আন্তর্জাতিক

শিশুদের আসক্তি ও তথ্য চুরির মামলায় ১ হাজার ৬৬৮ কোটি ডলারে মেটার আপস

আজাদ ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২৭ আগস্ট ২০২৬, ০৪:০৮
 ছবি:

শিশু-কিশোরদের জন্য ফেসবুক ও ইনস্টাগ্রাম আরও নিরাপদ করতে বড় ধরনের পরিবর্তন আনার পাশাপাশি যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে করা মামলাগুলোর নিষ্পত্তিতে ১ হাজার ৬৬৮ কোটি ডলার দিতে রাজি হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠান মেটা। এর মাধ্যমে শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে ক্ষতির অভিযোগ নিয়ে ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডের ফেডারেল আদালতে চলা একটি ঐতিহাসিক মামলার সমাপ্তি হলো।
বুধবার আদালতে দাখিল করা নথির বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, এই সমঝোতার আওতায় যুক্তরাষ্ট্রের ২৯টি অঙ্গরাজ্যের করা অভিযোগের নিষ্পত্তি হবে। মেটার বিরুদ্ধে অভিযোগ ছিল, ফেসবুক ও ইনস্টাগ্রাম এমনভাবে নকশা করা হয়েছে, যাতে শিশু-কিশোরেরা দীর্ঘ সময় এসব প্ল্যাটফর্মে অবস্থান করে এবং ধীরে ধীরে এতে আসক্ত হয়ে পড়ে।

এ ছাড়া প্ল্যাটফর্মগুলোর নিরাপত্তা নিয়ে ব্যবহারকারীদের বিভ্রান্ত করা এবং যথাযথ অনুমতি ছাড়া শিশুদের ব্যক্তিগত তথ্য সংগ্রহের অভিযোগও ছিল মেটার বিরুদ্ধে।

আপসের অংশ হিসেবে কিশোর ব্যবহারকারীদের জন্য ফেসবুক ও ইনস্টাগ্রামে দৈনিক ব্যবহারের সময়সীমা নির্ধারণ করা হবে। রাতে প্ল্যাটফর্ম ব্যবহারের ওপরও বিধিনিষেধ আরোপ করা হবে। স্কুল চলাকালে শিশুদের প্রবেশাধিকার সীমিত করার পাশাপাশি অভিভাবকদের জন্য আরও শক্তিশালী নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু এবং অপ্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের বয়স যাচাইয়ের ব্যবস্থা জোরদার করার কথাও জানিয়েছে মেটা।

তবে মামলায় আপস করলেও কোনো ধরনের অন্যায় করার অভিযোগ স্বীকার করেনি কোম্পানিটি।

মেটার প্রধান আইন কর্মকর্তা সি জে মাহোনি শিশুদের অনলাইন নিরাপত্তার ক্ষেত্রে পুরো সামাজিক যোগাযোগমাধ্যম শিল্পের জন্য একই ধরনের ব্যবস্থা নেওয়ার প্রয়োজনীয়তার কথা বলেছেন। এ ক্ষেত্রে ইউটিউব ও টিকটকের মতো বড় প্ল্যাটফর্মগুলোকেও একই ধরনের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মেটার দেওয়া অর্থের একটি অংশ তরুণদের অনলাইন নিরাপত্তা বাড়ানোর উদ্যোগসহ সংশ্লিষ্ট অঙ্গরাজ্যগুলোর বিভিন্ন অগ্রাধিকারমূলক কাজে ব্যয় করা যাবে। কলাম্বিয়া জেলার অ্যাটর্নি জেনারেল ব্রায়ান শোয়াব এই সমঝোতাকে শিশুদের নিরাপত্তার ক্ষেত্রে বড় ধরনের সাফল্য হিসেবে বর্ণনা করেছেন। তাঁর মতে, মেটাকে যেসব নিরাপত্তাব্যবস্থা চালু করতে হবে, সেগুলো তরুণদের ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারের ধরন উল্লেখযোগ্যভাবে বদলে দিতে পারে।

সমঝোতার খবর প্রকাশের পর মেটার শেয়ারের দামও বেড়েছে। বুধবার সকালের লেনদেনে কোম্পানিটির শেয়ারদর প্রায় ২ দশমিক ৩ শতাংশ বাড়ে। এই সমঝোতার আওতায় শুধু শিশুদের নিরাপত্তা–সংক্রান্ত অভিযোগই নয়, মেটার পুরোনো কেমব্রিজ অ্যানালিটিকা কেলেঙ্কারি–সংক্রান্ত মামলারও নিষ্পত্তি হবে।

ক্যালিফোর্নিয়া, ইলিনয়, নিউ মেক্সিকো ও ওয়াশিংটন ডিসির দায়ের করা ওই মামলায় মেটা ৪৫ কোটি ৯৩ লাখ ডলার দিতে রাজি হয়েছে। কেমব্রিজ অ্যানালিটিকা কেলেঙ্কারিতে ফেসবুক থেকে লাখ লাখ ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য সংগ্রহ ও ব্যবহারের অভিযোগ বিশ্বজুড়ে ব্যাপক আলোড়ন তৈরি করেছিল।

শিশুদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ নিয়েও মেটার বিরুদ্ধে অভিযোগ ছিল। ২৯টি অঙ্গরাজ্যের করা অভিযোগের একটি অংশে বলা হয়, অভিভাবকের অনুমতি ছাড়াই শিশু ব্যবহারকারীদের কাছ থেকে ব্যক্তিগত তথ্য সংগ্রহ করেছে মেটা। এমনকি এসব তথ্য মেশিন লার্নিং ও জেনারেটিভ এআই মডেল প্রশিক্ষণেও ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ ওঠে।

মেটা অবশ্য শুরু থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমকে আসক্তিকর হিসেবে উপস্থাপন করে ব্যবহারকারীদের বিভ্রান্ত করার অভিযোগ অস্বীকার করে আসছে। কোম্পানিটির যুক্তি, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্তি’ স্বীকৃত কোনো মানসিক রোগ নয়।

তবে শিশু-কিশোরদের মানসিক স্বাস্থ্যের ওপর সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব নিয়ে যুক্তরাষ্ট্রে আইনি লড়াই ক্রমেই বিস্তৃত হচ্ছে। মেটার পাশাপাশি স্ন্যাপ, ইউটিউব ও টিকটকের বিরুদ্ধেও হাজার হাজার মামলা হয়েছে। এসব মামলায় অভিযোগ করা হচ্ছে, তরুণ ব্যবহারকারীদের দীর্ঘ সময় প্ল্যাটফর্মে ধরে রাখার জন্য কোম্পানিগুলো জেনেশুনে এমন বিভিন্ন ফিচার তৈরি করেছে, যা শিশু-কিশোরদের মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

টেনেসি অঙ্গরাজ্যেও এমন একটি মামলায় মেটার বিরুদ্ধে বিচার শুরু হয়েছে। এর আগে নিউ মেক্সিকোতে দায়ের করা একটি মামলায় মেটা বড় ধরনের আইনি ধাক্কা খায়। চলতি বছরের মার্চে গ্রাহকদের সুরক্ষার বিষয়ে বিভ্রান্ত করার অভিযোগে একটি জুরি মেটাকে ৩৭ কোটি ৫০ লাখ ডলার জরিমানা দেওয়ার নির্দেশ দেন।

এরপর গত ৬ আগস্ট একজন বিচারক রায়ে বলেন, মেটা একটি ‘পাবলিক নুইসেন্স’ বা জনস্বার্থবিরোধী পরিস্থিতি তৈরি করেছে। এ জন্য কোম্পানিটিকে আরও ৫৬ কোটি ৭০ লাখ ডলার দেওয়ার পাশাপাশি শিশু ও কিশোরদের নিরাপত্তা বাড়াতে বিভিন্ন ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

ফলে বুধবারের এই বিশাল অঙ্কের সমঝোতা শুধু একটি মামলার নিষ্পত্তি নয়; যুক্তরাষ্ট্রে প্রযুক্তি কোম্পানিগুলোর শিশু সুরক্ষা, ব্যবহারকারীর গোপনীয়তা এবং সামাজিক যোগাযোগমাধ্যমের নকশা নিয়ে চলমান আইনি ও নীতিগত বিতর্কেও এটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে উঠেছে। শিশুদের দীর্ঘ সময় অনলাইনে ধরে রাখার ব্যবসায়িক মডেল এবং তাদের ব্যক্তিগত তথ্য ব্যবহারের বিষয়ে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর নিয়ন্ত্রণ আরও কঠোর করার দাবিও এর ফলে জোরালো হতে পারে।

বিষয়:

মেটা

মক্কা চুক্তিতে যোগ দিলে বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও জটিল হতে পারে: রয়টার্স

আন্দোলন জোরদারের সিদ্ধান্ত ১১ দলের

শিশুদের আসক্তি ও তথ্য চুরির মামলায় ১ হাজার ৬৬৮ কোটি ডলারে মেটার আপস

ক্যান্সারের ইনজেকশনে পানি, সরকারি স্কিমের ওষুধ কালোবাজারে: ভারতে চক্রের সন্ধান

নেপাল–তিব্বত সীমান্তে আকস্মিক বন্যা, কারণ কি হিমবাহের বরফধস?

বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি

সরকারের ১৮০ দিনের মূল্যায়নে ‘ব্যর্থ’, বিরোধীদের মন্তব্য ঢালাও: রিজভী

কক্সবাজারে সাগরে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, নিখোঁজ ১

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ৫ দিনের কর্মসূচি ঘোষণা

১০

অসচ্ছল পরিবারকে অগ্রাধিকার দিয়ে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: আমিনুল হক

১১

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মোদির শুভেচ্ছা

১২

সার নিয়ে আতঙ্ক দূর করতে পরিপত্র, দায়িত্বে থাকা ডিলাররাই সার বিক্রি করবেন: প্রতিমন্ত্রী

১৩

সংসদের তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠনকে সর্বোচ্চ অগ্রাধিকার: চিফ হুইপ

১৪

রাতারাতি আইনশৃঙ্খলা পরিস্থিতিতে বৈপ্লবিক পরিবর্তন আশা করা ঠিক নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

যুক্তরাষ্ট্রের ৭০০ পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করল কানাডা

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত