খুন, না আত্মহত্যা?

রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে অবসরপ্রাপ্ত শিক্ষকসহ পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট
| প্রিন্ট সংস্করণ
গণপতি চক্রবর্তীর কোলে ছেলে প্রীয়ম, ডান পাশে মেয়ে আগামী ও বাঁয়ে স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী। ছবি: সংগৃহীত ছবি:
গণপতি চক্রবর্তীর কোলে ছেলে প্রীয়ম, ডান পাশে মেয়ে আগামী ও বাঁয়ে স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী। ছবি: সংগৃহীত

রংপুর নগরীর দাসপাড়া (মাছুয়াপাড়া) এলাকায় একটি তালাবদ্ধ বাড়ি থেকে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক, তাঁর স্ত্রী, মেয়ে ও ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ১১টার দিকে বাড়িটির তালা ভেঙে চারজনের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী (৬৫), তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), মেয়ে আগামী চক্রবর্তী প্রার্থী (২৩) ও ছেলে প্রীয়ম চক্রবর্তী (১২)। রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলের পর থেকে পরিবারটির সদস্যদের সঙ্গে আর যোগাযোগ করা যাচ্ছিল না। ওই রাত থেকেই পরিবারের চারটি মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। শনিবার রাতে বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হয়ে স্বজনেরা দাসপাড়ার বাড়িতে গিয়ে দেখেন, প্রধান ফটকে তালা ঝুলছে। বাড়ির ভেতরের বৈদ্যুতিক বাতিগুলোও বন্ধ ছিল।

পরে পুলিশকে খবর দেওয়া হলে কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে বাড়ির তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এরপর বিভিন্ন স্থান থেকে পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার করা হয়।

রংপুর মহানগর সিআইডির ইনচার্জ সুবীর চৌধুরী বলেন, মা ও মেয়ের মরদেহ সিঁড়ি থেকে উদ্ধার করা হয়েছে। সাবেক স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তীর মরদেহ পাওয়া গেছে বাড়ির ছাদে। তাঁর ১২ বছর বয়সী ছেলে প্রীয়ম চক্রবর্তীর মরদেহ ছিল খাটের নিচে।

তবে কীভাবে তাঁদের মৃত্যু হয়েছে, কিংবা হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত—তাৎক্ষণিকভাবে এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য দিতে পারেনি পুলিশ।

গণপতি চক্রবর্তী গত বছরের ৩১ ডিসেম্বর রংপুর জিলা স্কুল থেকে অবসর নেন। অবসরের পর তিনি হোমিও চিকিৎসার সঙ্গে যুক্ত ছিলেন বলে জানিয়েছেন তাঁর ভাতিজি সোমা চক্রবর্তী। তিনি জানান, বৃহস্পতিবার বিকেলেই কাকার সঙ্গে তাঁর সর্বশেষ কথা হয়েছিল।

সোমা চক্রবর্তী বলেন, শনিবার রাতে খবর পেয়ে বাড়িতে এসে তিনি দেখেন, তাঁর কাকার সঙ্গে কাকিমা, বোন ও ভাইয়ের মরদেহও পড়ে আছে। তাঁর ভাষ্য, গণপতি চক্রবর্তীর কোনো শত্রু ছিল বলে তাঁদের জানা নেই।

নিহত প্রীতিলতা চক্রবর্তী ছোট বোন পূজা চক্রবর্তীও জানান, বৃহস্পতিবার বিকেলে বোনের সঙ্গে তাঁর সর্বশেষ কথা হয়। এরপর রাত থেকেই পরিবারের চারটি ফোন বন্ধ পাওয়া যায়।

পূজা চক্রবর্তী বলেন, শনিবার রাতে মোবাইল ফোনগুলো বন্ধ পাওয়ার পর তাঁরা দাসপাড়ার বাড়িতে ছুটে আসেন। প্রধান ফটকে তালা দেখে বিষয়টি পুলিশকে জানান। পরে পুলিশ এসে তালা ভেঙে ভেতরে প্রবেশ করে মরদেহগুলো উদ্ধার করে।

তিনি বলেন, তাঁর বোনের স্বামী গণপতি চক্রবর্তী অত্যন্ত ভালো মানুষ ছিলেন। তাঁর কোনো শত্রু ছিল না বলেই তাঁরা জানেন। সম্প্রতি দাসপাড়া এলাকায় নতুন বাড়ি নির্মাণ করে পরিবারটি সেখানে বসবাস শুরু করেছিল।

পরিবারটির সদস্যদের মধ্যে গণপতি চক্রবর্তীর মেয়ে আগামী চক্রবর্তী প্রার্থী চলতি বছর রংপুর কারমাইকেল কলেজ থেকে ইংরেজিতে স্নাতকোত্তর শেষ করেন। ছেলে প্রীয়ম চক্রবর্তী রংপুর জিলা স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি নাজমুল কাদের বলেন, পুলিশ, সিআইডি ও ডিবি ঘটনাটি তদন্ত করছে। চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে প্রাথমিকভাবে ঘটনাটির বিষয়ে বিস্তারিত কিছু উদঘাটন করা সম্ভব হয়নি।

সিআইডির কর্মকর্তারাও জানিয়েছেন, হত্যাকাণ্ডের কারণ এবং এর সঙ্গে কারা জড়িত, তা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহসহ বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে।

একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্বজন ও স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনার রহস্য উদঘাটন এবং দায়ীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
 

ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি ‘পারস্পরিক স্বার্থ’: জয়শঙ্কর

সৌদি-তুরস্ক-পাকিস্তানের প্রতিরক্ষা সহযোগিতায় যুক্ত হওয়ার বিষয়ে ‘ইতিবাচক’ ঢাকা

গ্যাস সংকটে বিদেশি ক্রেতারা পাশের দেশমুখী: বিকেএমইএ

রোববার বঙ্গভবনে যাবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল, দেয়া হবে গার্ড অব অনার

চাঁদাবাজদের ধরতে ব্যর্থ হলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

‘বিয়ের মাধ্যমে’ পাঁচ বছরে চীনে ৪২২৬ বাংলাদেশি নারী, অনেকের ক্ষেত্রে ‘অভিশপ্ত নরক’

রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে অবসরপ্রাপ্ত শিক্ষকসহ পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার

হাল সিটিতে বেহাল হয়ে বাস্তবতা বুঝল ইউনাইটেড

নেপালকে উড়িয়ে টপ এন্ড টি-টোয়েন্টিতে বাংলাদেশের দারুণ শুরু

১০

সকালে ধ্বংসস্তূপ, বিকেলে শরিফুলের রাজত্ব

১১

বিয়ানীবাজারে নৌকাবাইচ বন্ধের দাবি

১২

চকরিয়ার কাছে হেরে বিদায় নিলো সদর উপজেলা

১৩

জামালপুরে ৭ জনের মৃত্যুদন্ড, ৭ জনের যাবজ্জীবন

১৪

বদলগাছী চায়না দুয়ারীথ রিং জালের ছড়াছড়ি

১৫

বিদ্যুৎ-গ্যাস সংকট এক দিনে সমাধান সম্ভব নয়: অর্থমন্ত্রী

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত