যুক্তরাষ্ট্রকে ‘শয়তান’, ইসরায়েলকে ‘ছোট শয়তান’ বললেন ইরানের স্পিকার

আন্তর্জাতিক ডেস্ক:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯
 ছবি:

যুক্তরাষ্ট্রকে ‘শয়তান’ এবং ইসরায়েলকে ‘ছোট শয়তান’ হিসেবে অভিহিত করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ। ইরানে বিয়ে ও শিক্ষা প্রতিষ্ঠানে হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তিনি যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা করেন।

বুধবার (২ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ঘালিবাফ এসব মন্তব্য করেন।

এর আগে মঙ্গলবার রাতে ইরানের হরমুজগান প্রদেশের সিরিক এলাকার কুহেশতাক শহরে একটি বিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের হামলার অভিযোগ ওঠে। এতে চারজন নিহত এবং ৫০ জনের বেশি মানুষ আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।

সাধারণ মানুষের একটি অনুষ্ঠানে হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ঘালিবাফ ইরানের মিনাবের একটি মেয়েদের প্রাথমিক বিদ্যালয় ও একটি স্পোর্টস কমপ্লেক্সে হামলার ঘটনাও তুলে ধরেন। তার দাবি, ২৮ ফেব্রুয়ারি মিনাবের ওই স্কুলে মার্কিন হামলায় ১৭০ জনের বেশি মেয়ে শিশু নিহত হয়। একই সময়ে একটি স্পোর্টস কমপ্লেক্সে হামলায় কয়েক ডজন অ্যাথলেট নিহত হন বলেও উল্লেখ করেন তিনি।

এসব ঘটনাকে যুক্তরাষ্ট্রের ‘শয়তানি আচরণ’ হিসেবে আখ্যায়িত করে ঘালিবাফ বলেন, কোনো শক্তি যদি শয়তানের মতো আচরণ করে, শয়তানের মতো লক্ষ্যবস্তু নির্ধারণ করে এবং শয়তানের মতো মানুষ হত্যা করে, তাহলে তাকে শয়তানই বলতে হয়।

ইসরায়েলের প্রসঙ্গ টেনে ইরানের পার্লামেন্টের স্পিকার বলেন, যুক্তরাষ্ট্র এমন একটি ‘ছোট শয়তানকে’ সুরক্ষা দিচ্ছে, যে নিজেও একই ধরনের কর্মকাণ্ড চালায়। তার ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রই হলো ‘সবচেয়ে বড় শয়তান’।

এদিকে, গতকাল যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে এক ডজনের বেশি মানুষ নিহত হওয়ার দাবি করা হয়েছে। হামলার পর ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন অবকাঠামো লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সূত্র: টাইমস অব ইসরায়েল

শু/আজা

তারেক রহমানকে বন্দির মূল উদ্দেশ্য ছিল জাতীয়তাবাদী রাজনীতি দুর্বল করা: রিজভী

আওয়ামী লীগ ১৭ বছরে অর্থনীতির কোমর ভেঙে দিয়ে গেছে: পার্থ

৯ম জাতীয় পে স্কেল অনুমোদন, এ সপ্তাহেই গেজেট

১৮৮ কর্মকর্তার পদোন্নতি-বদলিতে ৪ কোটি টাকার লেনদেনের অভিযোগ

এনজোকে নিতে ১২৫ মিলিয়ন পাউন্ডে চেলসির সঙ্গে সিটির চুক্তি

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অনিয়ম-দুর্নীতি: আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান

‘চলচ্চিত্রে অভিনয় করে পাপ করেছি বলিনি’, বক্তব্য পরিষ্কার করলেন পপি

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য: প্রধানমন্ত্রী

টেলিভিশন চ্যানেলের প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক

১০

বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা বাড়ল

১১

রংপুরে সাংবাদিক হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, দুই আসামির যাবজ্জীবন

১২

নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নেওয়ার অভিযোগে রংপুরে হিমাগার ঘেরাও

১৩

রংপুরের চার হত্যাকাণ্ড: সিদ্ধার্থ ও মুগ্ধকে জেলগেটে জিজ্ঞাসাবাদ

১৪

ইউনিয়ন নিয়ে গঠিত হচ্ছে কক্সবাজার সিটি কর্পোরেশন

১৫

যুক্তরাষ্ট্রকে ‘শয়তান’, ইসরায়েলকে ‘ছোট শয়তান’ বললেন ইরানের স্পিকার

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত