফিরছিলেন ইসমাইল

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

৪১-এও থামছেন না মদরিচ, ক্রোয়েশিয়ার জার্সিতে থাকছেন

১০

শিক্ষা ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে বর্তমান সরকার: হুইপ দুলু

১১

রায়গঞ্জে সিএনজি মালিক সমিতির কমিটি বিলুপ্ত, নির্বাচন পরিচালনায় ৫ সদস্যের কমিটি

১২

‘যৌনাঙ্গ চুরির’ গুজব যেভাবে আফ্রিকায় প্রাণঘাতী হয়ে উঠল

১৩

লংমার্চে বাধা দিলে এক দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম

১৪

জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি: হুমায়ুন কবির

১৫

রেজওয়ানার মতো হারাম মেয়ে থাকায় আপনাদের ক্ষমতায় আসতে দেয় নাই: জোটের লংমার্চে অলি

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত