খেলা

মাঠে সংঘর্ষের পর মৃত্যু তেনেরিফের স্ট্রাইকারের

স্পোর্টস ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ০৪ নভেম্বর ২০২৬, ০৯:১১
 ছবি:

স্পেনের দ্বিতীয় বিভাগের ম্যাচে প্রতিপক্ষের গোলরক্ষকের সঙ্গে ভয়াবহ সংঘর্ষে আহত হওয়ার পর মারা গেছেন তেনেরিফের স্ট্রাইকার হেসুস দে মিগেল। মঙ্গলবার সকালে ৩০ বছর বয়সী এই ফুটবলারের মৃত্যুর খবর নিশ্চিত করেছে তাঁর ক্লাব সিডি তেনেরিফ।

এক বিবৃতিতে ক্লাবটি জানায়, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে সিডি তেনেরিফ জানাচ্ছে, স্থানীয় সময় আজ সকাল ৮টায় হেসুস দে মিগেল আলামেদা মারা গেছেন।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘এই কষ্ট লাঘব করার মতো কোনো শব্দ নেই, এই গভীর শোক কমানোরও কোনো উপায় নেই। আমাদের চিন্তা ও সমবেদনা তাঁর পরিবার, ঘনিষ্ঠজন এবং তেনেরিফ সমর্থকদের প্রতি, যাঁরা আজ এই ভয়াবহ সংবাদে শোকাহত।’

ঘটনাটি ঘটে হেলিওদোরো রদ্রিগেজ লোপেজ স্টেডিয়ামে আন্দোরার বিপক্ষে ম্যাচের শেষ দিকে। তখন দুই দলের স্কোর ছিল ২-২। মাঠের মাঝামাঝি জায়গায় বল ক্লিয়ার করতে গোলপোস্ট ছেড়ে দ্রুত এগিয়ে আসেন আন্দোরার গোলরক্ষক ও ইকুয়েটোরিয়াল গিনির জাতীয় দলের ফুটবলার হেসুস ওওনো। এ সময় দে মিগেলের সঙ্গে তাঁর ভয়াবহ সংঘর্ষ হয়। ঘটনার পর ওওনোকে লাল কার্ড দেখানো হয়। পরে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।

স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সংঘর্ষের পর দে মিগেলের হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়। তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয় এবং নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। তেনেরিফের পক্ষ থেকে জানানো হয়েছিল, তাঁর শারীরিক অবস্থার স্নায়বিক অবনতি ঘটেছে। শেষ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে মারা যান এই স্ট্রাইকার।

দে মিগেলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বার্সেলোনার সাবেক ডিফেন্ডার ও আন্দোরার সংখ্যাগরিষ্ঠ শেয়ারহোল্ডার জেরার্ড পিকে। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, ‘আমি গভীরভাবে শোকাহত। শান্তিতে ঘুমাও, হেসুস।’

আন্দোরাও দে মিগেলের পরিবার, সতীর্থ এবং তেনেরিফ ক্লাবের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে। রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, অ্যাটলেটিকো মাদ্রিদসহ স্পেনের বিভিন্ন ক্লাব এবং দেশটির ফুটবল ফেডারেশন (আরএফইএফ) শোকবার্তা দিয়েছে।

এক বিবৃতিতে আরএফইএফ বলেছে, ‘এই শোকাবহ সংবাদে আমরা ভেঙে পড়েছি। হেসুস দে মিগেলের মৃত্যুতে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন গভীর শোক প্রকাশ করছে।’

শ্রদ্ধা ও সংহতির নিদর্শন হিসেবে মঙ্গলবারের কোপা দেল রে ও কোপা দে লা রেইনা প্রতিযোগিতার ম্যাচগুলো স্থগিত করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। অনুশীলন শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করেছে রিয়াল মাদ্রিদ।

ইনস্টাগ্রামে শোক প্রকাশ করেছেন রিয়াল মাদ্রিদের ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পেও। তিনি লিখেছেন, ‘অসীম দুঃখ। বলার মতো কোনো ভাষা নেই।’

এদিকে লা লিগার ক্লাব এস্পানিওল তাদের নতুন কোচ এদের সারাবিয়ার পরিচিতি অনুষ্ঠান মঙ্গলবার থেকে পিছিয়ে বুধবার নির্ধারণ করেছে। লা লিগার সভাপতি জাভিয়ের তেবাস এবং স্পেনের ক্রীড়ামন্ত্রী মিলাগ্রোস তোলনও শোক প্রকাশ করেছেন।

এক্সে তেবাস লিখেছেন, ‘আজ আমরা সবাই এক অপূরণীয় ক্ষতির গভীর শোক ভাগ করে নিচ্ছি।’ তোলন লিখেছেন, ‘আমরা আপনাদের শোকের অংশীদার।’ পাশাপাশি তিনি দে মিগেলের পরিবার, স্বজন এবং তেনেরিফের খেলোয়াড় ও কর্মকর্তাদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

২০২৫ সালের গ্রীষ্মে কাস্তেয়ন থেকে তেনেরিফে যোগ দেন দে মিগেল। এক মৌসুমের কিছু বেশি সময়ের মধ্যে দলটিকে দ্বিতীয় বিভাগে উন্নীত হতে সহায়তা করেন তিনি।

মাদ্রিদের উপকণ্ঠে লেগানেসের যুব দলে ফুটবল ক্যারিয়ার শুরু হয়েছিল দে মিগেলের। পরে ইউনিয়নিস্তাস দে সালামানকাসহ বেশ কয়েকটি ক্লাবে খেলেছেন। ২০২৩ সালে যোগ দেন কাস্তেয়নে। সেখান থেকে ২০২৫ সালে তাঁর ঠিকানা হয় তেনেরিফ।

১

সিলেটে বাংলাদেশকে ধবলধোলাইয়ের স্বপ্ন স্যামির

২

শ্রমিক আন্দোলনের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা: আ.লীগের ২১ নেতাকর্মীসহ দেড় হাজার আসামি

৩

সংবাদ প্রকাশের জেরে গ্রেফতারে আদালতের অনুমতি নিতে হবে, মন্ত্রিসভার কমিটিতে ঐকমত্য

৪

পোশাককর্মী তৌফিকের মৃত্যুর দায় বিএনপি এড়াতে পারে না: বিপ্লবী ছাত্র মৈত্রী

৫

ইরানে যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে ভারত ও পাকিস্তানের কী হবে?

৬

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন মঈন খান

৭

ডেমোক্র্যাটদের জয়ে নেতানিয়াহুকে হটানোর স্বপ্ন দেখছে ইসরায়েলি বিরোধীরা

৮

চীনা কমিউনিস্ট পার্টির মন্ত্রীর জাতীয় জাদুঘর পরিদর্শন

৯

এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

মার্কিন নির্বাচনের ফল নিয়ে সতর্ক করলেন মোজতবা খামেনি

১১

যুদ্ধজাহাজ ‘ব্রহ্মপুত্র’ ডুবির ঘটনায় ভারতীয় নৌবাহিনীর ২ কর্মকর্তার কোর্ট মার্শাল

১২

ডেঙ্গুতে আক্রান্ত ফুয়াদ

১৩

দক্ষিণ কোরিয়া গেলেন পাটওয়ারী-আসিফসহ এনসিপির ৪ নেতা

১৪

নারী ক্রিকেটারদের যৌন হয়রানি ও নির্যাতনের অভিযোগ, বিসিবির স্বাধীন কমিটির প্রধান হলেন রাশনা ইমাম

১৫

স্পিকারের সঙ্গে কসোভোর রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত