মাভাবিপ্রবি ও এআইটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

মোশারফ হোসাইন
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ০৬:১১
 ছবি:

শিক্ষা, গবেষণা ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) সঙ্গে এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির (এআইটি) সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।মঙ্গলবার বেলা ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের সভাকক্ষে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এতে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম এবং এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির (এআইটি) প্রেসিডেন্ট অধ্যাপক পাই-চি লি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে মাভাবিপ্রবির প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক মো. আনিছুর রহমান, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার ও গবেষণা সেলের পরিচালকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ ছাড়া এআইটি এক্সটেনশনের নির্বাহী পরিচালক ভোরাভাতে চনলাসিন এবং সিনিয়র প্রোগ্রাম অফিসার এস কে. শাহিন হোসেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।সমঝোতা স্মারকের আওতায় মাভাবিপ্রবির শিক্ষকদের জন্য পিএইচডি পর্যায়ে উচ্চশিক্ষার সুযোগ, বৃত্তি ও ফেলোশিপ, যৌথ তত্ত্বাবধানে গবেষণা এবং যৌথ প্রকাশনার উদ্যোগ গ্রহণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি যৌথ ব্যাচেলর-মাস্টার্স ডিগ্রি প্রোগ্রাম চালু, শিক্ষার্থী বিনিময় এবং ক্রেডিট ট্রান্সফার ব্যবস্থার সুযোগও অন্তর্ভুক্ত রয়েছে।এ ছাড়া উভয় প্রতিষ্ঠানের মধ্যে একটি যৌথ গবেষণা কেন্দ্র (জয়েন্ট রিসার্চ সেন্টার) প্রতিষ্ঠার সম্ভাবনা রয়েছে। এর মাধ্যমে যৌথ গবেষণা, আন্তর্জাতিক গবেষণা অনুদান আহরণ এবং আন্তর্জাতিক সম্মেলন, সেমিনার, কর্মশালা ও প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের সুযোগ তৈরি হবে।সমঝোতা স্মারকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স, ইন্টারনেট অব থিংস (আইওটি), সাইবার নিরাপত্তা, ডেটা সায়েন্স, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, সেমিকন্ডাক্টর ইঞ্জিনিয়ারিং এবং আধুনিক প্রকৌশল প্রযুক্তির মতো সম্ভাবনাময় গবেষণা ক্ষেত্রকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।সমঝোতা অনুযায়ী, মাভাবিপ্রবির অফিস অব দ্য ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ড. মো. ফজলুল করিম (শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক) এবং এআইটির ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক ড. সুমনা শ্রেষ্ঠা এ কার্যক্রম পরিচালনা করবেন।উল্লেখ্য, এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (এআইটি) এশিয়ার একটি আন্তর্জাতিক উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির সঙ্গে মাভাবিপ্রবির এ সমঝোতা স্মারক স্বাক্ষরের ফলে দুই প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষা, গবেষণা, প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিকীকরণ এবং বৈশ্বিক শিক্ষা ও গবেষণা নেটওয়ার্কে সম্পৃক্ততা আরও জোরদার হবে।

১

সারের ডিলার নিয়ে উৎসব হয়েছে, আমরাও চাই উৎসব হোক: কৃষিমন্ত্রী

২

পাকিস্তানে সন্ত্রাসী হামলায় উপপুলিশ সুপারসহ ১০ পুলিশ সদস্য নিহত

৩

চাকরির নিরাপত্তা চান এসডিএফের ১১৬৫ কর্মকর্তা-কর্মচারী

৪

মাভাবিপ্রবি ও এআইটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

৫

দেশের বিপুল জনশক্তিকে মানবসম্পদে রূপান্তর করতে হবে: শিক্ষামন্ত্রী

৬

আর কত গাড়ির ওপর হামলা হলে বোঝা যাবে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে

৭

মানবতাবিরোধী অপরাধে সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে হাজিরের নির্দেশ

৮

নাটোরের সাংবাদিক ইসাহাক বাঁচতে চান

৯

সামনে দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব দৃশ্যমান হবে: অর্থমন্ত্রী

১০

সাত দিনের সফরে যুক্তরাজ্যে যাচ্ছেন নাহিদ ইসলাম

১১

শুরুতেই সারের ডিলার নিয়ে উত্তাল সংসদ

১২

টিউবওয়েলের মুখ থেকে বের হচ্ছে গ্যাস, জ্বলছে আগুন

১৩

গাজায় ভারী বৃষ্টিতে বিপর্যস্ত ২ লক্ষাধিক মানুষ

১৪

বর্জ্য ব্যবস্থাপনায় ব্যর্থ পৌর কর্মকর্তাদের বরখাস্তের হুঁশিয়ারি

১৫

মুন্সিগঞ্জে ১১ কোটি টাকার ভারতীয় কাপড় জব্দ, গ্রেপ্তার ২

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }