রংপুরের চার হত্যাকাণ্ড: সিদ্ধার্থ ও মুগ্ধকে জেলগেটে জিজ্ঞাসাবাদ

রংপুর ব্যুরো:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯
 ছবি:

রংপুর নগরীতে অবসরপ্রাপ্ত শিক্ষকসহ একই পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনায় গ্রেপ্তার সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। আদালতের আদেশ অনুযায়ী মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রংপুর কেন্দ্রীয় কারাগারে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়।

দুপুর ১২টার দিকে রংপুর কেন্দ্রীয় কারাগারে যান রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) তিন সদস্যের একটি দল। দলে ছিলেন মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবির পরিদর্শক জিন্নাত আলী, উপপরিদর্শক মমিনুল ইসলাম এবং আবু সাঈদ বাবলা।

বিষয়টি নিশ্চিত করেছেন আরপিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) তোফায়েল আহমেদ। মঙ্গলবার বিকেলে আরপিএমপি কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, আলোচিত চার হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে মেট্রোপলিটন পুলিশ কাজ করছে। তদন্তের অগ্রগতি আশাব্যঞ্জক এবং রহস্য উদ্ঘাটনের দ্বারপ্রান্তে তারা রয়েছেন।

তোফায়েল আহমেদ বলেন, ‘আসামিদের জেলগেটে জিজ্ঞাসাবাদ করেছি, এটি অব্যাহত থাকবে। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে আমরা মামলাটির নিষ্পত্তি করব।’

এর আগে সোমবার (৩১ আগস্ট) পুলিশ জানায়, সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডোপ টেস্টে তাদের শরীরে মাদকের উপস্থিতি পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট চিকিৎসক জানিয়েছেন, বিলম্বে ডোপ টেস্ট করায় এমন ফলাফল আসতে পারে।

ওই দিন বিকেলে আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে রংপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. রফিকুল ইসলাম দুই দিন তিন ঘণ্টা করে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।

এদিকে, একটি বেসরকারি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পুলিশের কর্মকর্তা সনাতন চক্রবর্তী জানিয়েছেন, শিক্ষক পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনায় নতুন কিছু তথ্য পেয়েছে পুলিশ। তার ভাষ্য, গ্রেপ্তার সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাস ঘটনার আগে ও পরে একাধিকবার পরস্পরের সঙ্গে কথা বলেছেন।

সনাতন চক্রবর্তী বলেন, ৮০ ঘণ্টার মধ্যে তারা ৮০ বার কথা বলেছেন। অর্থাৎ গড়ে প্রতি ঘণ্টায় একবার তাদের মধ্যে যোগাযোগ হয়েছে, যা পুলিশের কাছে অস্বাভাবিক মনে হয়েছে। এ কারণে হত্যাকাণ্ডটি পূর্বপরিকল্পিত হতে পারে বলে ধারণা করছে পুলিশ।

প্রসঙ্গত, গত ২২ আগস্ট রাতে রংপুর নগরীর মাছুয়াপাড়া এলাকায় একটি তালাবদ্ধ বাড়ি থেকে রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী, মেয়ে ও ছেলেসহ একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় একই এলাকার বাসিন্দা মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসকে গ্রেপ্তার করা হয়। নিহত গণপতি চক্রবর্তীর বড় ভাই গোপীনাথ চক্রবর্তী বাদী হয়ে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। পরে আসামিরা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে হত্যার দায় স্বীকার করেন। বর্তমানে মামলাটি আরপিএমপির গোয়েন্দা বিভাগ তদন্ত করছে।

 

শু/আজা

তারেক রহমানকে বন্দির মূল উদ্দেশ্য ছিল জাতীয়তাবাদী রাজনীতি দুর্বল করা: রিজভী

আওয়ামী লীগ ১৭ বছরে অর্থনীতির কোমর ভেঙে দিয়ে গেছে: পার্থ

৯ম জাতীয় পে স্কেল অনুমোদন, এ সপ্তাহেই গেজেট

১৮৮ কর্মকর্তার পদোন্নতি-বদলিতে ৪ কোটি টাকার লেনদেনের অভিযোগ

এনজোকে নিতে ১২৫ মিলিয়ন পাউন্ডে চেলসির সঙ্গে সিটির চুক্তি

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অনিয়ম-দুর্নীতি: আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান

‘চলচ্চিত্রে অভিনয় করে পাপ করেছি বলিনি’, বক্তব্য পরিষ্কার করলেন পপি

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য: প্রধানমন্ত্রী

টেলিভিশন চ্যানেলের প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক

১০

বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা বাড়ল

১১

রংপুরে সাংবাদিক হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, দুই আসামির যাবজ্জীবন

১২

নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নেওয়ার অভিযোগে রংপুরে হিমাগার ঘেরাও

১৩

রংপুরের চার হত্যাকাণ্ড: সিদ্ধার্থ ও মুগ্ধকে জেলগেটে জিজ্ঞাসাবাদ

১৪

ইউনিয়ন নিয়ে গঠিত হচ্ছে কক্সবাজার সিটি কর্পোরেশন

১৫

যুক্তরাষ্ট্রকে ‘শয়তান’, ইসরায়েলকে ‘ছোট শয়তান’ বললেন ইরানের স্পিকার

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত