খেলা

নারী হকির গোলরক্ষক তৈরিতে বিশেষ ক্যাম্প

নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২৮ অক্টোবর ২০২৬, ০৯:১০
 ছবি:

মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে আজ শুরু হয়েছে ‘অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম-২০২৬’-এর তৃতীয় ধাপের গোলরক্ষক প্রশিক্ষণ কার্যক্রম। দেশব্যাপী নারী হকির প্রসার ও দক্ষ গোলরক্ষক তৈরির লক্ষ্যে ১৫ দিনব্যাপী এই বিশেষ ক্যাম্পে অংশ নিচ্ছেন বিভিন্ন জেলা থেকে বাছাই করা ২৪ জন প্রতিশ্রুতিশীল নারী গোলরক্ষক।

বাংলাদেশ হকি ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং ব্র্যাক ব্যাংকের পৃষ্ঠপোষকতায় আজ সকালে এই প্রশিক্ষণ ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন হয় ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের হেড অব ইন্টারনাল কমিউনিকেশনস অ্যান্ড সিএসআর কমিউনিকেশন শফিক আর ভূঁইয়া এবং সিএসআর রিপোর্টিং অ্যান্ড স্পন্সরশিপ অফিসার (কমিউনিকেশন) রামিসা তাবাচ্ছুম চৌধুরী। বাংলাদেশ হকি ফেডারেশনের পক্ষে উপস্থিত ছিলেন সহসভাপতি সাজেদ এ এ আদেল, কোষাধ্যক্ষ মিজানুর রহমান ডন, উইমেন্স উইংয়ের চেয়ারম্যান গ্রুপ ক্যাপ্টেন রেফাতুল ইসলাম, সম্পাদক তারিকুজ্জামান নান্নু এবং ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য আশরাফুল আলম বাবলু।

অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের প্রতিনিধিরা দেশের নারী হকির সার্বিক মানোন্নয়ন ও খেলোয়াড়দের দক্ষতা বিকাশে ভবিষ্যতেও বাংলাদেশ হকি ফেডারেশনের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এই বিশেষ প্রশিক্ষণ ক্যাম্পের মাধ্যমে নারী হকিতে দক্ষ গোলরক্ষক তৈরির পাশাপাশি জাতীয় পর্যায়ে প্রতিভাবান খেলোয়াড় উঠে আসার পথ আরও সুগম হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

১

সাফের টিকিটে চড়া দাম; কাল থেকে বিক্রি শুরু

২

নারী হকির গোলরক্ষক তৈরিতে বিশেষ ক্যাম্প

৩

ডুলির সাফল্যের মন্ত্র দলীয় ঐক্য ও ইতিবাচক মানসিকতা

৪

জাতীয় সাঁতারের প্রথম দিনেই ৬ নতুন রেকর্ড

৫

এশিয়া কাপ আরচ্যারীতে বাংলাদেশের স্বর্ণপদক জয়

৬

প্রথম দিনেই দাপট বাংলাদেশের, ৯৯ রানে অপরাজিত সাদমান

৭

মিরপুর টেস্টে উইকেটের চরিত্র নিয়ে দুই দলেই সংশয়

৮

অমিতের তৃতীয় ডাবল সেঞ্চুরি, ঢাকার প্রথম জয়

৯

আরেকটি ফাইনালে বন্যা, চমক দেখালেন সাইমা

১০

ইসরায়েলের এবারের নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ

১১

সচিবালয়ের সয়েল টেস্ট বন্ধ করে দুটি গাড়ি ক্যাম্পাসে নিলেন শেকৃবি শিক্ষার্থীরা

১২

বাংলাদেশসহ ২৯ দেশের নাগরিকদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া

১৩

বাংলাদেশ-জাপান অংশীদারত্বে নতুন অধ্যায়, ৫ বছরে এক ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের সম্ভাবনা

১৪

ভারতের কাছে ১৩ গোলের লজ্জা

১৫

ম্যাক্স গ্রুপ জাতীয় সাঁতার বুধবার শুরু

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত