দেশের বিপুল জনশক্তিকে মানবসম্পদে রূপান্তর করতে হবে: শিক্ষামন্ত্রী

মোশারফ হোসাইন
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ০৬:১১
 ছবি:

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। এজন্য বাজেটে জিডিপির ২ শতাংশ বরাদ্দ দেওয়া হয়েছে, পর্যায়ক্রমে তা বৃদ্ধি করা হবে। শিক্ষাখাতের টেকসই উন্নয়নে এই বাজেটের সদ্ব্যবহার করতে হবে। কোনো ধরনের অপচয় যেন না হয়, সেদিকে সকলকে লক্ষ্য রাখতে হবে।বুধবার বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) বিভিন্ন অবকাঠামো উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।তিনি আরও বলেন, দেশের টেকসই উন্নয়নের জন্য মানবসম্পদ উন্নয়ন সবচেয়ে গুরুত্বপূর্ণ। এজন্য দেশের বিপুল জনশক্তিকে মানবসম্পদে রূপান্তরিত করতে হবে। তাই আমরা কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণের (টিভেট) ওপর গুরুত্ব দিয়ে কাজ করছি। কর্মীদের কারিগরি শিক্ষায় দক্ষ করে বিদেশে পাঠাতে পারলে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করাও সম্ভব হবে।তিনি আরও বলেন, বর্তমান চতুর্থ শিল্পবিপ্লবের যুগে শিক্ষাব্যবস্থায় ব্যাপক পরিবর্তন ঘটেছে। এই পরিবর্তনের সঙ্গে মানিয়ে চলতে হলে আমাদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ন্যানোটেকনোলজির মতো বিষয়গুলোতে দক্ষ হতে হবে। পাশাপাশি, কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষতিকারক দিকগুলো সম্পর্কেও সকলকে সতর্ক থাকতে হবে।মন্ত্রী ছাত্র ও ছাত্রীদের জন্য ১৪ তলাবিশিষ্ট দুটি আবাসিক হল এবং শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য ১৪ তলাবিশিষ্ট দুটি আবাসিক ভবন উদ্বোধন করেন। এ ছাড়া অনুষ্ঠানে বিইউপির শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিযোগিতায় কৃতিত্বপূর্ণ অর্জনের জন্য সম্মাননা প্রদান করা হয়। শিক্ষামন্ত্রী তাদের হাতে সার্টিফিকেট তুলে দেন।বিইউপির ভাইস চ্যান্সেলর মেজর জেনারেল ড. মো. মাহবুব-উল আলম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

১

সারের ডিলার নিয়ে উৎসব হয়েছে, আমরাও চাই উৎসব হোক: কৃষিমন্ত্রী

২

পাকিস্তানে সন্ত্রাসী হামলায় উপপুলিশ সুপারসহ ১০ পুলিশ সদস্য নিহত

৩

চাকরির নিরাপত্তা চান এসডিএফের ১১৬৫ কর্মকর্তা-কর্মচারী

৪

মাভাবিপ্রবি ও এআইটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

৫

দেশের বিপুল জনশক্তিকে মানবসম্পদে রূপান্তর করতে হবে: শিক্ষামন্ত্রী

৬

আর কত গাড়ির ওপর হামলা হলে বোঝা যাবে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে

৭

মানবতাবিরোধী অপরাধে সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে হাজিরের নির্দেশ

৮

নাটোরের সাংবাদিক ইসাহাক বাঁচতে চান

৯

সামনে দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব দৃশ্যমান হবে: অর্থমন্ত্রী

১০

সাত দিনের সফরে যুক্তরাজ্যে যাচ্ছেন নাহিদ ইসলাম

১১

শুরুতেই সারের ডিলার নিয়ে উত্তাল সংসদ

১২

টিউবওয়েলের মুখ থেকে বের হচ্ছে গ্যাস, জ্বলছে আগুন

১৩

গাজায় ভারী বৃষ্টিতে বিপর্যস্ত ২ লক্ষাধিক মানুষ

১৪

বর্জ্য ব্যবস্থাপনায় ব্যর্থ পৌর কর্মকর্তাদের বরখাস্তের হুঁশিয়ারি

১৫

মুন্সিগঞ্জে ১১ কোটি টাকার ভারতীয় কাপড় জব্দ, গ্রেপ্তার ২

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }