খেলা

প্রথম দিনেই দাপট বাংলাদেশের, ৯৯ রানে অপরাজিত সাদমান

নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২৮ অক্টোবর ২০২৬, ০৯:১০
 ছবি:

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনে আলোকস্বল্পতায় খেলা আগেভাগে শেষ হওয়ায় মাত্র এক রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন বাংলাদেশের ওপেনার সাদমান ইসলাম। তবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিন শেষে ম্যাচের নিয়ন্ত্রণ রয়েছে স্বাগতিকদের হাতে।

ধৈর্যশীল ব্যাটিংয়ে ১০টি চার মেরে সাদমান বাংলাদেশকে শুরৃর ধাক্কা সামলে উঠতে সাহায্য করেন। খেলা বন্ধ হওয়ার সময় বাংলাদেশের সংগ্রহ ছিল ৩ উইকেটে ২১৩ রান। সাদমান ৯৯ এবং লিটন দাস ১০ রানে অপরাজিত ছিলেন।

টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ওয়েস্ট ইন্ডিজের নিয়ন্ত্রিত বোলিং আক্রমণের বিপক্ষে শাদমানের অসাধারণ ধৈর্য শেষ পর্যন্ত অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেছে।

নতুন বলে জেইডেন েিলস ও শামার জোসেফ শুরু থেকেই বাংলাদেশের দুই ওপেনারকে চাপে রাখেন। তাদের ধারাবাহিক প্রচেষ্টায় সাফল্য আসে দ্রুতই। ৭ রানে তানজিদ হাসান তামিম অফ স্টাম্পের বাইরের একটি বলে ব্যাট ছুঁইয়ে দ্বিতীয় স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন।

তবে সাদমান অফ স্টাম্পের বাইরের বলে ড্রাইভ করার প্রলোভন এড়িয়ে সতর্কতার সঙ্গে মুমিনুল হককে নিয়ে ইনিংস পুনর্গঠন করেন। এই জুটি ওয়েস্ট ইন্ডিজের পেসারদের হতাশ করে ৫৯ রান যোগ করেন।

বাঁহাতি স্পিনার জোমেল ওয়ারিকান এই জুটি ভাঙেন। তার বলে মিড-অফে ক্যাচ দিয়ে ফেরেন মুমিনুল। ৫১ বলে দুটি চারের সাহায্যে ২৮ রান করেন তিনি।

এরপর সফল এলবিডব্লিউ রিভিউয়ের মাধ্যমে শান্তকে ফেরান ওয়ারিকান। প্যাডল সুইপ খেলতে গিয়ে ব্যর্থ হন বাংলাদেশ অধিনায়ক। ঐ সময় তার সংগ্রহে ছিল ১৯ রান।

৯৫ বলে টেস্টে নিজের দশম এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চতুর্থ অর্ধশতক পূর্ণ করেন সাদমান। লেগ সাইডে স্কয়ারের পেছনে বল ঠেলে এক রান নিয়ে মাইলফলকটি স্পর্শ করেন তিনি।

এরপর তাওহিদ হৃদয়কে নিয়ে ইনিংস এগিয়ে নেন সাদমান। চলতি বছরের জুলাইয়ে হারারেতে অভিষেকের পর এটিই হৃদয়ের প্রথম টেস্ট ম্যাচ।

শুরু থেকেই ইতিবাচক ছিলেন হৃদয়। শামার জোসেফের বলে সহজ একটি বাউন্ডারি মারার পর একই বোলারের বলে দারুণ একটি পুল শট খেলেন তিনি।

এই জুটি বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করে ৮৮ রান যোগ করে। তবে প্রচন্ড গরমে পেশিতে টান লাগায় মাঠ ছাড়তে বাধ্য হন হৃদয়। তখন তার সংগ্রহ ছিল ৪২ রান।

অন্য প্রান্তে সাদমান ধীরস্থিরভাবে রান তুলতে থাকেন। লুজ বলগুলো কাজে লাগানোর পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজের বোলারদের নিয়ন্ত্রিত আক্রমণের বিপক্ষে নিজের শৃঙ্খলা ধরে রাখেন তিনি।

সাদমান যখন ৯৬ রানে, তখন আলোকস্বল্পতার কারণে প্রায় ৩০ মিনিট খেলা বন্ধ থাকে। পুনরায় খেলা শুরু হলে বাঁহাতি এই ব্যাটার নিজের তৃতীয় টেস্ট সেঞ্চুরির আরও কাছে পৌঁছান। কিন্তু দিনের খেলা পরিত্যক্ত হওয়ায় মাইলফলকটি স্পর্শ করার সুযোগ পাননি তিনি।

কোমরের জয়েন্টের চোট কাটিয়ে দলে ফেরা লিটন খেলা বন্ধ হওয়ার সময় ১০ রানে অপরাজিত ছিলেন।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন ওয়ারিকান। দিন শেষে ৩৩ রানে ২ উইকেট নিয়েছেন তিনি।

১

সাফের টিকিটে চড়া দাম; কাল থেকে বিক্রি শুরু

২

নারী হকির গোলরক্ষক তৈরিতে বিশেষ ক্যাম্প

৩

ডুলির সাফল্যের মন্ত্র দলীয় ঐক্য ও ইতিবাচক মানসিকতা

৪

জাতীয় সাঁতারের প্রথম দিনেই ৬ নতুন রেকর্ড

৫

এশিয়া কাপ আরচ্যারীতে বাংলাদেশের স্বর্ণপদক জয়

৬

প্রথম দিনেই দাপট বাংলাদেশের, ৯৯ রানে অপরাজিত সাদমান

৭

মিরপুর টেস্টে উইকেটের চরিত্র নিয়ে দুই দলেই সংশয়

৮

অমিতের তৃতীয় ডাবল সেঞ্চুরি, ঢাকার প্রথম জয়

৯

আরেকটি ফাইনালে বন্যা, চমক দেখালেন সাইমা

১০

ইসরায়েলের এবারের নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ

১১

সচিবালয়ের সয়েল টেস্ট বন্ধ করে দুটি গাড়ি ক্যাম্পাসে নিলেন শেকৃবি শিক্ষার্থীরা

১২

বাংলাদেশসহ ২৯ দেশের নাগরিকদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া

১৩

বাংলাদেশ-জাপান অংশীদারত্বে নতুন অধ্যায়, ৫ বছরে এক ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের সম্ভাবনা

১৪

ভারতের কাছে ১৩ গোলের লজ্জা

১৫

ম্যাক্স গ্রুপ জাতীয় সাঁতার বুধবার শুরু

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত