শুরুতেই সারের ডিলার নিয়ে উত্তাল সংসদ

মোশারফ হোসাইন
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ০৬:১১
 ছবি:

সারের ডিলার নিয়োগে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগকে কেন্দ্র করে জাতীয় সংসদে তীব্র বাদানুবাদ ও তুমুল হট্টগোলের সৃষ্টি হয়েছে। বিরোধী দলের সদস্যদের একের পর এক তীর্যক প্রশ্ন, হইচই এবং মন্ত্রীর জবাবের সময় সংসদ কক্ষে চরম উত্তেজনাকর পরিস্থিতির তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্পিকারকে বারবার হস্তক্ষেপ করতে হয় এবং বিরোধীদলীয় চিফ হুইপকে নিজ দলের সংসদ সদস্যদের শান্ত রাখার আহ্বান জানানো হয়।জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সারের ডিলার বণ্টন নিয়ে সংসদ সদস্যদের ক্ষোভ ও সম্পূরক প্রশ্নের জবাব দিতে ওঠেন মৎস্য, কৃষি ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। শুরুতেই ডিলার নিয়োগকে উৎসব আখ্যা দিয়ে মন্ত্রী বলেন, আমরা তো চাই মানুষ উৎসবের মতো করে এটি গ্রহণ করুক। মন্ত্রীর এই বক্তব্যের সঙ্গে সঙ্গেই বিরোধী দলের আসনে থাকা সংসদ সদস্যরা তীব্র প্রতিবাদ জানাতে শুরু করেন এবং একপর্যায়ে অধিবেশন কক্ষে প্রচণ্ড হট্টগোল শুরু হয়। জানা গেল মুফতি তাকি উসমানীর বাংলাদেশ সফরের চূড়ান্ত সূচি হট্টগোলের মুখে মন্ত্রী স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, আমি নতুন মন্ত্রী। কথা বলতে গেলে এভাবে সাইড টক করলে অসুবিধা হয়। আমার জবাব যদি অপছন্দ হয়, তবে আরও একটি সম্পূরক প্রশ্ন করবেন, আমি জবাব দেব। এরপরও বিরোধী দলের সদস্যদের ক্ষোভ অব্যাহত থাকলে স্পিকার বিরোধীদলীয় চিফ হুইপের উদ্দেশে বলেন, বিরোধীদলীয় নেতা যেহেতু উপস্থিত নেই, তাই বিরোধী দলের সদস্যদের শান্ত ও সুশৃঙ্খল রাখা চিফ হুইপের দায়িত্ব। একপর্যায়ে উত্তপ্ত পরিস্থিতি শান্ত করতে স্পিকার সংসদ সদস্যদের উদ্দেশে বলেন, মন্ত্রী উত্তর দিচ্ছেন। উনার উত্তরে সন্তুষ্ট না হলে আরও প্রশ্ন নেওয়া হবে। কিন্তু এভাবে হইচই করে নিজেদের পাঠশালার ছাত্র-ছাত্রী বানাব কেন?উত্তেজনার রেশ কাটিয়ে মৎস্য, কৃষি ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ সারের ডিলার নিয়োগের পূর্ণাঙ্গ সরকারি প্রক্রিয়া তুলে ধরেন। তিনি স্পষ্ট করেন, ডিলার নিয়োগে কোনো একক সিদ্ধান্ত বা রাজনৈতিক প্রভাবের সুযোগ নেই। উপজেলা ও জেলা পর্যায়ে দুটি সুনির্দিষ্ট কমিটির মাধ্যমে অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ায় এই নিয়োগ সম্পন্ন করা হয়েছে। লিডার্স লাউঞ্জে বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রী জানান, উপজেলা পর্যায়ে ইউএনও এবং জেলা পর্যায়ে জেলা প্রশাসকের (ডিসি) নেতৃত্বে গঠিত কমিটি বিধিমালা মেনে আবেদনপত্র যাচাই-বাছাই করেছে। উপজেলা কৃষি কর্মকর্তা, সংশ্লিষ্ট ব্লকের কর্মকর্তা ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গকে নিয়ে গঠিত কমিটি প্রাথমিক যাচাই সম্পন্ন করার পর তা জেলা কমিটিতে পাঠায়। ওই কমিটিতে স্থানীয় সংসদ সদস্যের উপদেষ্টা হিসেবে থাকার সুযোগ রয়েছে।তিনি আরও উল্লেখ করেন, জেলা পর্যায়ে ডিসি, জেলা কৃষি কর্মকর্তাসহ ৬ থেকে ৭ সদস্যের বড় একটি কমিটি সব প্রস্তাবনা পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা-নিরীক্ষা করে। তারা ঐকমত্যের ভিত্তিতে ১, ২ ও ৩ নম্বর ক্রমিকে যোগ্যদের তালিকা প্রস্তুত করে মন্ত্রণালয়ে পাঠায়। কমিটির সকল সদস্য ও জেলা প্রশাসকের যৌথ স্বাক্ষরিত সেই তালিকার ১ নম্বরে থাকা আবেদনকারীকেই মন্ত্রণালয়ের পক্ষ থেকে ডিলার হিসেবে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। কোনো একক ব্যক্তির স্বাক্ষরে এটি হয়নি দাবি করে মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, শতভাগ নিয়ম ও স্বচ্ছতা মেনেই এই অনুমোদন সম্পন্ন করা হয়েছে।

১

সারের ডিলার নিয়ে উৎসব হয়েছে, আমরাও চাই উৎসব হোক: কৃষিমন্ত্রী

২

পাকিস্তানে সন্ত্রাসী হামলায় উপপুলিশ সুপারসহ ১০ পুলিশ সদস্য নিহত

৩

চাকরির নিরাপত্তা চান এসডিএফের ১১৬৫ কর্মকর্তা-কর্মচারী

৪

মাভাবিপ্রবি ও এআইটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

৫

দেশের বিপুল জনশক্তিকে মানবসম্পদে রূপান্তর করতে হবে: শিক্ষামন্ত্রী

৬

আর কত গাড়ির ওপর হামলা হলে বোঝা যাবে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে

৭

মানবতাবিরোধী অপরাধে সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে হাজিরের নির্দেশ

৮

নাটোরের সাংবাদিক ইসাহাক বাঁচতে চান

৯

সামনে দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব দৃশ্যমান হবে: অর্থমন্ত্রী

১০

সাত দিনের সফরে যুক্তরাজ্যে যাচ্ছেন নাহিদ ইসলাম

১১

শুরুতেই সারের ডিলার নিয়ে উত্তাল সংসদ

১২

টিউবওয়েলের মুখ থেকে বের হচ্ছে গ্যাস, জ্বলছে আগুন

১৩

গাজায় ভারী বৃষ্টিতে বিপর্যস্ত ২ লক্ষাধিক মানুষ

১৪

বর্জ্য ব্যবস্থাপনায় ব্যর্থ পৌর কর্মকর্তাদের বরখাস্তের হুঁশিয়ারি

১৫

মুন্সিগঞ্জে ১১ কোটি টাকার ভারতীয় কাপড় জব্দ, গ্রেপ্তার ২

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }