খেলা

জাতীয় সাঁতারের প্রথম দিনেই ৬ নতুন রেকর্ড

নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২৮ অক্টোবর ২০২৬, ০৯:১০
 ছবি:

ম্যাক্স গ্রুপ ৩৫তম জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটার পোলো প্রতিযোগিতার প্রথম দিনেই ছয়টি নতুন জাতীয় রেকর্ড হয়েছে। এর মধ্যে সাঁতারে পাঁচটি ও ডাইভিংয়ে একটি রেকর্ড গড়েছেন প্রতিযোগীরা।

আজ মিরপুরের সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে শুরু হয়েছে চার দিনব্যাপী এই প্রতিযোগিতা। প্রথম দিনে সাঁতারের ১০টি ও ডাইভিংয়ের দুটি ইভেন্ট অনুষ্ঠিত হয়।

প্রথম দিন শেষে ৯টি স্বর্ণ, ৪টি রৌপ্য ও ৫টি ব্রোঞ্জসহ ১৮টি পদক নিয়ে শীর্ষে রয়েছে বাংলাদেশ নৌবাহিনী। ৩টি স্বর্ণ, ৭টি রৌপ্য ও ৫টি ব্রোঞ্জসহ ১৫টি পদক নিয়ে দ্বিতীয় স্থানে বাংলাদেশ সেনাবাহিনী।

প্রতিযোগিতায় বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থা, সুইমিং ক্লাব, বিকেএসপি, বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন সংস্থা ও বাহিনীর ৭৯টি দল অংশ নিচ্ছে। এতে ৪৭০ জন পুরুষ ও ১০২ জন নারী সাঁতারুসহ মোট ৫৭২ জন সাঁতারু রয়েছেন। এ ছাড়া ১০৮ জন দলীয় কর্মকর্তা ও ১২০ জন মিট কর্মকর্তা মিলিয়ে সংশ্লিষ্টদের মোট সংখ্যা ৮০০।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন।

১

সাফের টিকিটে চড়া দাম; কাল থেকে বিক্রি শুরু

২

নারী হকির গোলরক্ষক তৈরিতে বিশেষ ক্যাম্প

৩

ডুলির সাফল্যের মন্ত্র দলীয় ঐক্য ও ইতিবাচক মানসিকতা

৪

জাতীয় সাঁতারের প্রথম দিনেই ৬ নতুন রেকর্ড

৫

এশিয়া কাপ আরচ্যারীতে বাংলাদেশের স্বর্ণপদক জয়

৬

প্রথম দিনেই দাপট বাংলাদেশের, ৯৯ রানে অপরাজিত সাদমান

৭

মিরপুর টেস্টে উইকেটের চরিত্র নিয়ে দুই দলেই সংশয়

৮

অমিতের তৃতীয় ডাবল সেঞ্চুরি, ঢাকার প্রথম জয়

৯

আরেকটি ফাইনালে বন্যা, চমক দেখালেন সাইমা

১০

ইসরায়েলের এবারের নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ

১১

সচিবালয়ের সয়েল টেস্ট বন্ধ করে দুটি গাড়ি ক্যাম্পাসে নিলেন শেকৃবি শিক্ষার্থীরা

১২

বাংলাদেশসহ ২৯ দেশের নাগরিকদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া

১৩

বাংলাদেশ-জাপান অংশীদারত্বে নতুন অধ্যায়, ৫ বছরে এক ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের সম্ভাবনা

১৪

ভারতের কাছে ১৩ গোলের লজ্জা

১৫

ম্যাক্স গ্রুপ জাতীয় সাঁতার বুধবার শুরু

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত