যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অনিয়ম-দুর্নীতি: আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান

নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯
 ছবি:

 

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ চারজনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

অভিযোগগুলোর মধ্যে রয়েছে বদলি বাণিজ্য, নিয়োগ, পদোন্নতি ও পদায়নে অনিয়ম-দুর্নীতি। এ ছাড়া সিন্ডিকেটের মাধ্যমে টেন্ডার ও কেনাকাটায় দুর্নীতির অভিযোগও রয়েছে।

বুধবার দুদকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযোগ অনুসন্ধানে ইতোমধ্যে চার সদস্যের একটি অনুসন্ধান টিম গঠন করা হয়েছে।

দুদকের উপপরিচালক মো. জাহিদ কালামের নেতৃত্বে টিমটিকে অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা গেছে।

অন্য তিনজন হলেন—যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম, যুগ্ম সচিব শেখ মোহাম্মদ জোবায়েদ হোসেন ও উপসচিব মো. মাসুম আহমেদ।

দুদক সূত্র জানায়, আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির একটি অভিযোগ জমা পড়ার পর সেটি অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়। দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম সংবাদ সম্মেলনে বলেন, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় অনুসন্ধান শুরু করেছে সংস্থাটি।

২০২৪ সালের ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হন আসিফ মাহমুদ।

শুরুতে তিনি শ্রম মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। ২০২৪ সালের নভেম্বরে তাঁকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। এরপর তিনি স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়—দুই মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।

২০২৫ সালের ডিসেম্বরে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেন আসিফ মাহমুদ। একই বছরের ডিসেম্বরের শেষ দিকে তিনি জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) আনুষ্ঠানিকভাবে যোগ দেন। এরপর থেকে তিনি দলটির মুখপাত্রের দায়িত্ব পালন করছেন।

 

শু/আজা

তারেক রহমানকে বন্দির মূল উদ্দেশ্য ছিল জাতীয়তাবাদী রাজনীতি দুর্বল করা: রিজভী

আওয়ামী লীগ ১৭ বছরে অর্থনীতির কোমর ভেঙে দিয়ে গেছে: পার্থ

৯ম জাতীয় পে স্কেল অনুমোদন, এ সপ্তাহেই গেজেট

১৮৮ কর্মকর্তার পদোন্নতি-বদলিতে ৪ কোটি টাকার লেনদেনের অভিযোগ

এনজোকে নিতে ১২৫ মিলিয়ন পাউন্ডে চেলসির সঙ্গে সিটির চুক্তি

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অনিয়ম-দুর্নীতি: আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান

‘চলচ্চিত্রে অভিনয় করে পাপ করেছি বলিনি’, বক্তব্য পরিষ্কার করলেন পপি

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য: প্রধানমন্ত্রী

টেলিভিশন চ্যানেলের প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক

১০

বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা বাড়ল

১১

রংপুরে সাংবাদিক হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, দুই আসামির যাবজ্জীবন

১২

নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নেওয়ার অভিযোগে রংপুরে হিমাগার ঘেরাও

১৩

রংপুরের চার হত্যাকাণ্ড: সিদ্ধার্থ ও মুগ্ধকে জেলগেটে জিজ্ঞাসাবাদ

১৪

ইউনিয়ন নিয়ে গঠিত হচ্ছে কক্সবাজার সিটি কর্পোরেশন

১৫

যুক্তরাষ্ট্রকে ‘শয়তান’, ইসরায়েলকে ‘ছোট শয়তান’ বললেন ইরানের স্পিকার

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত