খেলা

মারুফাকে ছাড়াই ইমার্জিং ট্রফির দল, নেতৃত্বে নাহিদা

নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ০৪ নভেম্বর ২০২৬, ০৮:১১
 ছবি:

পেসার মারুফা আক্তারকে ছাড়াই আইসিসি নারী টি-টোয়েন্টি ইমার্জিং নেশন্স ট্রফির জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ডান পায়ের গোড়ালির চোটের কারণে আসন্ন এই টুর্নামেন্টে খেলা হচ্ছে না মারুফার।

বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার। তাঁর সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন সোবহানা মোস্তারি। এই টুর্নামেন্ট দিয়েই টি-টোয়েন্টি ফরম্যাটে অধিনায়ক হিসেবে অভিষেক হতে যাচ্ছে নাহিদার। গত সেপ্টেম্বরে এশিয়ান গেমসের পর এই সংস্করণে নেতৃত্ব ছাড়েন নিগার সুলতানা জ্যোতি।

এশিয়ান গেমসের দল থেকে তিনটি পরিবর্তন এনেছে বিসিবি। মারুফা আক্তার, সুলতানা খাতুন ও শারমিন সুলতানার পরিবর্তে দলে জায়গা পেয়েছেন ব্যাটার সাথি রানী, স্পিনার জান্নাতুল ফেরদৌস সুমনা ও পেস বোলিং অলরাউন্ডার দিশা বিশ্বাস।

প্রায় দুই বছর পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন সাথি। সুমনার প্রত্যাবর্তন দেড় বছর পর। অন্যদিকে এখনো এই সংস্করণে আন্তর্জাতিক অভিষেক হয়নি দিশার।

সংযুক্ত আরব আমিরাতের আজমানে আগামী ১২ নভেম্বর শুরু হবে নারী ইমার্জিং নেশন্স ট্রফির দ্বিতীয় আসর। এবারের প্রতিযোগিতায় অংশ নেবে ১০টি দল। বাংলাদেশ খেলবে ‘বি’ গ্রুপে। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ থাইল্যান্ড, পাকিস্তান, নেদারল্যান্ডস ও জিম্বাবুয়ে। ‘এ’ গ্রুপে রয়েছে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও পাপুয়া নিউগিনি।

১২ নভেম্বর উদ্বোধনী দিনেই পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ। এরপর ১৩ নভেম্বর জিম্বাবুয়ে, ১৬ নভেম্বর নেদারল্যান্ডস এবং ১৮ নভেম্বর থাইল্যান্ডের মুখোমুখি হবে নাহিদার দল।

দুই গ্রুপের শীর্ষ তিনটি করে দল খেলবে সুপার সিক্স পর্বে। সেখান থেকে সেরা দুই দল ২৫ নভেম্বর ফাইনালে মুখোমুখি হবে। টুর্নামেন্টে অংশ নিতে ১০ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল।

বাংলাদেশ দল: নাহিদা আক্তার (অধিনায়ক), সোবহানা মোস্তারি (সহ-অধিনায়ক), নিগার সুলতানা জ্যোতি, শারমিন আক্তার সুপ্তা, স্বর্ণা আক্তার, রিতু মনি, দিলারা আক্তার, রাবেয়া খান, দিশা বিশ্বাস, ফারিহা ইসলাম তৃষ্ণা, ফাহিমা খাতুন, জুয়াইরিয়া ফেরদৌস, জান্নাতুল ফেরদৌস সুমনা, সানজিদা আক্তার মেঘলা ও সাথি রানী।

১

সিলেটে বাংলাদেশকে ধবলধোলাইয়ের স্বপ্ন স্যামির

২

শ্রমিক আন্দোলনের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা: আ.লীগের ২১ নেতাকর্মীসহ দেড় হাজার আসামি

৩

সংবাদ প্রকাশের জেরে গ্রেফতারে আদালতের অনুমতি নিতে হবে, মন্ত্রিসভার কমিটিতে ঐকমত্য

৪

পোশাককর্মী তৌফিকের মৃত্যুর দায় বিএনপি এড়াতে পারে না: বিপ্লবী ছাত্র মৈত্রী

৫

ইরানে যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে ভারত ও পাকিস্তানের কী হবে?

৬

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন মঈন খান

৭

ডেমোক্র্যাটদের জয়ে নেতানিয়াহুকে হটানোর স্বপ্ন দেখছে ইসরায়েলি বিরোধীরা

৮

চীনা কমিউনিস্ট পার্টির মন্ত্রীর জাতীয় জাদুঘর পরিদর্শন

৯

এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

মার্কিন নির্বাচনের ফল নিয়ে সতর্ক করলেন মোজতবা খামেনি

১১

যুদ্ধজাহাজ ‘ব্রহ্মপুত্র’ ডুবির ঘটনায় ভারতীয় নৌবাহিনীর ২ কর্মকর্তার কোর্ট মার্শাল

১২

ডেঙ্গুতে আক্রান্ত ফুয়াদ

১৩

দক্ষিণ কোরিয়া গেলেন পাটওয়ারী-আসিফসহ এনসিপির ৪ নেতা

১৪

নারী ক্রিকেটারদের যৌন হয়রানি ও নির্যাতনের অভিযোগ, বিসিবির স্বাধীন কমিটির প্রধান হলেন রাশনা ইমাম

১৫

স্পিকারের সঙ্গে কসোভোর রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত