রাজনীতি

ইশরাক ‘পোষ্য কোটায়’ রাজনীতিতে এসেছেন: নিলোফার চৌধুরী

আজাদ প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২২ অক্টোবর ২০২৬, ০৩:১০
 ছবি:

গেন্ডারিয়ায় অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানকে ‘খামখেয়ালি’ আখ্যা, উসকানির আশঙ্কা বিএনপির এই নেত্রীর

সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের বয়স ও রাজনৈতিক অভিজ্ঞতা কম বলে মন্তব্য করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও বিএনপির সহসম্পাদক নিলোফার চৌধুরী মনি। তাঁর দাবি, বাবা সাদেক হোসেন খোকার পরিচয়ে ‘পোষ্য কোটায়’ রাজনীতিতে এসেছেন ইশরাক। রাজধানীর গেন্ডারিয়ায় অস্ত্র হাতে তাঁর মাদকবিরোধী অভিযানকেও অভিজ্ঞতাহীন ও ‘খামখেয়ালি’ সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন তিনি। মঙ্গলবার (২০ অক্টোবর) একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে এসব কথা বলেন নিলোফার চৌধুরী মনি।

গেন্ডারিয়ার ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, নিজের নিরাপত্তার স্বার্থে ইশরাকের লাইসেন্স করা অস্ত্র সঙ্গে রাখা আইনত গ্রহণযোগ্য হতে পারে। তবে একজন সংসদ সদস্য ও প্রতিমন্ত্রীর প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে এ ধরনের অভিযান চালানো সমীচীন হয়নি।

মনি বলেন, “সাধারণ মানুষকে ভীত-সন্ত্রস্ত করা কোনো মন্ত্রীর কাজ নয়। ইশরাক হোসেনের বয়স ও রাজনৈতিক অভিজ্ঞতা—দুটোই কম। বাবার (সাদেক হোসেন খোকা) পরিচয়ে পোষ্য কোটায় রাজনীতিতে আসার কারণে তার এই অভিজ্ঞতার ঘাটতি স্পষ্ট।”

ইশরাক কোনো কুচক্রী মহল বা ‘বুদ্ধিদাতাদের’ প্ররোচনায় পড়ে এ ধরনের পদক্ষেপ নিয়েছেন কি না, সে আশঙ্কাও প্রকাশ করেন বিএনপির এই নেত্রী। তাঁর মতে, মাদকসেবীদের পেছনে অস্ত্র উঁচিয়ে সময় ব্যয় না করে মাদক ব্যবসার মূল হোতা ও সরবরাহকারী চক্রের বিরুদ্ধে সমন্বিত ব্যবস্থা নেওয়া প্রয়োজন ছিল।

মাদকবিরোধী অভিযানের ধরন নিয়ে সমালোচনা করলেও সাম্প্রতিক সময়ে একের পর এক সংসদ সদস্য ও মন্ত্রীর পদত্যাগের ঘটনাকে ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতির অংশ হিসেবে দেখছেন মনি। তাঁর মতে, বিএনপির পদত্যাগের এই সিদ্ধান্ত রাজনৈতিক অঙ্গনে দৃষ্টান্ত হয়ে থাকবে।

ইশরাককে ঘিরে রাজনৈতিক চক্রান্তের আশঙ্কার কথাও বলেন তিনি। মনির ভাষ্য, ঢাকা শহরের রাজনীতিতে সাদেক হোসেন খোকার ছেলে হিসেবে ইশরাক গুরুত্বপূর্ণ একটি নাম। তাঁর মূল রাজনৈতিক লক্ষ্য ছিল ঢাকা সিটি করপোরেশন।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহানুভূতিমূলক অবস্থানের সমালোচনা করে মনি বলেন, বিএনপিকে রাজনৈতিকভাবে চাপে ফেলতে এবং আগামী নির্বাচনে সুবিধা নিতে ইশরাককে উসকানি দিয়ে এমন পরিস্থিতির মুখে ঠেলে দেওয়া হয়ে থাকতে পারে। এ প্রসঙ্গে তিনি ‘মাছের মায়ের পুত্রশোক’ প্রবাদটি ব্যবহার করেন।

দেশে মাদকের বিস্তার নিয়েও উদ্বেগ প্রকাশ করেন সংরক্ষিত আসনের এই সংসদ সদস্য। তিনি বলেন, মাদক এখন বাংলাদেশের অন্যতম প্রধান সমস্যা। তৃণমূল থেকে শুরু করে সমাজের বিভিন্ন স্তরে মাদকের বিস্তার ঘটেছে। তবে প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তা ও আমলার নেপথ্য সহযোগিতার কারণে এই সমস্যার স্থায়ী সমাধান কঠিন হয়ে পড়েছে বলে তাঁর অভিযোগ।

গেন্ডারিয়ায় ইশরাক হোসেনের অভিযানের উদ্দেশ্য, পদ্ধতি ও রাজনৈতিক প্রভাব নিয়ে মনির বক্তব্যের বিষয়ে ইশরাকের কোনো প্রতিক্রিয়া এই প্রতিবেদনে পাওয়া যায়নি।

১

ইশরাক ‘পোষ্য কোটায়’ রাজনীতিতে এসেছেন: নিলোফার চৌধুরী

২

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: গ্রেপ্তার পৃথক অভিযোগে, মিশনের চিঠিতে আরও যা আছে

৩

চোখের জলে দেবী দুর্গাকে বিদায় চট্টগ্রামে

৪

ডিআইজির ট্রিপ্লেক্সে রাতভর ডিজে পার্টি, জনপ্রতি ৬০০ টাকা রেজিস্ট্রেশন ফি

৫

রিয়াদে বিমানের ফ্লাইট ২৬ অক্টোবর, চালু দাম্মাম রুটও

৬

নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

৭

তুরস্ক-পাকিস্তান-কাতার ও ইন্দোনেশিয়ার মধ্যে হলো বদর চুক্তি

৮

অতিরিক্ত ডিআইজির বাসায় মাসে ২২ ডিজে পার্টি, অংশ নিতেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী-ব্যাংকাররাও

৯

কক্সবাজার সমুদ্রসৈকতে লাখো ভক্তের অর্চনায় দেশের সর্ববৃহৎ প্রতিমা বিসর্জন

১০

আক্ষেপ বুকে নিয়েই চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিন

১১

ইশরাককে পুনর্বহাল না করলে শহীদ পরিবার বা আহতদের মধ্য থেকে প্রতিমন্ত্রী করার দাবি

১২

সরকার সাত মাসে লেজেগোবরে জড়িয়েছে : গোলাম পরওয়ার

১৩

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

১৪

নাটকীয় অভিষেকে রাকিবের বাজিমাত, ৫ উইকেট নাসুম-শফিকুলেরও

১৫

ফটোফিনিশে বিতর্ক এড়াতে ৭ প্রকৌশলী, একাধিক ডিসপ্লে বোর্ড

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত