বর্জ্য ব্যবস্থাপনায় ব্যর্থ পৌর কর্মকর্তাদের বরখাস্তের হুঁশিয়ারি

মোশারফ হোসাইন
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ০৭:১১
 ছবি:

পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে এবং নাগরিক সেবা প্রদানে ব্যর্থ হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিক বরখাস্ত করা হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। একই সঙ্গে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশবান্ধব উদ্যোগ বাস্তবায়নে ব্যর্থ পৌরসভাগুলোর দায়িত্বপ্রাপ্তদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ারও ঘোষণা দেন তিনি।বুধবার রাজধানীর আগারগাঁও এলজিইডি ভবনের কামরুল ইসলাম সিদ্দিক মিলনায়তনে আয়োজিত এক জাতীয় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন। স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মো. শহীদুল হাসানের সভাপতিত্বে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ১৫ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য বিরাট বোঝা: স্বরাষ্ট্রমন্ত্রী পৌর এলাকার মূল সমস্যা তুলে ধরে মীর শাহে আলম বলেন, বর্জ্য ব্যবস্থাপনা শহরের অন্যতম প্রধান দায়িত্ব হলেও অধিকাংশ পৌরসভায় নির্দিষ্ট কোনো ল্যান্ডফিল নেই। যত্রতত্র খোলা জায়গায় বর্জ্য ফেলে রাখায় সরকারের মাস্টারপ্ল্যানের মূল উদ্দেশ্য ব্যাহত হচ্ছে এবং জনস্বাস্থ্য মারাত্মক হুমকির মুখে পড়ছে। দ্রুত সীমানা প্রাচীর ও প্রয়োজনীয় অবকাঠামোসহ আধুনিক ল্যান্ডফিল গড়ে তুলতে হবে, যাতে আধুনিক প্রযুক্তির মাধ্যমে বর্জ্যকে প্রক্রিয়াজাত করে বিদ্যুৎ ও সার উৎপাদন করা যায়। গাজায় ভারী বৃষ্টিতে বিপর্যস্ত ২ লক্ষাধিক মানুষ গুরুত্বপূর্ণ এই কর্মশালায় দায়িত্বশীল কর্মকর্তাদের অনুপস্থিতি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, সরকার বিপুল অর্থ ব্যয় করে এই কর্মশালার আয়োজন করেছে, অথচ ৬১টি পৌরসভার মধ্যে ১৭ জন প্রশাসক এবং ১৯ জন পৌর নির্বাহী কর্মকর্তা এতে অংশ নেননি। কর্মকর্তাদের এই ধরনের অপেশাদার ও উদাসীন আচরণ পুরো আয়োজনের উদ্দেশ্যকেই প্রশ্নবিদ্ধ করে। তবে দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতির প্রশংসা করেন তিনি।পৌরসভার মাস্টারপ্ল্যান প্রণয়নে অতীতের অনিয়ম তুলে ধরে তিনি বলেন, বিগত সময়ে রাজনৈতিক প্রভাব খাটিয়ে মাস্টারপ্ল্যানের তালিকায় বড় ধরনের স্বজনপ্রীতি করা হয়েছে, যার কারণে অনেক যোগ্য ও গুরুত্বপূর্ণ পৌরসভা এর সুফল থেকে বঞ্চিত হয়েছে। মূলত জেলাভিত্তিক ও ‘ক’ শ্রেণির পৌরসভাগুলোকে শুরুতেই এই সুবিধার আওতায় অগ্রাধিকার দেওয়া উচিত ছিল।প্রতিমন্ত্রী জানান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) মাধ্যমে বর্তমানে সারাদেশে প্রায় ১ লাখ ২০ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। তিনি কর্মকর্তাদের কেবল রাস্তাঘাট নির্মাণের মধ্যে সীমাবদ্ধ না থেকে শিশুদের খেলার পার্ক, কবরস্থান, সুপেয় পানির সরবরাহ, খাল ও প্রাকৃতিক জলাশয় সংরক্ষণ এবং ব্যাপকভাবে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের নির্দেশ দেন।নাগরিক সেবায় অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত করে প্রতিমন্ত্রী বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধনসহ বিভিন্ন সেবা ইচ্ছাকৃতভাবে আটকে রেখে বা জটিলতা তৈরি করে নাগরিকদের কাছ থেকে অনৈতিক সুবিধা আদায়ের অভিযোগ পাওয়া যাচ্ছে, যা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। এছাড়া সোলার প্যানেল স্থাপনের জন্য পাঠানো সরকারি বরাদ্দ ফেলে রাখা পৌরসভাগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির তথ্য জানিয়ে মীর শাহে আলম উল্লেখ করেন, নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে আগামী চার বছরের মধ্যে দেশের ৪ কোটি পরিবারের গৃহকর্তীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হবে। এর অংশ হিসেবে চলতি বছরই ১৩ হাজার কোটি টাকা ব্যয়ে ৪১ লাখ নারীকে এই সহায়তার আওতায় আনা হচ্ছে। এছাড়া তরুণদের আন্তর্জাতিক শ্রমবাজারের উপযোগী করতে ইংরেজি ভাষার পাশাপাশি আরবি, মালয়, কোরিয়ান বা জাপানি ভাষা শেখার প্রশিক্ষণ চালুর আহ্বান জানান তিনি। পাশাপাশি সাড়ে ৩ লাখের বেশি ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধানদের রাষ্ট্রীয় সম্মানী প্রদান এবং প্রতিটি ইউনিয়নে ধর্মীয় উপাসনালয় সংস্কারে ৩০ লাখ টাকা করে বরাদ্দ দেওয়ার কথাও তিনি তুলে ধরেন।অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, এলজিইডির অতিরিক্ত প্রধান ও নির্বাহী প্রকৌশলী, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা বিভাগের শিক্ষক এবং বিভিন্ন পৌরসভার প্রশাসক, নির্বাহী কর্মকর্তা ও প্রকৌশলীবৃন্দ উপস্থিত ছিলেন।

১

সারের ডিলার নিয়ে উৎসব হয়েছে, আমরাও চাই উৎসব হোক: কৃষিমন্ত্রী

২

পাকিস্তানে সন্ত্রাসী হামলায় উপপুলিশ সুপারসহ ১০ পুলিশ সদস্য নিহত

৩

চাকরির নিরাপত্তা চান এসডিএফের ১১৬৫ কর্মকর্তা-কর্মচারী

৪

মাভাবিপ্রবি ও এআইটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

৫

দেশের বিপুল জনশক্তিকে মানবসম্পদে রূপান্তর করতে হবে: শিক্ষামন্ত্রী

৬

আর কত গাড়ির ওপর হামলা হলে বোঝা যাবে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে

৭

মানবতাবিরোধী অপরাধে সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে হাজিরের নির্দেশ

৮

নাটোরের সাংবাদিক ইসাহাক বাঁচতে চান

৯

সামনে দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব দৃশ্যমান হবে: অর্থমন্ত্রী

১০

সাত দিনের সফরে যুক্তরাজ্যে যাচ্ছেন নাহিদ ইসলাম

১১

শুরুতেই সারের ডিলার নিয়ে উত্তাল সংসদ

১২

টিউবওয়েলের মুখ থেকে বের হচ্ছে গ্যাস, জ্বলছে আগুন

১৩

গাজায় ভারী বৃষ্টিতে বিপর্যস্ত ২ লক্ষাধিক মানুষ

১৪

বর্জ্য ব্যবস্থাপনায় ব্যর্থ পৌর কর্মকর্তাদের বরখাস্তের হুঁশিয়ারি

১৫

মুন্সিগঞ্জে ১১ কোটি টাকার ভারতীয় কাপড় জব্দ, গ্রেপ্তার ২

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }