খেলা

৩ ম্যাচ সামনে রেখে ব্রাজিলের প্রস্তুতি শুরু, দলে যোগ দিয়েছেন মাত্র ৫ জন

ক্রীড়া ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯
 ছবি:

২০৩০ বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিল জাতীয় দলের নতুন প্রস্তুতি পর্ব শুরু হয়েছে। কোচ কার্লো আনচেলত্তির অধীনে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচকে সামনে রেখে খেলোয়াড়েরা অস্ট্রেলিয়ার ব্রিসবেনে জড়ো হচ্ছেন। তবে লজিস্টিক জটিলতার কারণে পুরো দল একসঙ্গে অনুশীলনের সুযোগ পাবে বুধবার। খবর গ্লোবো এস্পোর্তের। 

ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) খেলোয়াড়দের পাঁচ দিনে ধাপে ধাপে অস্ট্রেলিয়ায় পৌঁছানোর ব্যবস্থা করেছে। অনুশীলন পূর্ণাঙ্গভাবে শুরু হওয়ার আগেই শনিবার ব্রিসবেনে পৌঁছেছেন গ্রেমিওর তরুণ গোলরক্ষক গ্যাব্রিয়েল মেনেগন। দলের অনুশীলন পূর্ণ করতে তাকে দলে ডাকা হয়েছে। কোচিং স্টাফও একই দিনে অস্ট্রেলিয়ায় পৌঁছান।

রোববার (২০ সেপ্টেম্বর) ব্রিসবেনে পৌঁছান ডগলাস সান্তোস ও এস্তেভাও। সোমবার সকালে অবশ্য ব্রুনো গিমারায়েস ও গ্যাব্রিয়েল মাগালহায়েসের যাত্রায় বাধা তৈরি হয়। ঘন কুয়াশার কারণে তাদের বিমান ব্রিসবেনে নামতে পারেনি এবং সিডনিতে অবতরণ করতে হয়। সেখানে কিছুক্ষণ অপেক্ষার পর তারা ব্রিসবেনের উদ্দেশে রওনা হওয়ার কথা। সবকিছু ঠিক থাকলে বিকেলে জিমের অনুশীলনে অংশ নেবেন আর্সেনালের এই দুই খেলোয়াড়।

এদিকে, সোমবারই জাইর ও রাফিনহার ব্রিসবেনে পৌঁছানোর কথা রয়েছে। মঙ্গলবার দলে যোগ দেবেন আরও ১৭ জন—রায়ান, ভিতোর রেইস, দানিলো, গ্যাব্রিয়েল বোন্তেম্পো, পেদ্রো মোরাইশ, আন্দ্রে সান্তোস, মারকিনিওস, এন্দ্রিক, ভিনিসিয়ুস জুনিয়র, মার্টিনেল্লি, বিদন, দগলাস লুইজ, হুগো সুজা, মাতেউজিনহো, মাউরো জুনিয়র, পেদ্রো ও সামুয়েল লিনো।

সবশেষে বুধবার অস্ট্রেলিয়ায় পৌঁছাবেন ওতাভিও, আর্তুর দিয়াস ও ভান্দেরসন। ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচের আগে পুরো স্কোয়াড নিয়ে আনচেলত্তি সর্বোচ্চ দুইটি অনুশীলন সেশন পরিচালনার সুযোগ পাবেন।

ব্রাজিল ও অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে শুক্রবার, ব্রাজিল সময় সকাল ৭টায়, টাউনসভিলে। এরপর ২৯ সেপ্টেম্বর ব্রিসবেনে দুই দল আবার মুখোমুখি হবে। অস্ট্রেলিয়া সফর শেষে ব্রাজিলের পরবর্তী গন্তব্য ভারত। আগামী ৩ অক্টোবর কলকাতায় ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

রংপুরে ভাড়ারদহ বিলের মৎস্য অভয়াশ্রম কচুরিপানায় ভরপুর

সুন্দরগঞ্জে শিয়ালের কামড়ে আহতদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত স্পিকার ও ইসির: শিশির মনির

কুমিল্লায় ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আটক

‘গাজী নজরুল জামায়াতের কেউ নন, স্ত্রীর মৃত্যুর তদন্তের দায়িত্ব সরকারের’

লংমার্চের মধ্যেই বিদেশ সফরে জামায়াতের ৩৪ এমপি

সিরিয়ার সেনা ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৪

ইবিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৭

শিশুকে অপহরণের পর ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ২

১০

বছরজুড়ে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে নজরদারি জোরদার হবে

১১

১৭ হাজার টাকা ধার করে অ্যাম্বুল্যান্স ভাড়া, মরিয়মের মরদেহ নেওয়া হচ্ছে সাতক্ষীরায়

১২

শিশুদের ক্যান্সার হাসপাতাল নির্মাণে ৩৬ কোটি টাকা অনুদান মেসির

১৩

ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা, কমানো হবে বিদেশি শিক্ষার্থীও : মেলোনি

১৪

বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না : তিশা

১৫

বরগুনায় যুবলীগ ও ছাত্রলীগের ২ নেতাকর্মী গ্রেপ্তার

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

১৫

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

সম্পর্কিত