টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ

নেপালকে উড়িয়ে টপ এন্ড টি-টোয়েন্টিতে বাংলাদেশের দারুণ শুরু

ক্রীড়া প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ
 ছবি:

টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে দারুণ জয় দিয়ে যাত্রা শুরু করেছে বাংলাদেশ হাই পারফরম্যান্স দল। শনিবার ডারউইনের মারারা ওভালে নেপালকে ৯ উইকেটে হারিয়েছে তারা।

টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। শুরু থেকেই নেপালের ব্যাটিংয়ে ধস নামিয়ে দেন বোলাররা। একসময় মাত্র ১৩ রানেই ৫ উইকেট হারিয়ে বসে নেপাল। শেষ পর্যন্ত ওপেনার কুশল ভুর্তেল প্রতিরোধ গড়ে তুললেও নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৯৯ রানের বেশি করতে পারেনি নেপাল। ভুর্তেল ৪০ বলে ৪৬ রান করেন। বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন স্পিনার মো. রুবেল। ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে তুলে নেন ৪ উইকেট। রোহানাত দৌল্লাহ বর্ষণ, রিপন মণ্ডল ও সামিউন বাসির নেন একটি করে উইকেট।

জবাবে শুরুতেই হাবিবুর রহমান সোহানকে ৭ রানে হারায় বাংলাদেশ। তবে এরপর আর কোনো বিপদ হতে দেননি জিশান আলম ও আরিফুল ইসলাম। ব্যাট হাতে ঝড় তোলেন জিশান। মাত্র ২৯ বলে অপরাজিত ৫২ রান করেন তিনি। তার ইনিংসে ছিল ৩টি চার ও ৪টি ছক্কা। অন্যদিকে আরিফুল ইসলাম ২৭ বলে অপরাজিত থাকেন ৩৪ রানে।

দুজনের ব্যাটে মাত্র ১০.২ ওভারেই ১০১ রান তুলে ম্যাচ শেষ করে বাংলাদেশ। ফলে ৯ উইকেটের বড় জয় নিয়ে টুর্নামেন্ট শুরু করল হাই পারফরম্যান্স দল।

বাংলাদেশ হাই পারফরম্যান্স দলের পরবর্তী ম্যাচ রোববার একই ভেন্যুতে হোবার্ট হারিকেনস একাডেমির বিপক্ষে।

ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি ‘পারস্পরিক স্বার্থ’: জয়শঙ্কর

সৌদি-তুরস্ক-পাকিস্তানের প্রতিরক্ষা সহযোগিতায় যুক্ত হওয়ার বিষয়ে ‘ইতিবাচক’ ঢাকা

গ্যাস সংকটে বিদেশি ক্রেতারা পাশের দেশমুখী: বিকেএমইএ

রোববার বঙ্গভবনে যাবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল, দেয়া হবে গার্ড অব অনার

চাঁদাবাজদের ধরতে ব্যর্থ হলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

‘বিয়ের মাধ্যমে’ পাঁচ বছরে চীনে ৪২২৬ বাংলাদেশি নারী, অনেকের ক্ষেত্রে ‘অভিশপ্ত নরক’

রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে অবসরপ্রাপ্ত শিক্ষকসহ পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার

হাল সিটিতে বেহাল হয়ে বাস্তবতা বুঝল ইউনাইটেড

নেপালকে উড়িয়ে টপ এন্ড টি-টোয়েন্টিতে বাংলাদেশের দারুণ শুরু

১০

সকালে ধ্বংসস্তূপ, বিকেলে শরিফুলের রাজত্ব

১১

বিয়ানীবাজারে নৌকাবাইচ বন্ধের দাবি

১২

চকরিয়ার কাছে হেরে বিদায় নিলো সদর উপজেলা

১৩

জামালপুরে ৭ জনের মৃত্যুদন্ড, ৭ জনের যাবজ্জীবন

১৪

বদলগাছী চায়না দুয়ারীথ রিং জালের ছড়াছড়ি

১৫

বিদ্যুৎ-গ্যাস সংকট এক দিনে সমাধান সম্ভব নয়: অর্থমন্ত্রী

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত