পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নাগরিকত্বের বক্তব্য ‘ক্যাজুয়াল ও ইনফরমাল’: বিষয়টি সিরিয়াসলি না নেওয়ার আহ্বান তথ্য উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২৭ আগস্ট ২০২৬, ০১:০৮
 ছবি:

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের দ্বৈত নাগরিকত্ব নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবকে ‘ক্যাজুয়াল’ ও ‘ইনফরমাল’ আখ্যা দিয়ে বিষয়টি খুব সিরিয়াসলি না নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সোমবার (২৪ আগস্ট) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নাগরিকত্ব প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, ‘আমি তো সিটিজেন নিয়ে আছি, আপনি বলেন নেটিজেন! মানে কোন নেটিজেন? আমি তো সিটিজেন নিয়ে আছি, কাজ করি।’

এ সময় একটি সংবাদমাধ্যমের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, ‘আপনি বলেন নেটিজেন! তো মানে কোন নিউজপেপার? কার এত জ্বালা যে কাজ করতে দেবে না, হ্যাঁ? তো তার জ্বালা কেন হচ্ছে? তার কি ২০০৮-এর জ্বালা উঠছে নাকি আবার? মইনউদ্দিন-ফখরুদ্দীনের জ্বালা উঠছে তার আবার? নাকি?’

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নাগরিকত্বের বর্তমান অবস্থা এবং দ্বৈত নাগরিকত্ব নিয়ে সরকারের ভাষ্য কী—এমন প্রশ্নের পাশাপাশি সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রীর বক্তব্য কতটা যথাযথ হয়েছে, তা জানতে চাওয়া হয় উপদেষ্টার কাছে।

জবাবে ডা. জাহেদ উর রহমান বলেন, ‘আচ্ছা, আমি এটা বলি যে উনি একটু ইনফরমালি কথা বলছিলেন। আর আমার মনে হয়, এই জবাবটা তাঁর কাছে জিজ্ঞেস করাটাই সবচেয়ে ভালো অপশন।’

তিনি বলেন, এরপরও যদি এ বিষয়ে কোনো ধরনের ব্যাখ্যার প্রয়োজন হয়, তাহলে সরকার বিষয়টি খোঁজ করে দেখতে পারে। তবে এ বিষয়ে সবচেয়ে ভালো হবে সংশ্লিষ্ট ব্যক্তিকেই প্রশ্ন করা।

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা বলেন, ‘আমাদের সরকারের অতি গুরুত্বপূর্ণ একজন মানুষ উনি। আপনারা বক্তব্যটা পড়লে একরকম লাগবে, আর বক্তব্যটা যদি দেখেন, তাহলে দেখবেন উনি একটু ক্যাজুয়ালি, ইনফরমালি কথা বলছিলেন। আমার মনে হয়, এটাকে খুব সিরিয়াসলি না নেওয়াটাই উচিত হবে।’

সংবাদ সম্মেলনে তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান এবং প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী উপস্থিত ছিলেন।

 

শু/আজা

মক্কা চুক্তিতে যোগ দিলে বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও জটিল হতে পারে: রয়টার্স

আন্দোলন জোরদারের সিদ্ধান্ত ১১ দলের

শিশুদের আসক্তি ও তথ্য চুরির মামলায় ১ হাজার ৬৬৮ কোটি ডলারে মেটার আপস

ক্যান্সারের ইনজেকশনে পানি, সরকারি স্কিমের ওষুধ কালোবাজারে: ভারতে চক্রের সন্ধান

নেপাল–তিব্বত সীমান্তে আকস্মিক বন্যা, কারণ কি হিমবাহের বরফধস?

বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি

সরকারের ১৮০ দিনের মূল্যায়নে ‘ব্যর্থ’, বিরোধীদের মন্তব্য ঢালাও: রিজভী

কক্সবাজারে সাগরে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, নিখোঁজ ১

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ৫ দিনের কর্মসূচি ঘোষণা

১০

অসচ্ছল পরিবারকে অগ্রাধিকার দিয়ে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: আমিনুল হক

১১

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মোদির শুভেচ্ছা

১২

সার নিয়ে আতঙ্ক দূর করতে পরিপত্র, দায়িত্বে থাকা ডিলাররাই সার বিক্রি করবেন: প্রতিমন্ত্রী

১৩

সংসদের তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠনকে সর্বোচ্চ অগ্রাধিকার: চিফ হুইপ

১৪

রাতারাতি আইনশৃঙ্খলা পরিস্থিতিতে বৈপ্লবিক পরিবর্তন আশা করা ঠিক নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

যুক্তরাষ্ট্রের ৭০০ পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করল কানাডা

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৩

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত