পশ্চিম এশিয়ার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ভারত

সৌদি-তুরস্ক-পাকিস্তানের প্রতিরক্ষা সহযোগিতায় যুক্ত হওয়ার বিষয়ে ‘ইতিবাচক’ ঢাকা

আজাদ প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ
 ছবি:

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় বাংলাদেশ যুক্ত হতে পারে—এমন ইঙ্গিত দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে তিন দেশের সঙ্গে অর্থনৈতিক ও প্রতিরক্ষা সহযোগিতার বিভিন্ন কাঠামোয় যুক্ত হওয়ার বিষয়টি বাংলাদেশ ইতিবাচকভাবে দেখছে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে দেওয়া এক সাক্ষাৎকারে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, পরিবর্তিত বৈশ্বিক অর্থনীতি ও বাণিজ্য পরিস্থিতি বিবেচনায় নিয়ে বাংলাদেশ এ ধরনের উদ্যোগের সম্ভাবনা যাচাই করবে। তবে যেকোনো সিদ্ধান্তের ক্ষেত্রে দেশের স্বার্থই সবচেয়ে বেশি গুরুত্ব পাবে।

হুমায়ুন কবির বলেন, ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির আওতায় ঢাকা ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি অনুসরণ করছে। ফলে কোনো আন্তর্জাতিক জোট বা সহযোগিতামূলক কাঠামোয় যুক্ত হওয়ার ক্ষেত্রে জাতীয় স্বার্থ, আঞ্চলিক পরিস্থিতি এবং বৈশ্বিক অর্থনৈতিক পরিবর্তনকে গুরুত্ব দেওয়া হবে।

তিনি বলেন, সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের নিজস্ব গুরুত্ব রয়েছে। অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য, বিনিয়োগ ও প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্রে ভবিষ্যতে নতুন সম্ভাবনা তৈরি হলে বাংলাদেশ তা জাতীয় স্বার্থের আলোকে বিবেচনা করবে।

বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্কও ধীরে ধীরে জোরদার হচ্ছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তাঁর মতে, স্বাভাবিক কূটনৈতিক যোগাযোগের পাশাপাশি দুই দেশের মধ্যে বাণিজ্য এবং জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান শিগগির সৌদি আরব সফর করবেন বলেও জানিয়েছেন হুমায়ুন কবির। তাঁর এই সফরের মধ্য দিয়ে সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের বিদ্যমান সম্পর্ক আরও গভীর করার উদ্যোগ জোরদার হবে বলে মনে করা হচ্ছে।

গত ৭ আগস্ট সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ নামে একটি চুক্তি সই করে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো, তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র হামলাকে তিন দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে।

সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের উপস্থিতিতে চুক্তিটি স্বাক্ষরিত হয়।

চুক্তির আওতায় তিন দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর পাশাপাশি আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এর ফলে মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার নিরাপত্তা কাঠামোয় নতুন সমীকরণের সম্ভাবনা তৈরি হয়েছে।

এই পরিস্থিতিতে বাংলাদেশও এই কাঠামোর সঙ্গে যুক্ত হওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু করেছে। তবে বাংলাদেশ সরাসরি সামরিক জোটে যোগ দেবে, নাকি অর্থনৈতিক ও প্রতিরক্ষা সহযোগিতার কোনো পৃথক কাঠামোয় যুক্ত হবে—তা এখনো স্পষ্ট নয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্যে মূলত জাতীয় স্বার্থের ভিত্তিতে সম্ভাবনা যাচাইয়ের কথাই বলা হয়েছে।

বাংলাদেশের এমন অবস্থানের বিষয়ে ভারতের প্রতিক্রিয়াও জানতে চাওয়া হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) দিল্লিতে নিয়মিত সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে এ বিষয়ে প্রশ্ন করেন সাংবাদিকেরা।

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়েও প্রশ্ন করা হয় তাঁকে। জবাবে রণধীর জয়সওয়াল বলেন, এ সফরের বিষয়ে মন্তব্য করার মতো কোনো তথ্য তাঁর কাছে নেই। দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করা হয়নি বলে জানান তিনি।

বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফর নিয়ে প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, এ বিষয়ে কোনো হালনাগাদ তথ্য পাওয়া গেলে তা জানানো হবে।

সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের প্রতিরক্ষা জোটে বাংলাদেশ যোগ দিতে পারে—এমন আলোচনার বিষয়ে ভারতের অবস্থান জানতে চাইলে জয়সওয়াল বলেন, ভারত পশ্চিম এশিয়ার পরিস্থিতি অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তবে এ মুহূর্তে বিষয়টি নিয়ে বিস্তারিত কোনো মন্তব্য করতে চাননি তিনি।

এদিকে গঙ্গা পানি বণ্টন চুক্তির ভবিষ্যৎ নিয়েও ভারতের অবস্থান তুলে ধরেছেন জয়সওয়াল। এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, ১৯৯৬ সালে স্বাক্ষরিত গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ ৩০ বছর। নদীসংক্রান্ত বাংলাদেশ-ভারতের সব বিষয় যৌথ নদী কমিশনের আওতায় আলোচনা হয়। তিনি জানান, গঙ্গা পানি চুক্তির আওতায় গঠিত যৌথ কমিটির বৈঠকও কারিগরি পর্যায়ে নিয়মিত অনুষ্ঠিত হচ্ছে।

বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির কথা তুলে ধরে হুমায়ুন কবিরের বক্তব্যে একই সঙ্গে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে সম্ভাব্য সহযোগিতার দরজা খোলা রাখার ইঙ্গিত পাওয়া গেল। তবে এর পাশাপাশি ভারতের সঙ্গে সম্পর্ক এবং আঞ্চলিক ভারসাম্যও ঢাকার জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। ফলে নতুন এই প্রতিরক্ষা ও কূটনৈতিক সমীকরণে বাংলাদেশ শেষ পর্যন্ত কী ধরনের অবস্থান নেয়, সেটিই এখন দেখার বিষয়।
 

ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি ‘পারস্পরিক স্বার্থ’: জয়শঙ্কর

সৌদি-তুরস্ক-পাকিস্তানের প্রতিরক্ষা সহযোগিতায় যুক্ত হওয়ার বিষয়ে ‘ইতিবাচক’ ঢাকা

গ্যাস সংকটে বিদেশি ক্রেতারা পাশের দেশমুখী: বিকেএমইএ

রোববার বঙ্গভবনে যাবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল, দেয়া হবে গার্ড অব অনার

চাঁদাবাজদের ধরতে ব্যর্থ হলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

‘বিয়ের মাধ্যমে’ পাঁচ বছরে চীনে ৪২২৬ বাংলাদেশি নারী, অনেকের ক্ষেত্রে ‘অভিশপ্ত নরক’

রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে অবসরপ্রাপ্ত শিক্ষকসহ পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার

হাল সিটিতে বেহাল হয়ে বাস্তবতা বুঝল ইউনাইটেড

নেপালকে উড়িয়ে টপ এন্ড টি-টোয়েন্টিতে বাংলাদেশের দারুণ শুরু

১০

সকালে ধ্বংসস্তূপ, বিকেলে শরিফুলের রাজত্ব

১১

বিয়ানীবাজারে নৌকাবাইচ বন্ধের দাবি

১২

চকরিয়ার কাছে হেরে বিদায় নিলো সদর উপজেলা

১৩

জামালপুরে ৭ জনের মৃত্যুদন্ড, ৭ জনের যাবজ্জীবন

১৪

বদলগাছী চায়না দুয়ারীথ রিং জালের ছড়াছড়ি

১৫

বিদ্যুৎ-গ্যাস সংকট এক দিনে সমাধান সম্ভব নয়: অর্থমন্ত্রী

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত