একটি জাদুকরি গোলের গল্প

নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ০৯:১১
 ছবি:

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ০৯: ০০

‘ফারহান আলী ওয়াহিদ ডি-বক্সে ঢুকে পড়েছেন কাটিং করে। ফারহান আলী ওয়াহিদ! হোয়াট অ্যা গোল! মাস্টারক্লাস! যেভাবে ডি-বক্সে ঢুকলেন, যেভাবে ফিনিশিং করলেন, গোল করলেন, সত্যিই দুর্দান্ত! দারুণ! দেশের মাটিতে এরচেয়ে ভালো অভিষেক আর কীভাবে হতে পারে! অবিশ্বাস্য! অসাধারণ! আমরা আসলে কী দেখলাম? যা দেখলাম, তা বারবার আমাদের দেখতে হবে! ফারহান আলী ওয়াহিদ, তিনি কাঁধেই থাকবেন। তাকে মাথায় তুলে নিয়েই নাচতে হবে। গোটা বাংলাদেশ আজ তাকে মাথায় তুলে নিয়ে নাচবে। রিমেম্বার দ্য নেম, ফারহান আলী ওয়াহিদ!’

ধারাভাষ্যকারের কণ্ঠে তখন আবেগের বিস্ফোরণ। মাঠে সতীর্থদের উচ্ছ্বাস, গ্যালারিতে দর্শকের আনন্দ, টেলিভিশনের সামনে অসংখ্য ফুটবলপ্রেমীর বিস্ময়। একটি গোল মুহূর্তেই ছড়িয়ে দিল উৎসবের আনন্দ। গোলের পর সতীর্থদের কাঁধে চড়ে ফারহানের উদযাপন যেন সে উচ্ছ্বাসেরই প্রতিচ্ছবি। শ্রীলঙ্কার বিপক্ষে সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের তরুণ ফুটবলার উপহার দিলেন এমন এক গোল, যার সৌন্দর্য শুধু বল জালে পাঠানোর মধ্যেই নয়, গোল তৈরির পুরো প্রক্রিয়াতেই। এই জাদুকরি গোলের গল্পের একক কাহিনিকার তিনিই।

ম্যাচের ৫৩ মিনিট। বাঁ প্রান্ত দিয়ে সামিতের বাড়ানো বল নিয়ে পেনাল্টি বক্সের দিকে এগিয়ে গেলেন ফারহান। সামনে একের পর এক শ্রীলঙ্কার ডিফেন্ডার। অন্য কেউ হলে এমন অবস্থান থেকে সাধারণত আশপাশে তাকিয়ে পাসিং করাই বেছে নিতেন। কিন্তু ফারহান বাকি কয়েক সেকেন্ডের গল্পটা একাই রচনার দায়িত্ব নিলেন। বল পায়ে নেওয়া থেকে ১১ টাচের বাকিটা সময় তিনি যা করলেন, সেটা যে কোনো ফুটবলার কেবল স্বপ্নেই দেখেন। ফারহান সেটাকে বাস্তবে রূপ দিলেন। পাসিংয়ে না গিয়ে অ্যাডভেঞ্জারের পথ বেছে নিলেন। বল পায়ে নিয়ে সরাসরি আক্রমণে গেলেন। প্রতিপক্ষের পাঁচ ডিফেন্ডারের রক্ষণ ভাঙার দায়িত্ব যেন নিজের কাঁধেই তুলে নিলেন।

শুরু হলো ফুটওয়ার্কের প্রদর্শনী। প্রথমেই ক্লোজ কন্ট্রোল। দ্রুতগতিতে এগোলেও বল পায়ের নাগালের বাইরে যেতে দেননি। আলতো টোকায় ক্লোজ কন্ট্রোলে বল নিজের দখলে রাখলেন। দৌড়ের গতি এবং বলের গতির মধ্যে নিখুঁত সমন্বয় রেখে রক্ষণের আরো ভেতরে এলেন। প্রতিটি স্পর্শে বলকে নিজের নাগালের এমন জায়গায় রাখলেন, যাতে পরের মুহূর্তেই দিক পরিবর্তন করা যায়। ফারহান ঠিক সেটিই করেছেন। ছোট ছোট স্পর্শে বল নিয়ন্ত্রণ করে ডিফেন্ডারদের সামনে এগিয়েছেন। ডিফেন্ডাররা পিছু হটছেন। ফারহান সামনে বাড়ছেন।

বলের ওপর এই নিয়ন্ত্রণ রেখেই বডি ডজে ডিফেন্ডারদের দুই দফা বোকা বানালেন। শরীর বাঁকা করলেন একদিকে; কিন্তু বল নিয়ে বেরিয়ে যাচ্ছেন ঠিক অন্য পাশ দিয়ে। শরীর বাঁকিয়ে শেষ সময়ে এই মুভমেন্টে শ্রীলঙ্কার পাঁচ ডিফেন্ডারকে নিয়ে স্রেফ খেলা করলেন ফারহান। সামনে দাঁড়ানো ডিফেন্স লাইন যখন তার পরবর্তী পদক্ষেপ অনুমান করতে ব্যস্ত, তখনই দ্রুত দিক পরিবর্তন করেছেন তিনি। শুধু পায়ের কারুকাজই নয়, প্রতিপক্ষের শরীরী ভাষা পড়ার দক্ষতাও এখানে গুরুত্বপূর্ণ। পায়ে বল কিন্তু খেলছেন মাথা দিয়েও! ড্রিবলিংয়ে শুধু বল নিয়ন্ত্রণ করলেই হয় না, প্রতিপক্ষকে পেছনে ফেলার মতো বিস্ফোরক গতিও তৈরি করতে হয়। ফারহান একের পর এক চ্যালেঞ্জ অতিক্রম করে পেনাল্টি এলাকায় ঢুকে পড়েছেন। সবচেয়ে উল্লেখযোগ্য হলো, এতগুলো চ্যালেঞ্জের মধ্যেও শরীরের ভারসাম্য হারাননি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, তাহলো এই কারুকাজের পুরোটা সময়জুড়ে বল তার বুটের আগায়, নিজের দখলে।

দুই দফায় দুজন করে চার ডিফেন্ডারকে একই কায়দায় ক্লোজ কন্ট্রোল এবং বডি ডজে বিস্মিত করার পুরোটা সময় কখনই কিন্তু নিজের পরিকল্পনা থেকে সরে আসেননি ফারহান। শেষ শট নেওয়ার আগে দেখলেন গোলপোস্টের সামনে গোলকিপারের পজিশন। কঠিন কোণ থেকে ডান পায়ের শট নিলেন। তার সেই শট পোস্টে যাওয়ার আগে প্রতিপক্ষের এক ডিফেন্ডারের শরীরের একাংশে লেগে খানিটা দিক বদলাল, আর তাতেই পোস্টে পাহারায় থাকা গোলকিপারও ধোঁকা খেলেন! বল জালে।

এভাবেই জন্ম নিল একটি জাদুকরি গোল!

শট নেওয়ার আগে জায়গা তৈরি করা এবং চাপের মধ্যে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাই এখানে পার্থক্য গড়ে দিয়েছে।

গোলের পর সতীর্থদের উচ্ছ্বাস ছিল দেখার মতো। সবাই ছুটে গিয়ে ফারহানকে ঘিরে ধরেন। পরে তাকে কাঁধে তুলে উদযাপন করেন।

অধিনায়ক হামজা চৌধুরীকেও দেখা যায় গোলটির অসাধারণত্বে মুগ্ধ হতে। বাংলাদেশের কোচ টমাস ডুলিও গোলটি দেখে উচ্ছ্বসিত। ম্যাচ শেষে তিনি বলেন, ‘যেভাবে সে তিন-চারজনকে ড্রিবল করে কাটিয়ে গেল, তা সত্যিই অসাধারণ। এরপর ওই পজিশন থেকে শট নেওয়াটাও খুব কঠিন ছিল; কিন্তু সেটি ছিল দারুণ।’

বিশ্লেষকদের চোখে ফারহানের এই গোলের তিনটি বড় শক্তি—ক্লোজ কন্ট্রোল, বডি ডজ, এক্সেলারেশন, কম্পোজার ও নিঁখুত ফিনিশিং। প্রতিপক্ষের ডিফেন্সিভ পজিশনিং বুঝে ফাঁক তৈরি করা, সেই ফাঁক কাজে লাগানো এবং শেষ পর্যন্ত গোল আদায় করাÑএ তিনের সমন্বয়ই তাকে আলাদা করেছে।

ফারহানের বয়স মাত্র ১৯। সামনে তার পথচলা দীর্ঘ। তবে শ্রীলঙ্কার বিপক্ষে এই গোল বাংলাদেশের ফুটবলে নতুন আশার বার্তা দিয়েছে। এটি শুধু একটি গোল নয়, ব্যক্তিগত নৈপুণ্যের অসাধারণ প্রদর্শনীও। তার একক কৃতিত্বের এই গোল নিয়ে আরো অনেক অনেক দিন আলোচনা হবে। আনন্দ হবে। ধারাভাষ্যকারের সেই উচ্ছ্বসিত আহ্বান যেন এখনো কানে বাজছে : নামটা মনে রাখেনÑফারহান আলী ওয়াহিদ!

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

১

ক্ষমতা ছাড়ার আগেই কিউবায় সরকার উৎখাতের হুমকি ট্রাম্পের

২

ফ্রান্সকে হারিয়ে চমক দেখাল ইতালি

৩

ঢাকা-দিল্লি কনস্যুলার সংলাপ স্থগিত

৪

মারমা যুব কল্যাণ সংসদকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ মারমা ছাত্র ঐক্য পরিষদ

৫

চট্টগ্রামে ফ্লাইওভারকে নাশকতার হাতিয়ার বানাচ্ছে নিষিদ্ধ ছাত্রলীগ

৬

ক্ষেপণাস্ত্র সক্ষমতা বাড়াচ্ছে সৌদি, নেপথ্যে কী

৭

হাজার কোটি টাকার লোকসান তবু ঘুরে দাঁড়ানোর স্বপ্ন

৮

ইসরাইলি নেতাকে ফ্রান্সে ঢুকতে বাধা

৯

পাকিস্তানে যাত্রীবাহী ভ্যান নদীতে পড়ে নিহত ১১

১০

ইরানের বর্তমান সরকার টিকে থাকলে তা হবে আমার পরাজয়: ট্রাম্প

১১

ছাই ছেঁকে স্বর্ণ বের করেন সিংগাইরের কারিগররা

১২

১০ জনের চেককে হারিয়ে জয়ের ছন্দে স্পেন

১৩

সারিয়াকান্দিতে আমনের বাম্পার ফলনে চাষির মুখে হাসি

১৪

যশোরে ১০০ কোটি টাকার খেজুর গুড় বিক্রির সম্ভাবনা

১৫

আরব দলগুলোকে সহযোগিতাকারীদের হত্যা করা বৈধ: ইহুদি ধর্মগুরু ফতোয়া

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }