যেকোনো নাগরিক শর্টগান বা পিস্তলের লাইসেন্সের জন্য আবেদন করতে পারেন

চাঁদাবাজদের ধরতে ব্যর্থ হলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

আজাদ প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ
 ছবি:

চাঁদাবাজির সঙ্গে জড়িত সংঘবদ্ধ চক্রকে দ্রুত আইনের আওতায় আনতে না পারলে ব্যর্থ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, বড় হাসপাতাল, চিকিৎসকসহ সমাজের উচ্চপর্যায়ের পেশাজীবীদের টার্গেট করে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের চেষ্টা করছে একটি সংঘবদ্ধ চক্র।

শনিবার রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শান্তিনগরে হামলায় আহত চিকিৎসক অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানকে দেখতে গেলে চাঁদাবাজদের গ্রেপ্তারের সময়সীমা সম্পর্কে সাংবাদিকেরা জানতে চাইলে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘অতি শীঘ্রই। আমি টাইম লিমিট দিচ্ছি না। অতি শীঘ্রই যদি তাদের আমরা হেফাজতে নিতে না পারি, আইনের আওতায় আনতে না পারি, তাহলে যারা যারা ব্যর্থ হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

চক্রটির কর্মকাণ্ডের ধরন তুলে ধরে তিনি বলেন, সংঘবদ্ধ দুর্বৃত্তরা বড় হাসপাতাল, চিকিৎসক এবং অন্যান্য পেশার গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ‘হাই-ভ্যালু টার্গেট’ হিসেবে বেছে নিচ্ছে। প্রথমে মুঠোফোনে বার্তা দিয়ে ভয়ভীতি দেখানো হচ্ছে। এরপর হামলার মাধ্যমে আতঙ্ক সৃষ্টি করে চাঁদা আদায়ের চেষ্টা করা হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গত ১৮ আগস্ট থেকে এ ঘটনায় অভিযান চলছে। চক্রটির সাত সদস্যের মধ্যে ইতিমধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের একজনকে লক্ষ্মীপুর থেকে, একজনকে যাত্রাবাড়ী-দনিয়া এলাকা থেকে এবং আরেকজনকে সাতারকুল থেকে গ্রেপ্তার করা হয়েছে। আরেকজনকে ঘটনার দিন ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও গোয়েন্দা সংস্থার অভিযানের প্রশংসা করলেও স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, আরও কাজ বাকি রয়েছে। তিনি বলেন, সংঘবদ্ধ চাঁদাবাজ চক্রগুলোকে নির্মূল করতে হবে। এ জন্য শনিবারই বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। বিশেষ করে ঢাকা মহানগরসহ অন্যান্য মহানগর এলাকায় চিহ্নিত চাঁদাবাজ, সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে।

চক্রটির মূল হোতা সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এসব চাঁদাবাজের লক্ষ্য রাতারাতি কোটিপতি হওয়া। তারা বিভিন্ন চিহ্নিত সন্ত্রাসী, দাগি আসামি ও গডফাদারের নাম ব্যবহার করে ভয় দেখায়। পুলিশ ৪৮ ঘণ্টার মধ্যে মূল হোতাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে বলেও জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, মূল হোতা আগে বিদেশে অবস্থান করছিলেন এবং সেখানে হুন্ডি ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। ওই ব্যবসায় লোকসানের পর তিনি কয়েকজন সন্ত্রাসীকে একত্র করে একটি সংঘবদ্ধ দল গড়ে তোলেন। এরপর ধনাঢ্য ব্যক্তি, চিকিৎসক ও প্রকৌশলীদের মতো পেশাজীবীদের লক্ষ্য করে অর্থ আদায়ের পরিকল্পনা করা হয়।

চাঁদাবাজির সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য জড়িত কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, শুধু চাঁদাবাজদের তালিকা নয়, চাঁদাবাজদের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের তালিকাও করা হচ্ছে।

চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের ৫০০টি হাসপাতালে ১০ জন করে আনসার সদস্য মোতায়েন করা হচ্ছে। পাশাপাশি কোনো চিকিৎসক তাঁর ব্যক্তিগত চেম্বার বা ক্লিনিকে নিরাপত্তাঝুঁকি অনুভব করলে দ্রুত পুলিশকে জানানোর পরামর্শ দেন তিনি।

চিকিৎসকদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়ার বিষয়ে জানতে চাইলে সালাহউদ্দিন আহমদ বলেন, বিদ্যমান আইন অনুযায়ী শর্ত পূরণ সাপেক্ষে যেকোনো নাগরিক শর্টগান বা পিস্তলের লাইসেন্সের জন্য আবেদন করতে পারেন। কোনো চিকিৎসক নিজের নিরাপত্তার জন্য আগ্নেয়াস্ত্র প্রয়োজন মনে করলে আবেদন করলে তা প্রচলিত নিয়ম অনুযায়ী গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।

ব্রাহ্মণবাড়িয়ায় গানবাজনা বা সিনেমা নিয়ে স্থানীয় পরিস্থিতি সম্পর্কে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ওই এলাকার পরিস্থিতি আলাদা। স্থানীয় পরিবেশ ও পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এর সঙ্গে চিকিৎসকদের ওপর হামলা বা চাঁদাবাজির ঘটনার কোনো সম্পর্ক নেই।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সংবাদ ব্রিফিংয়ের সময় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির, ঢাকা মহানগর পুলিশের কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ, অতিরিক্ত কমিশনার ও ডিবিপ্রধান মো. শফিকুল ইসলাম এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে স্বরাষ্ট্রমন্ত্রী ধানমন্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালে যান। সেখানে একই চাঁদাবাজ চক্রের হুমকির শিকার চিকিৎসক ডা. এ কে এম আমিনুল হকের সঙ্গে দেখা করে তাঁর নিরাপত্তার বিষয়ে খোঁজ নেন।

সাম্প্রতিক সময়ে চিকিৎসক ও বড় হাসপাতালকে লক্ষ্য করে হুমকি ও হামলার ঘটনায় চিকিৎসকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এর মধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রীর এই কঠোর বার্তা এবং হাসপাতালগুলোতে নিরাপত্তা জোরদারের ঘোষণা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের অবস্থান স্পষ্ট করেছে।
 

ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি ‘পারস্পরিক স্বার্থ’: জয়শঙ্কর

সৌদি-তুরস্ক-পাকিস্তানের প্রতিরক্ষা সহযোগিতায় যুক্ত হওয়ার বিষয়ে ‘ইতিবাচক’ ঢাকা

গ্যাস সংকটে বিদেশি ক্রেতারা পাশের দেশমুখী: বিকেএমইএ

রোববার বঙ্গভবনে যাবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল, দেয়া হবে গার্ড অব অনার

চাঁদাবাজদের ধরতে ব্যর্থ হলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

‘বিয়ের মাধ্যমে’ পাঁচ বছরে চীনে ৪২২৬ বাংলাদেশি নারী, অনেকের ক্ষেত্রে ‘অভিশপ্ত নরক’

রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে অবসরপ্রাপ্ত শিক্ষকসহ পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার

হাল সিটিতে বেহাল হয়ে বাস্তবতা বুঝল ইউনাইটেড

নেপালকে উড়িয়ে টপ এন্ড টি-টোয়েন্টিতে বাংলাদেশের দারুণ শুরু

১০

সকালে ধ্বংসস্তূপ, বিকেলে শরিফুলের রাজত্ব

১১

বিয়ানীবাজারে নৌকাবাইচ বন্ধের দাবি

১২

চকরিয়ার কাছে হেরে বিদায় নিলো সদর উপজেলা

১৩

জামালপুরে ৭ জনের মৃত্যুদন্ড, ৭ জনের যাবজ্জীবন

১৪

বদলগাছী চায়না দুয়ারীথ রিং জালের ছড়াছড়ি

১৫

বিদ্যুৎ-গ্যাস সংকট এক দিনে সমাধান সম্ভব নয়: অর্থমন্ত্রী

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত