ইংলিশ প্রিমিয়ার লিগ

হাল সিটিতে বেহাল হয়ে বাস্তবতা বুঝল ইউনাইটেড

ক্রীড়া ডেস্ক
| প্রিন্ট সংস্করণ
হারের পর হতাশ ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড়রা। ছবি: রয়টার্স ছবি:
হারের পর হতাশ ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড়রা। ছবি: রয়টার্স

এই হারে হতাশ হলেও কোচ মাইকেল ক‍্যারিক বললেন, তাদের মনোবল ভাঙবে না

আশার ভেলায় চড়ে হাল সিটির এমকেএম স্টেডিয়ামে পা রেখেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু মাঠ ছাড়তে হয় তাদের অপ্রত্যাশিত এক হার নিয়ে। এই পরাজয়ে যেন বাস্তবতাও টের পেল ইংলিশ প্রিমিয়ার লিগের সফলতম ক্লাবটি।

নতুন আসরের প্রথম ম্যাচে শনিবার নবাগত হাল সিটির মাঠে ২-০ গোলে হারে মাইকেল ক‍্যারিকের দল। প্রথম ৩৮ মিনিটের মধ্যেই গোল দুটি হজম করে তারা।

গত জানুয়ারিতে হুবেন অ্যামুরির স্থলাভিষিক্ত হওয়ার পর ইউনাইটেডকে পুনরুজ্জীবিত করেন ক্যারিক। আত্মবিশ্বাস হারিয়ে ফেলা একটি দলকে লিগের মাঝামাঝি অবস্থান থেকে টেনে তুলে তৃতীয় স্থানে নিয়ে আসেন তিনি। তার হাত ধরে ইউনাইটেড ১৭টি লিগ ম্যাচ থেকে ৩৯ পয়েন্ট সংগ্রহ করে, যা ওই সময়ের মধ্যে অন্য যেকোনো দলের চেয়ে বেশি।

ক্যারিক দলে স্বচ্ছতা, আত্মবিশ্বাস এবং আক্রমণাত্মক মনোভাব নিয়ে আসেন। আর ইউরি টিলেমান্স ও আন্দ্রে সান্তোসের মতো নতুন খেলোয়াড়ের আগমনে ওল্ড ট্র্যাফোর্ডে নতুন করে আশা জাগে যে, ১৩ বছর শিরোপাহীন থাকার পর ইউনাইটেড হয়তো অবশেষে লিগের সেরাদের কাতারে ফেরার জন্য প্রস্তুত।

কিন্তু হাল এক বিকালের জন্য সেই স্বপ্নগুলো যেন চূর্ণবিচূর্ণ করে দিল। গোটা ম্যাচে ইউনাইটেড প্রায় ৭২ শতাংশ বল পজেশনে রেখে গোলের জন্য শট নেয় ২১টি, কিন্তু কেবল পাঁচটি লক্ষ্যে রাখতে পারে তারা।

ইউনাইটেডের কিংবদন্তি স্ট্রাইকার ওয়েইন রুনি বিবিসি স্পোর্টকে বলেন, “ওরা তেমন একটা সুযোগই তৈরি করতে পারেনি, এটাই সবচেয়ে বড় উদ্বেগের ব্যাপার। যখন সদ্য প্রমোশন পাওয়া কোনো দলের বিপক্ষে খেলেন, তখন পরিস্থিতি সবসময়ই কঠিন হয়। মৌসুমের প্রথম ম্যাচ প্রতিপক্ষের মাঠে, ইউনাইটেডকে দেখে মনে হচ্ছিল তারা এর জন্য প্রস্তুত নয়।”

ম্যাচের পর টিএনটি স্পোর্টসে আলাপে হতাশা লুকাননি কোচ ক্যারিক। তবে এই হার তার দলের মনোবল নাড়িয়ে দেবে না বলেই মনে করেন তিনি, “অবশ্যই উন্নতির অনেক সুযোগ রয়েছে। আজকের ম্যাচে আমাদের নিখুঁত হওয়ার কোনো সম্ভাবনাই জাগেনি, কিন্তু পিছিয়ে পড়ে নিজেদের ওপর চাপ সৃষ্টি করলে পরিস্থিতি আরও কঠিন হয়ে যায়। সুযোগগুলো কাজে লাগানোর বা আরও সুযোগ তৈরি করার মতো সেই স্ফুলিঙ্গটা আমাদের মধ্যে ছিল না। তাই হ্যাঁ, শুনুন, আজকের ফলাফলে আমরা ভীষণ হতাশ, কিন্তু এটা আমাদের মনোবল ভেঙে দেবে না।”

ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি ‘পারস্পরিক স্বার্থ’: জয়শঙ্কর

সৌদি-তুরস্ক-পাকিস্তানের প্রতিরক্ষা সহযোগিতায় যুক্ত হওয়ার বিষয়ে ‘ইতিবাচক’ ঢাকা

গ্যাস সংকটে বিদেশি ক্রেতারা পাশের দেশমুখী: বিকেএমইএ

রোববার বঙ্গভবনে যাবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল, দেয়া হবে গার্ড অব অনার

চাঁদাবাজদের ধরতে ব্যর্থ হলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

‘বিয়ের মাধ্যমে’ পাঁচ বছরে চীনে ৪২২৬ বাংলাদেশি নারী, অনেকের ক্ষেত্রে ‘অভিশপ্ত নরক’

রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে অবসরপ্রাপ্ত শিক্ষকসহ পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার

হাল সিটিতে বেহাল হয়ে বাস্তবতা বুঝল ইউনাইটেড

নেপালকে উড়িয়ে টপ এন্ড টি-টোয়েন্টিতে বাংলাদেশের দারুণ শুরু

১০

সকালে ধ্বংসস্তূপ, বিকেলে শরিফুলের রাজত্ব

১১

বিয়ানীবাজারে নৌকাবাইচ বন্ধের দাবি

১২

চকরিয়ার কাছে হেরে বিদায় নিলো সদর উপজেলা

১৩

জামালপুরে ৭ জনের মৃত্যুদন্ড, ৭ জনের যাবজ্জীবন

১৪

বদলগাছী চায়না দুয়ারীথ রিং জালের ছড়াছড়ি

১৫

বিদ্যুৎ-গ্যাস সংকট এক দিনে সমাধান সম্ভব নয়: অর্থমন্ত্রী

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত