সরকারের ১৮০ দিনের মূল্যায়নে ‘ব্যর্থ’, বিরোধীদের মন্তব্য ঢালাও: রিজভী

আজাদ অনলাইন
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২৮ আগস্ট ২০২৬, ০৪:০৮
 ছবি:

দায়িত্ব গ্রহণের ১৮০ দিনের মূল্যায়নে সরকার ‘ব্যর্থ হয়েছে’—বিরোধী দলের এমন বক্তব্যকে ঢালাও মন্তব্য বলে অভিহিত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেছেন, ‘এটা একটা ঢালাও মন্তব্য বিরোধী দলের পক্ষ থেকে। আমি মনে করি, এটা যথার্থ নয়। বিরোধী দল বিরোধিতার জন্যই সমালোচনা করে।’

বুধবার (২৬ আগস্ট) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন রুহুল কবির রিজভী। এর আগে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় কর্মসূচি নির্ধারণে একটি যৌথসভা করেন তিনি। সভা শেষে পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়।

বিরোধী দলের সমালোচনার জবাবে রুহুল কবির রিজভী বলেন, বিভিন্ন অর্থনৈতিক প্রতিষ্ঠান ও গবেষণা সংস্থা সরকারের কর্মকাণ্ড এবং বিভিন্ন খাতে অগ্রগতি নিয়ে গবেষণা করেছে। এসব গবেষণায় বিএনপি সরকারের কোন কোন খাতে সাফল্য রয়েছে, তা তথ্য-উপাত্তের ভিত্তিতে তুলে ধরা হয়েছে। তাই এসব গবেষণা ও তথ্যকে উপেক্ষা করে করা ঢালাও মন্তব্যের জবাব দেওয়ার প্রয়োজন রয়েছে বলে তিনি মনে করেন না।

সরকার দায়িত্ব নেওয়ার পর কতটুকু অগ্রগতি হয়েছে, তা যথাযথ তথ্য ও পরিসংখ্যানের মাধ্যমে জনগণের সামনে তুলে ধরা হচ্ছে বলেও উল্লেখ করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। তিনি বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেও সরকারের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলন করে জানানো হয়েছে। সরকারের অর্জন ও অগ্রগতির বিষয়গুলো পরিসংখ্যানের মাধ্যমে যাচাইযোগ্যভাবে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে।

জনগণের কাছে দেওয়া অঙ্গীকার রক্ষা এবং অন্যায়ের কাছে মাথা নত না করার কারণেই বিএনপি একটি গণভিত্তিক রাজনৈতিক দলে পরিণত হয়েছে বলে মন্তব্য করেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, দেশি-বিদেশি নীতির ক্ষেত্রে বিএনপি জাতীয়তাবাদ ও দেশপ্রেমের নীতি অনুসরণ করে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি অন্য দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখানোর নীতিতেও তাঁর দলের বিশ্বাস রয়েছে।

বিএনপি ক্ষমতায় আসার পর নবায়নযোগ্য জ্বালানি, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ২৫ কোটি বৃক্ষরোপণ ও খাল খননের মতো কর্মসূচি বাস্তবায়ন করছে বলেও উল্লেখ করেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, দেশজুড়ে এসব কর্মসূচিকে ঘিরে যে কর্মযজ্ঞ শুরু হয়েছে, তা নিয়ে কেউ কেউ উপহাস বা সমালোচনা করলেও সরকারের কাজের সততা জনগণের কাছে প্রতীয়মান হয়েছে।

বিএনপি ও প্রধানমন্ত্রী তারেক রহমানের জনপ্রিয়তার বিষয়টি বিভিন্ন জরিপে উঠে এসেছে বলেও মন্তব্য করেন রুহুল কবির রিজভী।

বিএনপির জাতীয় কাউন্সিলের জন্য এখনো সময় নির্ধারণ করা হয়নি বলে জানান তিনি।

এক প্রশ্নের জবাবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, শরীয়তপুরে তিন সাংবাদিককে পেটানোর ঘটনায় তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিষ্ঠাবার্ষিকীতে পাঁচ দিনের কর্মসূচি

আগামী ১ সেপ্টেম্বর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। দিবসটি উপলক্ষে পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, ১ সেপ্টেম্বর সকাল ৯টায় দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করবেন। ৫ সেপ্টেম্বর আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

রুহুল কবির রিজভী বলেন, এ ছাড়া বিএনপির পক্ষ থেকে মাছের পোনা অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি নেওয়া হয়েছে। আরও কিছু কর্মসূচি প্রাথমিকভাবে নেওয়া হয়েছে। দলের চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করে সেগুলোর তারিখ ও বিস্তারিত পরে জানানো হবে।

সংবাদ সম্মেলনে পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেলসহ দলের কেন্দ্রীয় কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।

 

শু/আজা

বিষয়:

#বিএনপি

মক্কা গিয়ে নতুন প্রজন্মের উদ্দেশ্যে যে বার্তা দিলেন অভিনেত্রী রাখি

ভারতে মুক্তির প্রথম দিনেই ১১৭ কোটি রুপি আয় করল ‘টক্সিক’

বাংলাদেশের ভূমি দিয়ে ভারতের ৭৬৫ কেভি বিদ্যুৎ লাইন আবার আলোচনায়

মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ, সেপ্টেম্বরে প্লেয়ার্স ড্রাফট

সালমান-নয়নতারা জুটি দেখতে মুখিয়ে ভক্তরা, ‘মনস্টার’-এ দুই বাঙালি অভিনেতা

‘খণ্ডিত সংস্কার’ মানবে না বিরোধী দল, সংসদ থেকে ওয়াকআউট

লর্ডসে ভালো শুরু করেও ধরে রাখতে পারল না পাকিস্তান

সৌদি যুবরাজকে চিঠি প্রধানমন্ত্রীর, সম্পর্ক আরও গভীর করার বার্তা

অর্থনৈতিক চাপে বাড়ছে জাপানি তরুণীদের যৌনকর্মে জড়ানোর অভিযোগ

১০

একই ফিফা উইন্ডোতে ব্রাজিল–উরুগুয়ে-পানামা

১১

নেপাল–তিব্বত সীমান্তে নতুন হ্রদ, আবারও আকস্মিক বন্যার শঙ্কা

১২

৬৪ জেলার তদারকি-সমন্বয়ের দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ

১৩

বিসিএস শিক্ষা ক্যাডার সমিতির হিসাবে কোটি টাকার অসংগতি

১৪

সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট

১৫

কয়লার রামপালে এবার ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৪

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত