খেলা

আমেরিকান ফুটবলের অভিজাত ক্লাবে মেসি

ক্রীড়া ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯
 ছবি:
  • টানা তিন মৌসুমে ২০ বা তার বেশি গোল করা এমএলএসের দ্বিতীয় খেলোয়াড় আর্জেন্টাইন তারকা; সান দিয়েগোর সঙ্গে ২-২ ড্রয়ে হতাশ মায়ামি

দলীয় সাফল্যে কিছুটা ভাটা পড়লেও ব্যক্তিগত পারফরম্যান্সে লিওনেল মেসি ঠিকই আলো ছড়াচ্ছেন। সান দিয়েগো এফসির বিপক্ষে গোল করে নতুন এক কীর্তি গড়েছেন ইন্টার মায়ামির আর্জেন্টাইন তারকা। টানা তিন মৌসুমে মেজর লিগ সকারে (এমএলএস) ২০ বা তার বেশি গোল করা মাত্র দ্বিতীয় খেলোয়াড় এখন তিনি।

নু স্টেডিয়ামে ম্যাচের ১২ মিনিটে আন্দের দ্রেয়ারের গোলে পিছিয়ে পড়ে মায়ামি। ২৪ মিনিটে ফ্রি-কিক থেকে সমতা ফেরান মেসি। ডান দিক থেকে তাঁর বাঁ পায়ের বাঁকানো শট গোলরক্ষককে ফাঁকি দিয়ে দূরের পোস্টে লেগে জালে জড়ায়। এটিই ছিল চলতি এমএলএস মৌসুমে মেসির ২০তম গোল।

এই গোলের মাধ্যমে এমএলএসের ইতিহাসে টানা তিন মৌসুমে অন্তত ২০ গোল করার কীর্তি গড়েন মেসি। এর আগে শুধু লস অ্যাঞ্জেলেস এফসির ডেনিস বুয়াঙ্গা ২০২৩, ২০২৪ ও ২০২৫ মৌসুমে এই কীর্তি গড়েছিলেন। মেসি ২০২৪ সালে ২০, ২০২৫ সালে ২৯ এবং চলতি মৌসুমে এখন পর্যন্ত ২০ গোল করেছেন।

সান দিয়েগোর বিপক্ষে গোলটি ছিল মায়ামির জার্সিতে মেসির ১০১তম গোল। মাত্র কয়েক দিন আগে ক্যাম্পেওনেস কাপের ফাইনালে ক্রুজ আজুলের বিপক্ষে ১০০তম গোল করেছিলেন তিনি। ক্লাবের হয়ে ১০১তম গোলের পাশাপাশি সান দিয়েগোর বিপক্ষে গোলটি তাঁর ক্যারিয়ারের ৯৩০তম গোলও।

চলতি এমএলএস মৌসুমে গোল ও অ্যাসিস্ট মিলিয়ে মেসির অবদান এখন ৩৩টি—২০ গোল ও ১৩ অ্যাসিস্ট। গোল ও অ্যাসিস্ট দুটিতেই তিনি লিগের শীর্ষে আছেন। নিয়মিত মৌসুমে আরও আট ম্যাচ বাকি।

তবে মেসির ব্যক্তিগত অর্জনের রাতটি দলীয় ফলে হতাশায় শেষ হয়েছে। দ্বিতীয়ার্ধের ৭৪ মিনিটে লুইস সুয়ারেজের গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় মায়ামি। কিন্তু ৮২ মিনিটে আবারও গোল করেন দ্রেয়ার। তাঁর দ্বিতীয় গোলেই ২-২ সমতায় ম্যাচ শেষ হয়।

এটি ছিল এমএলএসে মায়ামির টানা চতুর্থ ম্যাচ জয়হীন। ২৬ ম্যাচে ১২ জয়, ৪ হার ও ১০ ড্রয়ে তাদের পয়েন্ট ৪৬। ইস্টার্ন কনফারেন্সে তারা তৃতীয় স্থানে রয়েছে। শীর্ষে থাকা ন্যাশভিলের পয়েন্ট ৫৭—মায়ামির চেয়ে ১১ বেশি।

ব্যক্তিগতভাবে মেসির সামনে আরও একটি বড় মাইলফলকের সুযোগ রয়েছে। তিনি এরই মধ্যে দুইবার ল্যান্ডন ডোনোভান এমভিপি পুরস্কার জিতেছেন। চলতি মৌসুমে আবারও এই পুরস্কারের অন্যতম দাবিদার হিসেবে আলোচনায় আছেন তিনি। জিতলে এমএলএসের ইতিহাসে প্রথম তিনবারের এমভিপি হওয়ার সুযোগ থাকবে তাঁর।

দলীয় ছন্দে মায়ামির জন্য সময়টা কঠিন হলেও মেসির ব্যক্তিগত ফর্ম এখনো উজ্জ্বল। ২০ গোল, ১৩ অ্যাসিস্ট এবং মায়ামির জার্সিতে ১০১ গোল—সব মিলিয়ে ৩৯ বছর বয়সেও এমএলএসে নিজের প্রভাব ধরে রেখেছেন আর্জেন্টাইন মহাতারকা।

রংপুরে ভাড়ারদহ বিলের মৎস্য অভয়াশ্রম কচুরিপানায় ভরপুর

সুন্দরগঞ্জে শিয়ালের কামড়ে আহতদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত স্পিকার ও ইসির: শিশির মনির

কুমিল্লায় ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আটক

‘গাজী নজরুল জামায়াতের কেউ নন, স্ত্রীর মৃত্যুর তদন্তের দায়িত্ব সরকারের’

লংমার্চের মধ্যেই বিদেশ সফরে জামায়াতের ৩৪ এমপি

সিরিয়ার সেনা ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৪

ইবিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৭

শিশুকে অপহরণের পর ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ২

১০

বছরজুড়ে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে নজরদারি জোরদার হবে

১১

১৭ হাজার টাকা ধার করে অ্যাম্বুল্যান্স ভাড়া, মরিয়মের মরদেহ নেওয়া হচ্ছে সাতক্ষীরায়

১২

শিশুদের ক্যান্সার হাসপাতাল নির্মাণে ৩৬ কোটি টাকা অনুদান মেসির

১৩

ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা, কমানো হবে বিদেশি শিক্ষার্থীও : মেলোনি

১৪

বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না : তিশা

১৫

বরগুনায় যুবলীগ ও ছাত্রলীগের ২ নেতাকর্মী গ্রেপ্তার

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

১৫

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

সম্পর্কিত