উদ্বোধনী ও বাংলাদেশের সব গ্রুপ ম্যাচ সিলেটে, সেমিফাইনাল-ফাইনাল চট্টগ্রামে

বাংলাদেশ-নেপালে অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ, সূচি ঘোষণা

ক্রীড়া প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২২ অক্টোবর ২০২৬, ১২:১০
 ছবি:

বাংলাদেশ ও নেপালের যৌথ আয়োজনে আগামী বছরের ২১ জানুয়ারি শুরু হবে অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের তৃতীয় আসর। ১৬ দলের এই প্রতিযোগিতা চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ ও বাংলাদেশের গ্রুপ পর্বের সব খেলা হবে সিলেটে। আর সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে চট্টগ্রামে।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ঘোষিত সূচি অনুযায়ী, ২০২৭ সালের এই আসরে দুই দেশের চারটি ভেন্যুতে মোট ৪১টি ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশের সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামের পাশাপাশি নেপালের কাঠমান্ডুতে টিইউ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও আপার মুলপানী আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ডে হবে ম্যাচগুলো।

চার গ্রুপে ভাগ হয়ে প্রতিযোগিতায় অংশ নেবে ১৬টি দল। ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, আয়ারল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও নেপাল। ‘বি’ গ্রুপে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, পাকিস্তান ও সামোয়া। স্বাগতিক বাংলাদেশ খেলবে ‘সি’ গ্রুপে। এই গ্রুপের অন্য দল অস্ট্রেলিয়া, নাইজেরিয়া ও সংযুক্ত আরব আমিরাত। ‘ডি’ গ্রুপে রয়েছে ইংল্যান্ড, শ্রীলঙ্কা, যুক্তরাষ্ট্র ও স্কটল্যান্ড।

বাংলাদেশের বিশ্বকাপ অভিযান শুরু হবে ২১ জানুয়ারি, সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ দিয়ে। সিলেটে অনুষ্ঠিত হবে ম্যাচটি। একই ভেন্যুতে ২৩ জানুয়ারি অস্ট্রেলিয়া এবং ২৫ জানুয়ারি নাইজেরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা।

গ্রুপ পর্ব শেষে শুরু হবে সুপার সিক্স। এই পর্বের দুই গ্রুপ থেকে শীর্ষ দুটি করে দল উঠবে সেমিফাইনালে। শেষ চারের ম্যাচ দুটি হবে ৪ ফেব্রুয়ারি চট্টগ্রামে। সেমিফাইনালের জন্য ৫ ফেব্রুয়ারি রাখা হয়েছে রিজার্ভ ডে।

টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ৬ ফেব্রুয়ারি চট্টগ্রামে। স্থানীয় সময় দুপুর দেড়টায় শুরু হবে ম্যাচটি। ফাইনালের জন্য ৭ ফেব্রুয়ারি রাখা হয়েছে রিজার্ভ ডে।

নারী ক্রিকেটের বিকাশে এই আয়োজনের গুরুত্ব তুলে ধরে আইসিসির প্রধান নির্বাহী সংযোগ গুপ্ত বলেন, অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ তরুণ ক্রিকেটারদের আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের সামর্থ্য তুলে ধরার সুযোগ করে দেয়। বাংলাদেশ ও নেপালে এই প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে নারী ক্রিকেটের পরিসর আরও বিস্তৃত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

১

ইশরাক ‘পোষ্য কোটায়’ রাজনীতিতে এসেছেন: নিলোফার চৌধুরী

২

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: গ্রেপ্তার পৃথক অভিযোগে, মিশনের চিঠিতে আরও যা আছে

৩

চোখের জলে দেবী দুর্গাকে বিদায় চট্টগ্রামে

৪

ডিআইজির ট্রিপ্লেক্সে রাতভর ডিজে পার্টি, জনপ্রতি ৬০০ টাকা রেজিস্ট্রেশন ফি

৫

রিয়াদে বিমানের ফ্লাইট ২৬ অক্টোবর, চালু দাম্মাম রুটও

৬

নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

৭

তুরস্ক-পাকিস্তান-কাতার ও ইন্দোনেশিয়ার মধ্যে হলো বদর চুক্তি

৮

অতিরিক্ত ডিআইজির বাসায় মাসে ২২ ডিজে পার্টি, অংশ নিতেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী-ব্যাংকাররাও

৯

কক্সবাজার সমুদ্রসৈকতে লাখো ভক্তের অর্চনায় দেশের সর্ববৃহৎ প্রতিমা বিসর্জন

১০

আক্ষেপ বুকে নিয়েই চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিন

১১

ইশরাককে পুনর্বহাল না করলে শহীদ পরিবার বা আহতদের মধ্য থেকে প্রতিমন্ত্রী করার দাবি

১২

সরকার সাত মাসে লেজেগোবরে জড়িয়েছে : গোলাম পরওয়ার

১৩

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

১৪

নাটকীয় অভিষেকে রাকিবের বাজিমাত, ৫ উইকেট নাসুম-শফিকুলেরও

১৫

ফটোফিনিশে বিতর্ক এড়াতে ৭ প্রকৌশলী, একাধিক ডিসপ্লে বোর্ড

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত